Pathan Nogar Nurul Hoque High School পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chhagalnaiya
  • Pathan Nogar Nurul Hoque High School পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয়

Pathan Nogar Nurul Hoque High School পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয় We are create the page for build up good relationship between teacher & students. Students can communicate each & others.

'অনার্স থার্ড ইয়ারে থাকতে এক স্বনামধন্য প্রফেসর স্যারের ছেলেকে পড়াতাম। নিজের শিক্ষকের ছেলেকে তার বাসায় পড়াতে গিয়ে দেখলাম...
17/11/2021

'অনার্স থার্ড ইয়ারে থাকতে এক স্বনামধন্য প্রফেসর স্যারের ছেলেকে পড়াতাম। নিজের শিক্ষকের ছেলেকে তার বাসায় পড়াতে গিয়ে দেখলাম, আমি পড়ার টেবিলে বসলে আমার স্টুডেন্ট যতটা তাড়াহুড়া করে তার বই খাতা আনতো, তার চেয়ে প্রফেসর স্যার আরো দ্রুত তার ছেলের বই খাতা নিয়ে আসতো আই মিন ছেলেকে হেল্প করতেন। ওনার ছেলে পড়া না শিখলে স্যার এসে ক্ষমা চেয়ে নিতেন! মারার জন্যে বেত দিয়ে যেতেন!

আমার প্রতি আমার ছাত্রের যতটা না ভক্তি ছিলো, তার চেয়েও বেশি ভক্তি এবং শ্রদ্ধা ঐ প্রফেসর স্যার আমাকে করতেন। আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম। চুপ করে থাকতাম স্যারের কান্ড দেখে, তাঁর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে যেতো।

স্যারকে একদিন জিজ্ঞেস করলাম, 'স্যার আপনি তো আমাকে নাম ধরেই ডাকতে পারেন!' তখন স্যার উত্তর দিলেন, "মা, আমি যেভাবে তোমাকে ট্রিট করবো, আমার ছেলেও তোমাকে সেভাবেই ট্রিট করবে, আমি তোমাকে সম্মান প্রদর্শন না করলে, সে শিখবে কোথা থেকে? আমার ছেলে, শিক্ষকের সম্মান বুঝবে কি করে, আমি যদি তার শিক্ষককে ঐ সম্মানটা দিতে না পারি!'

আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম!!

এখনকার বাবা-মা'রা তার ছেলে-মেয়েদের সামনেই শিক্ষককে প্রশ্ন করে -- কি ব্যাপার কাল আসলা না কেনো? সময় দিয়ে পড়াও না কেনো? শিখায়ে দাওনা কেনো? তোমার পড়ানো বুঝেনা কেনো? শিক্ষক বেরিয়ে গেলে তার মোজার গন্ধ- মুখের গন্ধ- পোশাক নিয়ে হাসাহাসি হয়!!! আরও অনেক কিছু!

অভিভাবক হিসেবে যে শিক্ষককে অসম্মান করছি তার স্টুডেন্ট এর সামনে, সেই শিক্ষক যদি তাকে পড়াশোনা গলাধঃকরণ করেও দেয়, দিন শেষে এই শিক্ষা আপনার ছেলে-মেয়ের কোনো কাজে আসবেনা! লিখে রাখেন! কারন স্ব-সম্মানিত মানুষ যা বুঝাবে আপনার ছেলে-মেয়ে তার কিয়দংশ হলেও গ্রহন করতে পারবে। আর অসম্মানিত মানুষ আপনার বাচ্চাকে যা-ই পড়াক না কেনো, ঐ পড়া কিন্তু তার মাথায় সহজে ঢুকবেনা। কারণ সন্তানের কাছে ঐ শিক্ষকের ভ্যালু আপনি যদি না দেন।

https://www.prothomalo.com/education/higher-education/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E...
08/10/2020

https://www.prothomalo.com/education/higher-education/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি ...

আজ বিশ্ব শিক্ষক দিবস।সৎ ও যোগ্য মানুষ গড়ার কারিগর মহৎপ্রাণ সকল শিক্ষকমন্ডলীকে আজকের শিক্ষক দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা। ❤...
05/10/2020

আজ বিশ্ব শিক্ষক দিবস।
সৎ ও যোগ্য মানুষ গড়ার কারিগর মহৎপ্রাণ সকল শিক্ষকমন্ডলীকে আজকের শিক্ষক দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা। ❤❤❤

27/08/2020

আগামী ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে।

25/11/2019

সকল জে.এস.সি পরীক্ষার্থীদের জন্য শূভ কামনা রইল।

আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।এই দিবসে সর্বপ্রথম স্মরণ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) কে।...
05/10/2019

আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস।
এই দিবসে সর্বপ্রথম স্মরণ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) কে। যিনি দীপ্ত কন্ঠে বলেছিলেন- 'আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি'।

এরপর স্মরণ করছি জীবনের সূচনালগ্ন থেকে আমাদের পিতা-মাতা সহ যারা আমাদের সুশিক্ষা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীদেরকে।

আমি বিশ্বব্যাপী সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের মধ্য থেকে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফিরাত ও জান্নাতের উচ্চ মাক্বাম এবং যাঁরা বেঁচে আছেন তাঁদের দীর্ঘায়ু কামনা করছি।

(শিক্ষকের মর্যাদা, অধিকার, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে ইউনেস্কো-আইএলও ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৫ অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস পালনের ঘোষণা দেয়। শিক্ষক জাতির শ্রেষ্ঠ সন্তান, উন্নত জাতি গড়ার কারিগর।)

নিরাপদ সড়কের দাবিতে পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র -শিক্ষক একত্রে মানববন্ধন করে,,,,,
22/10/2018

নিরাপদ সড়কের দাবিতে পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্র -শিক্ষক একত্রে মানববন্ধন করে,,,,,

13/09/2017

আমাদের বিদ্যালয়ের সকল সহপাঠীদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক সৃষ্টি করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস,,,,,,,

Address

Pathan Nagar
Chhagalnaiya

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801819672341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathan Nogar Nurul Hoque High School পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category