Rubirhat Bangabandhu High School

Rubirhat Bangabandhu High School It is established in 1970 by Member of Parliament(MP) & Ex-upzilla Chairman Md. Rafiq Ullah Master.

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার বন্ধিদশা থেকে মুক্তি লাভের পর ১৯৬৯ সালের ২৩ শে সেপ্টেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে ডাকসু তথা তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” উপাদিতে ভূষিত করে। এর কিছু দিন পরেই অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, তৎকালীন গণপরিষদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, জতির জনকের কালো মানিক খ্যাত, সাবেক বৃহত্তর বেগমগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিতম চেয়ারম্যান, চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম রফিক উল্যাহ্ মাস্টার ১৯৭০ সালে জাতির পিতার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ অত্র “রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়টি” প্রতিষ্ঠা করেন। ঢাকা-চাটখিল সড়কের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে ঐতিহাসিকভাবে স্বীকৃত এটিই জাতির জনকের নামে প্রথম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। কয়েকবার অত্র বিদ্যালয় থেকে বোর্ডের মেধা তালিকায়ও স্থান পেয়েছে।
বিগত ২০১৮ ও ২০১৯ সালে বিদ্যালয়টি পর পর ০২(দুই) বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” ভিডিও ডকুমেন্টারি তৈরিতেও অত্র বিদ্যালয়টি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরষ্কার লাভ করেছে।

Address

Banglabazar, Sonaimuri, Noakhali
Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Rubirhat Bangabandhu High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rubirhat Bangabandhu High School:

Shortcuts

Share

Category