১২ টা কাজ করবেন। জীবনের গতি ১৮০ ডিগ্রী ঘুরে যাবে ইনশাআল্লাহ।
১. সময়মত নামাজ আদায়।
২. প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসী।
৩. সকাল-সন্ধ্যা ও ঘুমের আগে মাসনুন আমল।
৪. প্রতিদিন কিছু অংশ কুরআন তিলাওয়াত।
৫. ইশরাকের নামাজ।
৬. বিতরের নামাজ বাদ দেবেন না।
৭. জুমআর দিন সূরা কাহাফ।
৮. রাতের শেষাংশে আল্লাহর কাছে রোনাজারি করা।
৯. আযান ও ইকামতের মাঝে দুয়া করা।
১০. পিতামাতার আনুগত্য।
১১. সাদাকাহ করা।
১২. দরূদ পড়া।
আল্লাহ তায়ালা জীবনের উপর রহমত ও বরকতের বন্যা বইয়ে দেবেন ইনশাআল্লাহ।
~ উস্তাদ আম্মারুল হক হাফিঃ
আল কুরআনুল কারীম ইনস্টিটিউট
সব বয়সীদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এক ক্ষুদ্র প্রয়াস।
06/06/2026
যার গুনাহ বেশি পরিমানে হয়ে গেছে , তার উচিত অন্য মুমিনকে পানি পান করানো।
04/06/2026
সেই নারীগনই সর্বোত্তম
রুটির টুকরা আপনি টাকায় না; ভাগ্যগুণে খাচ্ছেন। আল্লাহর হুকুম না হলে ঐ টুকরা গলায় আটকে আপনি মৃত্যুবরনও করতে পারতেন ।
#উর্দূ_থেকে
আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহ. বলেছেন, সাতটি বদ-অভ্যাস মানুষকে লাঞ্ছিত ও অপদস্ত করে:
১. বিনা দাওয়াতে হাজির হওয়া।
২. মজলিসে নিজের পদমর্যাদার চেয়ে বড় আসনে গিয়া বসা।
৩. মেহমান হয়ে মেজবানের উপর কথায় কথায় হুকুম চালানো।
৪. অন্যদের কথাবার্তার মধ্যে অনাহুত ভাবে কিছু বলার চেষ্টা করা।
৫. শ্রোতাদের বিরক্তি সত্ত্বেও বক্তব্য অব্যাহত রাখা।
৬. ইতর লোকের সঙ্গে বন্ধুত্ব করা।
৭. কঠিন হৃদয় ও লোভী প্রকৃতির ধনীর নিকট সাহায্য প্রার্থনা করা।
আল্লাহ সবাইকে সঠিক উপলব্ধি দান করুন
10/05/2026
তিক্ত হলেও কথা কিন্তু সত্য
হযরত ইয়াকুব আ: যখন বললেন--
وَأَخَافُ أَن يَأْكُلَهُ الذِّئْبُ
"আমি ভয় করছি,তাকে বাঘ খেয়ে ফেলবে"
তখন -প্রিয় সন্তান ইউসুফকে হারালেন।
দ্বিতীয়ত নিজের চোখ হারালেন।
আর যখন বললেন--
افوض امرى الى الله
"আমার ব্যাপারটা আল্লাহর নিকট অর্পণ করলাম"
প্রিয় সন্তান ইউসুফ আ; কে ফিরে পেলেন।
দ্বিতীয়ত চোখের আলো ফিরে পেলেন।
প্রিয় ভাই!
নিজের উদ্বেগ উৎকন্ঠা হতাশা আল্লাহর নিকট অর্পন করে বলুন--
হে আল্লাহ!আমার ব্যাপার তোমার নিকট অর্পণ করলাম"
আরবি থেকে অনুবাদ--
Shah Momshad Ahmed
যাদের মধ্যে সত্য বিষয়ে সংশয় কাজ করে, তাদের প্রাথমিক ঔষধ।
১-যত্নসহকারে
২-গুরুত্ব দিয়ে
৩-সময়মতো
৪-মসজিদে গিয়ে
৫-ইমামের পিছনে
৬-জামাতের সাথে নামাজ পড়া।
আজকেই শুরু করে দেন, দেখবেন দুই একদিনের মধ্যে সন্দেহ কমতে কমতে এক পর্যায়ে সন্দেহ হারিয়ে যাবে ইনশাআল্লাহ।
12/04/2026
এটা নরমালাইজ হয়ে যাচ্ছে দিন দিন। এর কারণ কি হতে পারে বলে মনে করেন?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Mirpur . Dhaka
Chittagong Division
1216