Morning Bird Kindergarten School

Morning Bird Kindergarten School ঐশী জ্যোতিই আমাদের একমাত্র পথ প্রদশ?

05/02/2021

★ছন্দে ছন্দে শিখুনঃ-
---------------------
★নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে
করবে বেশ।
-
★সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
-
★প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।
-
★সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
-
★Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
-
★Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে
ছারখার।
-
★ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
-
★বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off.
-
★লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে
হয় above, Since, for বুঝ না, কেন না।
★শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয়
under, Preposition আসলেই খুব মজার।
-
★মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
-
★On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয়
through (বাধা থাকলে)।
-
★এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)।
-
★Preposition শিখলে নেই কোনো Loss এর
বুঝাতে of হয় Boss.
,
নতুন তথ্য পাবার জন্য পেইজটিতে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।

12/01/2021

০১। মুক্তার দেশ — কিউবা
০২। প্রাচীরের দেশ — চীন
০৩। নীলনদের দেশ — মিশর
০৪। ধীবরের দেশ — নরওয়ে
০৫। পবিত্র দেশ — ফিলিস্তিন
০৬। ভাটির দেশ — বাংলাদেশ
০৭। বজ্রপাতের দেশ — ভূটান
০৮। সিল্ক রুটের দেশ — ইরান
০৯। পিরামিডের দেশ — মিশর
১০। সূর্যোদয়ের দেশ — জাপান
১১। ভূমিকম্পের দেশ — জাপান

১২। শ্বেতহস্তীর দেশ — থাইল্যান্ড
১৩। চির সবুজের দেশ — নাটাল
১৪। পঞ্চনদের দেশ — পাকিস্তান
১৫। নিশীথ সূর্যের দেশ — নরওয়ে
১৬। দ্বীপের মহাদেশ — অস্ট্রেলিয়া
১৭। লিলি ফুলের দেশ — কানাডা
১৮। ম্যাপল পাতার দেশ — কানাডা
১৯। নীরব খনির দেশ — বাংলাদেশ
২০। শান্ত সকালের দেশ — কোরিয়া
২১। হাজার হ্রদের দেশ — ফিনল্যান্ড
২২। হাজার দ্বীপের দেশ — ইন্দোনেশিয়া
২৩। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ — আফ্রিকা
২৪। সোনালী আঁশের দেশ — বাংলাদেশ
২৫। সোনালী প্যাগোডার দেশ — মায়ানমার
২৬। নীরব শহর — রোম
২৭। চির শান্তির শহর — রোম
২৮। সাত পাহাড়ের শহর — রোম
২৯। মসজিদের শহর — ঢাকা
৩০। মন্দিরের শহর — বেনারস
৩১। বাতাসের শহর — শিকাগো
৩২। গোলাপীর শহর — রাজস্থান
৩৩। ঝর্ণার শহর — তাসখন্দ
৩৪। সাদা শহর — বেলগ্রেড
৩৫। বাজারের শহর — কায়রো
৩৬। উদ্যানের শহর — শিকাগো
৩৭। সম্মেলনের শহর — জেনেভা
৩৮। রৌপ্যের শহর — আলজিয়ার্স
৩৯। গ্র্যানাইডের শহর — এভারডিন
৪০। রাজ প্রসাদের শহর — কলকাতা
৪১। মোটর গাড়ির শহর — ডেট্রয়েট
৪২। নিশ্চুপ সড়ক শহর — ভেনিস
৪৩। পোপের শহর — ভ্যাটিকান
৪৪। দূর্গের শহর — এডিনবার্গ
৪৫। গগণচুম্বী অট্টালিকার শহর—নিউইয়র্ক
৪৬। সোনালী তরুণের শহড়—সানফ্রান্সিসকো
৪৭। রাতের নগরী — কায়রো
৪৮। নিষিদ্ধ নগরী — লাসা
৪৯। নিমজ্জমান নগরী — হেগ
৫০। স্বর্ণ নগরী — জোহান্সবার্গ
৫১। হীরক নগরী — কিম্বার্লী
৫২। রাজপ্রসাদের নগর — ভেনিস
৫৩। চির বসন্তের নগরী — কিটো
৫৪। জাঁকজমকের নগরী — নিউইয়র্ক
৫৫। ভারতের রোম — দিল্লী
৫৬। মুক্তার দ্বীপ — বাহরাইন
৫৭। লবঙ্গ দ্বীপ — জাঞ্জিবার
৫৮। ব্রিটেনের বাগান — কেন্ট
৫৯। ইউরোপের বুট — ইতালি
৬০। পবিত্র ভূমি — জেরুজালেম
৬১। আগুনের দ্বীপ — আইসল্যান্ড
৬২। পান্নার দ্বীপ — আয়ারল্যান্ড
৬৩। বাংলার ভেনিস — বরিশাল
৬৪। প্রাচ্যের ভেনিস — ব্যাংকক
৬৫। দক্ষিণের রাণী — সিডনি
৬৬। উত্তরের ভেনিস — স্টকহোম
৬৭। সমুদ্রের বধু — গ্রেট ব্রিটেন
৬৮। বিগ আপেল — নিউইয়র্ক শহর
৬৯। বিশ্বের রাজধানী — নিউইয়র্ক
৭০। প্রাচ্যের গ্রেটবৃটেন — জাপান
৭১। প্রাচ্যের ম্যানচেস্টার — ওসাকা
৭২। প্রাচ্যের ড্যান্ডি — নারায়নগঞ্জ
৭৩। চীনের দুঃখ — হোয়াংহো নদী
৭৪। ইউরোপের রুগ্ন মানুষ — তুরষ্ক
৭৫। পৃথিবীর ভূ-স্বর্গ — কাশ্মীর
৭৬। সোনার অন্তঃপুর — ইস্তাম্বুল
৭৭। বিশ্বের রুটির ঝুড়ি — প্রেইরি
৭৮। পবিত্র পাহাড় — ফুজিয়ামা
৭৯। নীল পর্বত — নীলগিরি পাহাড়
৮০। সকাল বেলার শান্তি — কোরিয়া
৮১। পৃথিবীর কসাইখানা — শিকাগো
৮২। পৃথিবীর ছাদ — পামীর মালভূমি
৮৩। পৃথিবীর চিনির আধার — কিউবা
৮৪। পৃথিবীর গুদামঘর — মেক্সিকো
৮৫। ইউরোপের ককপিট — বেলজিয়াম
৮৬। ইউরোপের ক্রিয়াঙ্গন — সুইজারল্যান্ড
৮৭। ইউরোপের প্রবেশদ্বার — ভিয়েনা
৮৮। ইউরোপের স’মিল — সুইডেন
৮৯। দক্ষিণের গ্রেট ব্রিটেন — নিউজিল্যান্ড
৯০। শ্বেতাঙ্গদের করবস্থান — গিনিকোস্ট
৯১। কানাডার প্রবেশদ্বার — লরেন্স
৯২। বাংলাদেশের প্রবেশদ্বার — চট্টগ্রাম
৯৩। পাকিস্তানের প্রবেশদ্বার — করাচি
৯৪। ভারতের প্রবেশদ্বার — মুম্বাই
৯৫। পশ্চিমের জিব্রাল্টার — কুইবেক
৯৬। আফ্রিকার মুক্তা — উগান্ডা
৯৭। বৃহদাকার চিড়িয়াখানা — আফ্রিকা
৯৮।ভূমধ্যসাগরের প্রবেশদ্বার–জিব্রাল্টারপ্রণালী
৯৯।সোভিয়েত ইউনিয়নের শস্যভান্ডার–ইউক্রেন
১০০। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী — প্যারিস

:-Rip:-on

23/12/2020

➊ টাচ স্ক্রিন মোবাইল উদ্ভাবন করেন কে?
-স্টিভ জবস
➋ কম্পিউটারে ব্যবহৃত দুটি অংক___?
-০ এবং ১
➌ বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে?
-জাপান
➍ শূন্যের ধারনা কোন দেশের গণিতবিদের?
-ভারত
➎ 'ফেসবুক' হলো____মাধ্যম?
-সামাজিক যোগাযোগ
➏ বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকার নাম?
-বিডিনিউজ২৪ ডট কম
➐ পৃথিবীর প্রথম গণনাযন্ত্র?
-অ্যাবাকাস
➑ বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী?
-বিল গেটস
➒ স্যাটেলাইট মানে____?
-কৃত্রিম উপগ্রহ
➓ কম্পিউটার মেমরি পরিমাপের একক?
-বাইট

11/12/2020

শিশুদের হাতের লেখা সুন্দর করতে সপ্ত স অনুসরণ করান।
সপ্ত স:
স-সঠিক প্রবাহ
স-সঠিক আকৃতি
স-সম পদ
স-সম শির
স-সমান্তর
স-সমান্তরাল
স-সঠিক মাত্রা।

বদলাবে বই, কমবে পরীক্ষা। ১। সাপ্তাহিক ছুটি ২ দিন ২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষ...
24/11/2020

বদলাবে বই, কমবে পরীক্ষা।
১। সাপ্তাহিক ছুটি ২ দিন
২। ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই
৩। ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই
৪। এসএসসি তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ
৫। সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে
৬। হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।
২০২৬ এর ইন্টারমিডিয়েট,
২০২৪ এর ক্লাস নাইন,
২০২৩ এর ক্লাস এইট ও

২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে,,
✅ ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে।

ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম
সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের

তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট

(তথ্য ও ছবি প্রথম আলো থেকে সংগৃহিত)

02/11/2020

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন
৭ দিন পড়েছে শুক্র-শনিতে

23/09/2020

আমরা জানি- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।

গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-

১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।

২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।

আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কান্দে, তাই তার হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা।। কিন্তু এইটা যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে।। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে। আসেন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টাই দিলো।। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে।। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম।। এতো প্রেশার কই থেকে আসল দেশে।। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে।। আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট।। খাইতে খুব মজা লাগে।। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়।। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।। সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার।। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে।। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে।। সাথে বাড়ে চর্বিও।। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক।। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।। এক সময় ধরা পড়ে ডায়াবেটিস।। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর।।। তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"।

সবসময় রোগীদের বলি বাচ্চাদের চিপস খাওয়াবেন না। কিন্তু বাসায় গিয়ে দেখি আত্নীয় স্বজনের কেউ না কেউ বাসায় চিপস নিয়ে আসছে আমার মেয়েদের জন্য। একান্তই যদি কিছু নিতেই হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু নিন। স্কুল পড়ুয়া বাবুদের জন্য বই নিতে পারেন, খেলনা নিতে পারেন অথবা অন্য কোন ফ্রুটস নিতে পারেন।

লিখেছেন Dr.Iqbal Hasan

08/09/2020

আজ "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস"।
সাক্ষর অর্থ অক্ষর-জ্ঞান এবং স্বাক্ষর অর্থ দস্তখত।

Address

Paper Mills
Chatak

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Morning Bird Kindergarten School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share