সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়
স্থাপিত-১ জানুয়ারি ২০১৮
পরিচিতি
অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে অবস্থিত সৈয়দা আঞ্জুমান আরা বালিক বিদ্যালয় একটি মানসম্পন্ন ,নিরাপদ আধুনিক সর্বোপরি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান।এই অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুবুর রহমান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। তিনি ধর্মীয় কাজে নিবেদিত প্রাণ একজন মানবসেবক।তিনি নীরবে নিভৃতে মানব উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছেন। তাঁর পিতা মরহুম একে এম মুজিবুর রহমান পেশায় একজন জেলা স্কুল পরিদর্শক ছিলেন।তাঁর মাতা মরহুমা সৈয়দা আঞ্জুমান আরা বেগম ছিলেন একজন জ্ঞানী,ধর্মীয় ও বিধুষী মহিলা। তার পিতা-মাতা সবসময় শিক্ষা প্রসারে যত্নবান ছিলেন। বিশেষ করে নারী শিক্ষা।পিতামাতার এই প্রচেষ্টা এবং প্রত্যাশা থেকেই জনাব মাহবুবুর রহমানের মনের গভীরে বীজ রোপিত হয়, যা মহীরুহু হয়ে প্রতিষ্ঠা লাভ করে “সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়”। বিদ্যালয়টি তাঁর পিতা মাতার নামে উৎসর্গ করা হয় এবং মায়ের নাম অনুসারে নামকরণ করা হয়। বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারী ২০১৮ থেকে
লোকেশন:- ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের( ঐতিহাসিক জগন্নাথ দিঘীর পাড় ঘেষে) ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে বিদ্যালয়টি অবস্থিত।
ভিশন:- সমগ্র বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হতে বিদ্যালয়টি অগ্রসরমান।আমাদের প্রত্যাশা অনন্য নিয়ম- শৃঙ্খলা, পরিবেশ,কার্যক্রম ইত্যাদি শিক্ষার্থীদের সর্বোত্তম মান ও জীবন দক্ষতা অর্জনে সহায়ক হবে।
মিশন-
👉নিরাপদ পরিবেশ।
👉পেশাগত এবং জীবন দক্ষতা অর্জন ভিত্তিক শিক্ষা।
👉বিশেষ(Special) এবং দূর্বল শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি
👉যথাযথ সামাজীকরণের( Socialization) প্রচেষ্টা।
👉আর্থিক ভাবে দূর্বল মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান।
👉প্রতিটিক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব ভূমিকা পালনে সক্রিয় করা।
👉প্রয়োজনবোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং পরামর্শ প্রদান করা হয়।
👉শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে ক্রমাগত যোগাযোগ রক্ষা করা।
আমাদের এই মিশন অর্জনের জন্য সম্বিলিত প্রচেষ্টা থাকবে দক্ষ,অভিজ্ঞ,জ্ঞানী ,ত্যাগী শিক্ষক-কর্মচারীবৃন্দ, সম্মানিত গভর্নিং বোর্ড ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দের।