10/04/2023
নিজ বাড়িতে প্রিয়জনদের সাথে অধিকতর ভাল বোধ করছেন স্যার বাবু হিমাংশু চন্দ্র বর্মণ।
স্যারের সাথে আজ দীর্ঘ সময় ফোনে কথা হল ।আনুমানিক গতরাত আড়াইটার দিকে গিয়ে বাড়ি পৌঁছেন । নির্ঘুম অপেক্ষায় থাকা স্ত্রী ও সন্তানদের সামনে গেলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এছাড়া ও পরিবারের অন্যান্য সদস্যরা ও প্রতিবেশী অনেকেই স্যারের বাড়ি ফেরার অপেক্ষায় জেগে ছিলেন।
দীর্ঘ ভ্রমণে ক্লান্তি বোধ করলে সুস্থতার পার্থক্য তেমন পরিলিক্ষত হয়নি । বাড়িতে গিয়ে থেরাপি দেওয়ার কথা জানতে চাইলে উত্তরে বলেন কালকে রাস্তায় ফ্রি থেরাপি অইয়া গেছে, যেডা অইছে ২/৩ দিন যাইবো।
বলেছেন ২/১ দিন বিশ্রামের পর ময়মনসিংহ শহরে গিয়ে একজন নিউরোলজি স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী থেরাপির ব্যবস্থা করবেন।
এদিকে স্যারের স্ত্রী ও শারীরিকভাবে খুবই অসুস্থ। তাই তিনি স্যারকে সেবা দিতে হাসপাতালে আসতে পারেন নাই এবং এজন্য খুবই লজ্জিত ও অনুতপ্ত। তবে স্যার অসুস্থ হওয়ার পর থেকে যারা সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্যার সম্পূর্ণ সুস্থ হলে তিনি স্যারের সাথে মঈনপুর আসবেন কথা দিয়েছেন । তিনি বলেন "অসুস্থ স্যারের জন্য যা যা দরকার ছিল মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা শতভাগ করে আমাদের চিরঋণী রেখেছেন। "
সবশেষে একটু রসিকতায় বলেন স্যারকে আঙ্গুর আপেল অনেকটা বেশি খাওয়ানো হয়েছে ।
স্যার তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হবেন এই প্রত্যাশা করি।
Courtesy and Thanks: Subinoy Subinoy
Post copy from Subinoy Sir's Facebook wall.