13/05/2016
মনে রাখতে সহজ হবে.........
★শব্দের মধ্য Tথাকলে "T"এর পর U হলে" T" এর উচ্চারন "চ"
হবে...
যেমন :--- Future (ফিউচার) Century (সেনচুরী)
★ শব্দের মধ্য "D"এর পর G হলে "D" এর উচ্চারন হয় না..
যেমন:---- knowledge (নলেজ) judge(জজ)
★ K এর পর n হলে K এর উচ্চারন হয় না..
যেমন:--- know(নো) knee(নী) knife (নাইফ)
★ C এর পর A,L,O,R,U থাকলে Cএর উচ্চারন
"ক" হয়....
যেমন :--- cat (কেট) come (কাম)
curd (কার্ড)
★ G এর পর A,O,Uথাকলে G এর উচ্চারন "গ" হয়
যেমন:-- Garden (গার্ডেন) Good (গোড)
Guide (গাইড)
★ S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়..
যেমন:-- Bangladesh (বাংলাদেশ)
★ W এর পর h/r হলে W এর উচ্চারন হয় না
যেমন:-- write (রাইট) wrong (রং) who (হু)
★ T এর পর io হলে "T" এর উচ্চারন "শ" হয় ..
যেমন National (ন্যাশনাল)
★ i/u এর পর gh হলে gh এর উচ্চারন হয় না,
যদি হয় "ফ" এর মত হবে।
যেমন :-- Eight (এইট) Right (রাইট) High(হাই)....
যদি হয়.. Enough (এনাফ) cough (কফ)
ng একত্রে হলে "ং" এর উচ্চারন হয়।
যেমন (বাংলাদেশ)
★শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারন হয় না। যেমন:
name (নেইম) come(কাম) take (টেক)
★শব্দের প্রথমে vowel হলে এগুলো বর্ণের
উচ্চারন হয়। শব্দের ভেতরে vowel হলে এগুলো কারের
উচ্চারন হয়.। দুটি vowel একত্রে হলে প্রথমটি কারের উচ্চারন
হয়, দ্বিতীয়টি বর্ণের উচ্চারন হয়।
যেমন :---
Egg (এগ) one (ওয়ান) in (ইন), up (আপ)
guide (গাইড) mauth (মাউথ) again (এগ্যাইন)
---------------------
ছন্দে ছন্দে Preposition শিখুনঃ
---------------------
নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে
করবে বেশ।
-
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
-
প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।
-
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
-
Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
-
Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।
-
ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
-
বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।
-
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে
হয় above, Since, for বুঝ না, কেন নাও ভাব?
-
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়
under, Preposition আসলেই খুব মজার।
-
মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
-
On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।
-
এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)।
-
Preposition শিখলে নেই কোনো Loss। এর
বুঝাতে of হয় Boss.