Absar bd

Absar bd Online Teaching in Bangladesh. Assistant headteacher

আমরা শত চেষ্টা করে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে ব্যর্থ অন্যদিকে ওরা ---
17/08/2026

আমরা শত চেষ্টা করে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি করতে ব্যর্থ অন্যদিকে ওরা ---

27/07/2026
 #এমপিওভুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান [নিম্ন মাধ্যমিক বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্ন...
21/07/2026

#এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান [নিম্ন মাধ্যমিক বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক (পাস) কলেজ] এর শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা সংশোধন সংক্রান্ত:

06/06/2026

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি সফটওয়্যার ব্যবহার :

জেনে নিতে নিন সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী। বর্ণনা করা নিয়মাবলী ড্যাসবোর্ডে প্রদর্শিত থাকবে। প্রতিটি অপশনে গিয়ে চাওয়া তথ্য সিলেক্ট করে তথ্য ইনপুট দিতে হবে।

নিয়মাবলীতে বলা হয়েছে, বদলি ব্যবস্থাপনা সিস্টেমটি বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে সহজ এবং ডিজিটাল করার জন্য ডিজাইন করা হয়েছে।

একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে, আপনার দায়িত্ব: প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীদের সঠিক তথ্য সংরক্ষণ। শূন্যপদের তথ্য ব্যবস্থাপনা। শিক্ষক বদলি (আগমন ও বহির্গমন) সহায়তা করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য তথ্য পাঠানো।

সফটওয়্যার লগইন প্রক্রিয়া: আপনার ওয়েব ব্রাউজার খুলুন (Chrome, Firefox, অথবা Edge)। সফটওয়্যার ইউআরএলে প্রবেশ করুন: [http://ngttdshe.teletalk.com.bd]

এরপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড লিখে ‘প্রবেশ করুন’ বাটনে ক্লিক করুন। এরপর সফটওয়্যার লগইন হবে। সফল লগইনের পরে, আপনি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবেন।

১ম ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। এজন্য হালনাগাদের ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: শিক্ষার ধরন, শিক্ষার ধরন হতে পারে সহ-শিক্ষা, বালিকা, বালকের যেকোন একটি। অবস্থানের ধরন (শহর, মফস্বল)। ট্রেড সুবিধা (হ্যাঁ, না)। জেলা, উপজেলা সদর থেকে দূরত্ব। শিফটের ধরন (সিঙ্গেল, ডাবল)। প্রাপ্যতা সাপেক্ষে বিষয়- বিভাগের তথ্য (এমপিও শিট, শিক্ষক-কর্মচারী বিবরণী, বিভাগ, শাখা, শিফট, বিষয় অনুমোদনের কপি, শিক্ষার্থীদেরটটলিস্ট, তালিকা, ট্রেড অনুমোদনের কপি, এনটিআরসিএ’র সুপারিশপত্র- এগুলোর পিডিএফ ফাইল আপলোড করে তথ্য আপডেট করুন ক্লিক করতে হবে।

এরপর ২য় ধাপে-পদ ও শূন্যপদের তথ্য দিতে হবে। বিষয় অনুসারে অনুমোদিত পদ এবং বর্তমান শূন্যপদ রেকর্ড করা হবে। এক্ষেত্রে শূন্যপদের তথ্য যোগ, হালনাগাদ করতে হবে। শূন্যপদের তথ্য যোগ, হালনাগাদ করতে প্রথমে পদ ও শূন্যপদ এ যান। এরপর পদের ধরন নির্বাচন করুন (যেমন, প্যাটার্নভুক্ত পদ)। তারপর ক্যাটাগরি নির্বাচন করুন (যেমন, শিক্ষক)। এভাবে বিষয় নির্বাচন করুন (যেমন, গণিত, ইংরেজি, বাংলা)। মোট অনুমোদিত পদ (প্রদর্শিত, সম্পাদনযোগ্য নয়)। বর্তমান পূরণকৃত পদ লিখুন- এটা সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ‘শূন্যপদ’ গণনা করে। পরে ‘তালিকায় যুক্ত করুন’ অপশনটি ক্লিক করতে হবে।

এরপর আপনার সামনে একটি টেবিল প্রদর্শন করা হবে। সেই টেবিলে সমস্ত পদ ও শূন্যপদের তথ্য পর্যালোচনা করতে হবে।

এরপর ৩য় ধাপ সামনে আসবে। এই ধাপে শিক্ষক, কর্মচারী তথ্য ইনপুট করতে বলা হয়। এক্ষেত্রে সমস্ত কর্মরত শিক্ষক ও কর্মচারীদের সম্পূর্ণ রেকর্ড রক্ষণাবেক্ষণ করা হবে।

তাই প্রতি শিক্ষক, কর্মচারীর জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর মধ্যে ইনডেক্স নম্বর (সিস্টেম থেকে নির্বাচন করুন) সিস্টেম ডেটাবেস থেকে কিছু বিবরণ স্বয়ংক্রিয়ভাবে পূরণ করতে পারে।- নাম (বাংলা এবং ইংরেজি) - NID নম্বর, মোবাইল নম্বর, পুরুষ, মহিলা, নিয়োগের ধরন (কমিটি কর্তৃক, এনটিআরসিএ সুপারিশ), নিজ জেলা, নিজ উপজেলা, সমস্ত প্রয়োজনীয় ক্ষেত্র পূরণ করুন (* দিয়ে চিহ্নিত)। তারিখ সাবধানে লিখুন (ডেট পিকার ব্যবহার করুন)। ছবি এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

‘তালিকায় যুক্ত করুন’ বাটনে ক্লিক করুন। এরপর আগের ধাপের মতোই একটি তালিকা আসবে। সেই তালিকায় শিক্ষক-কর্মচারী প্রদর্শিত হয় কিনা যাচাই করতে হবে।

এরপর ৪র্থ ধাপে স্বামী, স্ত্রীর কর্মস্থল সর্ম্পকে নির্দেশনা অনুযায়ী তথ্য দিতে হবে। শিক্ষকদের স্বামী, স্ত্রীর কর্মস্থল নথিভুক্ত করার জন্য এই তথ্য প্রয়োজন।

অনুসন্ধান পদ্ধতি সর্ম্পকে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ধাপে। সরকারি কর্মচারীদের জন্য প্রথমে ‘স্বামী/স্ত্রীর কর্মস্থল’ অপশনে এ যান। ‘সরকারি কর্মচারী’ ট্যাব নির্বাচন করতে হবে। স্বামী, স্ত্রীর ‘NID নম্বর’ লিখুন। ‘সার্চ করুন’ ক্লিক করুন। সিস্টেম সরকারি ডেটাবেস থেকে স্বামী, স্ত্রীর বিবরণ পুনরুদ্ধার করে স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত তথ্য পর্যালোচনা করুন। ‘সংরক্ষণ করুন’ অপশনে ক্লিক করুন।

এরপর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যেসব তথ্য দিতে হবে সেগুলো হলো: ‘এমপিওভুক্ত শিক্ষক’ ট্যাব নির্বাচন করুন। স্বামী, স্ত্রীর ‘ইনডেক্স নম্বর’ লিখুন। ‘প্রতিষ্ঠানের ধরন’ নির্বাচন করুন। ‘সার্চ করুন’ ক্লিক করুন। সিস্টেম এমপিও ডেটাবেস থেকে স্বামী, স্ত্রীর বিবরণ পুনরুদ্ধার করে তথ্য পর্যালোচনা এবং নিশ্চিত করুন ‘সংরক্ষণ করুন’ ক্লিক করুন।

এরপর ৫ম ধাপে তথ্য যাচাই করার পালা। এ ধাপে সমস্ত তথ্য ইনপুট শেষ করার পরে, যাচাইয়ের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপ পরিচালক কলেজের কাছে পাঠাবেন। পাঠানোর আগে চেকলিস্ট আসবে।

আপনাকে নিশ্চিত করতে হবে যে তথ্য ইনপুট সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে- ✓ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করা হয়েছে। ✓ কর্মরত সকলের রেকর্ড যোগ/হালনাগাদ করা হয়েছে। ✓ সমস্ত শূন্যপদ তথ্য লেখা হয়েছে। ✓ স্বামী/স্ত্রীর কর্মস্থল তথ্য (প্রযোজ্য হলে)।

ধাপগুলো হলো: ‘কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের তথ্য যাচাই’ এ যান। সারসংক্ষেপ পর্যালোচনা করুন যা দেখায়: - মোট শিক্ষক, কর্মচারী। মোট শূন্যপদ। যাচাই অবস্থা।

তাদের অবস্থাসহ সমস্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখুন। কোনো অসম্পূর্ণ রেকর্ডের জন্য পরীক্ষা করুন (লাল, হলুদে চিহ্নিত)। কোনো মুলতুবি তথ্য লেখা সম্পূর্ণ করুন।

‘যাচাইয়ের জন্য প্রেরণ করুন’ বাটনে ক্লিক করুন। পপআপ ডায়ালগে জমা নিশ্চিত করুন।

সিস্টেম উপজেলা অফিসে তথ্য পাঠায়।

আপনি নিশ্চিতকরণ পাবেন: ‘সফলভাবে যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে’

পাঠানোর পরে আপনি- যাচাইয়ের অধীনে থাকাকালীন তথ্য সম্পাদনা করতে পারবেন না। উপজেলা অফিসের পর্যালোচনার জন্য অপেক্ষা করুন। সংশোধনের প্রয়োজন হলে আপনাকে অবহিত করা হবে। যাচাই হওয়ার পরে, অবস্থা ‘উপজেলা কর্তৃক যাচাইকৃত’ এ পরিবর্তিত হয়।

#এমপিওভুক্ত শিক্ষক
--- সংগৃহীত।

24/05/2026

কোরবানির পশুর হাটে

বিজয় সিংহ
12/05/2026

বিজয় সিংহ

Address

West Modhugram, Feni
Chhagalnaiya
3912

Telephone

+8801818947314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Absar bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Absar bd:

Shortcuts

Share

Category