দারুসসালাম মাদ্রাসা

দারুসসালাম মাদ্রাসা দারুসসালাম মাদরাসা
প্রতিষ্ঠা

26/02/2026

“দারুসসালাম মাদ্রাসার শিক্ষার্থীর অসাধারণ সফলতা অর্জন”

দ্বীনি প্রতিষ্ঠান হিছাছরা দারুসসালাম মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম বারের মত ২০২৫ সালে সরকারী ও বেসরকারী মোট ৪টি বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ! প্রথম প্রচেষ্টাতেই আসে দারুণ সফলতা !!

৫ম শ্রেণির শিক্ষার্থী রাইহানা জান্নাত সাফা ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়াও সে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত আরো ৩টি বৃত্তি পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

বৃত্তি পরীক্ষাগুলো হলোঃ
১. ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫-খ্রি.। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
২. ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব বৃত্তি ২০২৫ খ্রি.।
৩. শিশু কিশোর মেধা বৃত্তি ২০২৫ খ্র.।
৪. ইউনাইটেড ক্লাব শিক্ষোন্নয়ন বৃত্তি ২০২৫ খ্রি.।

এবার ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৪০% শিক্ষার্থী অংশগ্রহণ করে আর বেসরকারী পরীক্ষা গুলোতেও হাজার হাজার শিক্ষার্থী প্রতিযোগিতা করে।

উল্লেখ্য, রায়হানা জান্নাত শাফা শিশু শ্রেণি থেকে দারুসসালাম মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। একটি বিষয় স্পষ্ট যে, প্রতিষ্ঠান ছোট বা প্রত্যন্ত এলাকায় হলেও প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্টা থাকলে উচ্চ সফলতা অর্জন সম্ভব।

অভিনন্দন জানাই শিক্ষার্থী-শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দকে। পাশাপাশি প্রতিষ্ঠানের খেদমতকারী সবাইকে। আল্লাহ সকলকে কবুল করুন। 🙏

18/02/2026

প্রথম খতমে তারাবীহ আদায়ের সৌভাগ্য হল, আলহামদুলিল্লাহ ! সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,আল্লাহর মেহেরবানীতে আপনাদের সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসা প্রতিষ্ঠালঘ্ন থেকে এলাকায় ...
10/02/2026

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

আল্লাহর মেহেরবানীতে আপনাদের সার্বিক সহযোগিতায় অত্র মাদ্রাসা প্রতিষ্ঠালঘ্ন থেকে এলাকায় সুন্নাতের অনুশারী দ্বীনি শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। মাদ্রাসায় নূরাণি বিভাগ (শিশু, ১ম, ২য় জামায়াত) ও কিতাব বিভাগে (৩য়, ৪র্থ, ৫ম জামায়াত) প্রায় ১৯০ জন শিক্ষার্থী দ্বীনি শিক্ষা অর্জন করছে। এদের তত্ত্বাবধানে রয়েছেন ৭ জন অভিজ্ঞ শিক্ষক-কর্মচারী। মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবৃত্ত। আর্থিক সামর্থ বিবেচনায় নূন্যতম ছাত্র-বেতন ধার্য করায় উক্ত আয় দিয়ে পূর্ণ ব্যয় নির্বাহ সম্ভব হয় না বিধায় শুভাকাঙ্খীদের সহযোগিতায় বাকী খরচ নির্বাহ করা হয়।
অন্যদিকে আল্লাহর রহমতে একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলমান। বিগত ২৫ সালে প্রায় 6,43,355/- টাকা ব্যয়ে ১ম ও ২য় তলার ভেতরের প্লাস্টার, দরজা, জানালার গ্রিল, আংশিক ক্লাসরুম, বাথরুম ও টয়লেটের কাজ সম্পন্ন করা হয়েছে। বাকী কাজ সম্পন্ন করে কক্ষগুলোতে পাঠদান সুন্দরভাবে চালু করা অতীব জরুরী।

বর্তমানে জানালার গ্লাস, সেপ্টিগ্রিল, কলাভসিবল গেইট, রেলিং, প্লোর ফিনিশিং, বাথরুম-টয়লেট ইত্যাদির কাজ অসম্পন্ন রয়েছে। যা শেষ করতে আরো প্রায় ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার প্রয়োজন।
(নির্মাণাধীন ভবনের বর্তমান অবস্থা)

উল্লেখ্যঃ শুরু থেকেই প্রতিষ্ঠানে দুটি ফান্ড চালু রয়েছে। সাধারণ ফান্ড শিক্ষক বেতন ও উন্নয়ন কাজে আর গোরাবা ফান্ড গরীব-এতিম-অসহায় শিক্ষার্থীদের লেখা-পড়া, ভরণ-পোষণে খরচ হয়। এমতাবস্থায় অতীতের মত আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ ইখলাসের সাথে দ্বীনি খেদমত আঞ্জাম দেয়ার তৌফিক দান করুন, আমিন।

যোগাযোগঃ
০১৮১৯-৬৭৫৬৬৬ (প্রধান শিক্ষক)
০১৮১৮-৯৭৯৯২১ (সদস্য)
০১৮১৯-৫০৬৮৪১ (বিকাশ নম্বর).

মাদ্রাসার ব্যাংক হিসাব নং -
DARUS SALAM MADRASAH
A/C No : 002112100073290
Southeast Bank PLC.
Chhagalnaiya Branch / Sagolnaiya Branch.
Bangladesh.
Routing Number - 205301362
SWIFT-SEBDBDDHCTS

আলহাজ্ব আব্দুর রউফ মজুঃ
সভাপতি,
হিছাছরা দারুসসালাম মাদ্রাসা

23/08/2025

আলহামদুলিল্লাহ্‌, শুরু হল দারুসসালাম মাদ্রাসার ২০২৫ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষায় সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

দৃষ্টি আকর্ষণ !!
08/03/2025

দৃষ্টি আকর্ষণ !!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার (২৮/০২/২০২৫) দারুস-সালাম মাদ্রাসায় "...
06/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার (২৮/০২/২০২৫) দারুস-সালাম মাদ্রাসায় "তালিমী মজলিস" এর প্রথম পর্ব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনেই প্রায় শতাধিক মা-বোনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ইমাম ও খতিবগণ।

নিয়মিত এই জলসায় থাকছে:
✅ সম্মানিত ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান
✅ জরুরি মাসআলা-মাসায়েল আলোচনা
✅ জিকির ও আজকার
✅ সূরা ও কেরাত প্রশিক্ষণ
✅ নামাজের দোয়া ও দরুদ শেখানো
✅ সুন্নতের তালিম
✅ নামাজের আমলী প্রশিক্ষণ
✅ সবশেষে দোয়া ও মোনাজাত

পরবর্তী জলসার সময়সূচি:
📅 তারিখ: বুধবার, ১২ই মার্চ, ২০২৫
⏰ সময়: সকাল ১০:০০ - ১২:০০
📍 স্থান: দারুস-সালাম মাদ্রাসা

যদিও এটি মূলত মা-বোনদের জন্য, তবে পুরুষদের জন্যও পূর্ব পাশের ভবনের দোতলায় পৃথক বসার ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এর মাধ্যমে বয়ান প্রচার করা হয়। এছাড়া, মহিলাদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য মাদ্রাসা শিক্ষিত মহিলা স্বেচ্ছাসেবিকারা দায়িত্ব পালন করেন।

দ্বীনি জ্ঞান অর্জনের এই সুযোগ যেন আমরা কেউ হাতছাড়া না করি। মা-বোন, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদেরকে নিয়ে আসুন, দুনিয়া ও আখেরাতের বিরাট ফায়দা হবে ইনশাআল্লাহ ।

20/02/2025

"দারুসসালাম মাদ্রাসা"র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই শিশু শিক্ষার্থীর ইংরেজী কথোপকথন।

20/02/2025

☘️

বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ২০২৪-------------------------------সারা বছর নিয়মতান্ত্রিক একাডেমিক পড়...
27/12/2024

বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ২০২৪
-------------------------------
সারা বছর নিয়মতান্ত্রিক একাডেমিক পড়াশোনা শেষে, ছোট্ট ছোট্ট কচি মনের ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে বছর শেষের এই আনন্দময় দিনটির জন্য।

এই বিশেষ দিনটির প্রায় ১৫ দিন আগে থেকেই শুরু হয় নানা ধরনের শারীরিক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অবশেষে, আগামী ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানের বাৎসরিক সবচেয়ে উৎসবমুখর দিনটি।

এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে বাচ্চাদের ফলাফল, পুরস্কৃত করা হবে সর্বোচ্চ ফলাফলধারীদের, সর্বোচ্চ উপস্থিতি, উত্তম আখলাকের জন্য নির্বাচিত বাচ্চাটিকে, খেলাধুলায় পারদর্শী ছাত্র-ছাত্রীদেরকে এবং সম্মাননা জানানো হবে শিক্ষকদের।
সর্বোপরি, সকল ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে দেওয়া হবে বিশেষ পুরস্কার।

এছাড়াও থাকবে বাচ্চাদের বিভিন্ন বুদ্ধিদীপ্ত উপস্থাপনা – কেরাত, গজল, ইসলামিক সংগীত, আবৃত্তি, ইংরেজি ও আরবি কথোপকথন ইত্যাদি।

গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে উপস্থিত থাকবেন দেশের বরেণ্য কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব।

বাচ্চাদের অভিভাবক ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমন্ত্রণ রইল, আপনারা অনুষ্ঠানে উপস্থিত থেকে বাচ্চাদের এই আনন্দঘন দিনটিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলুন।

09/12/2024

"আসসালাম" শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি না'তে রাসুল (স:)

দারুস সালাম মাদ্রাসার "আসসালাম" শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় একটি আরবি নাশিদ!
01/12/2024

দারুস সালাম মাদ্রাসার "আসসালাম" শিল্পী গোষ্ঠীর উপস্থাপনায় একটি আরবি নাশিদ!

Address

Hichachara
Chhagalnaya
3910

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 19:00
Wednesday 07:00 - 19:00
Thursday 07:00 - 19:00
Saturday 07:00 - 19:00
Sunday 07:00 - 19:00

Telephone

+8801819506841

Alerts

Be the first to know and let us send you an email when দারুসসালাম মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুসসালাম মাদ্রাসা:

Shortcuts

Share