Charkhai High School

Charkhai High School Charkhai School Amd Collage

চারখাই উচ্চ বিদ্যালয় এর ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় যারা এক থেকে চার বিষয় পর্যন্ত অকৃতকার্য হয়েছে তারা আগামী ২১/০৯/২০২...
13/09/2023

চারখাই উচ্চ বিদ্যালয় এর ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষায় যারা এক থেকে চার বিষয় পর্যন্ত অকৃতকার্য হয়েছে তারা আগামী ২১/০৯/২০২৩ইং তারিখের মধ্যে বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে। ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে বিশেষ ক্লাস চলমান রয়েছে। রুটিন মোতাবেক বিশেষ ক্লাসে অংশ গ্রহণসহ নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ বাধ্যতামূলক।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চারখাই উচ্চ বিদ্যালয়।
১৩/০৯/২০২৩

চারখাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্ত...
23/07/2023

চারখাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ সালের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার জন্য ২৩ জুলাই ২০২৩ রবিবার থেকে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে।
তাই সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হইল।

নির্দেশক্রমে
মো: আব্দুর রশিদ
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চারখাই উচ্চ বিদ্যালয়।

এস.এস.সি পরীক্ষা-২০২৩চারখাই উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত রুটিন মোতাবেক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।ব্যবহারিক পরীক্ষার সময়...
23/05/2023

এস.এস.সি পরীক্ষা-২০২৩
চারখাই উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত রুটিন মোতাবেক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিম্নক্তো:-
কেন্দ্র: চারখাই উচ্চ বিদ্যালয়।
কেন্দ্র কোড: বিয়ানী-৫(১৫৭)

সিলেট শিক্ষা বোর্ডের ১৫/০৫/২০২৩খ্রিঃ তারিখের স্থগিতকৃত কৃষি শিক্ষা পরীক্ষা আগামী ২৮/০৫/২০২৩খ্রিঃ রোজ রবিবার অনুষ্ঠিত হবে...
18/05/2023

সিলেট শিক্ষা বোর্ডের ১৫/০৫/২০২৩খ্রিঃ তারিখের স্থগিতকৃত কৃষি শিক্ষা পরীক্ষা আগামী ২৮/০৫/২০২৩খ্রিঃ রোজ রবিবার অনুষ্ঠিত হবে।

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর এস.এস.সি-২০২৩ সালের পরীক্ষার্থীদের জানানো যাইতে...
15/04/2023

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর এস.এস.সি-২০২৩ সালের পরীক্ষার্থীদের জানানো যাইতেছে যে, আগামীকাল ১৬/০৪/২০২৩খ্রিঃ রোজ রবিবার বেলা ১২:০০ ঘটিকা থেকে ১:০০ ঘটিকা পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগের প্রবেশ পত্র বিতরণ করা হইবে এবং বেলা ০২:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত মানবিক বিভাগের প্রবেশ পত্র বিতরণ করা হইবে। তাই উক্ত সময়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে থেকে প্রবেশ পত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হইল।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে:
মোঃ আব্দুর রশিদ,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),
চারখাই উচ্চ বিদ্যালয়।

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর এস.এস.সি-২০২৩ সালের পরীক্ষার্থীদের জানানো যাইতে...
14/04/2023

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর এস.এস.সি-২০২৩ সালের পরীক্ষার্থীদের জানানো যাইতেছে যে, আগামীকাল ১৫/০৪/২০২৩খ্রিঃ রোজ শনিবার বেলা ১২:০০ ঘটিকা থেকে ১:০০ ঘটিকা পর্যন্ত বিজ্ঞান বিভাগের প্রবেশ পত্র বিতরণ করা হইবে।
তাই উক্ত সময়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে থেকে প্রবেশ পত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হইল।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে:
মোঃ আব্দুর রশিদ,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),
চারখাই উচ্চ বিদ্যালয়।

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এ অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য ...
03/04/2023

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এ অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহার ৫ম শ্রেণিতে মেধাবৃত্তিপ্রাপ্ত সাধারণ বা টেলেন্টপুল বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীরা আগামীকাল ০৪/০৪/২০২৩ ও ০৫/০৪/২০২৩ রোজ মঙ্গলবার ও বুধবার বেলা ১১:০০ ঘটিকা থেকে ০২:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হইল।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে:
মোঃ আব্দুর রশিদ,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),
চারখাই উচ্চ বিদ্যালয়।

২৬ মার্চ                        মহান স্বাধীনতা                               ও                    জাতীয় দিবস-২০২৩চারখাই ...
23/03/2023

২৬ মার্চ
মহান স্বাধীনতা

জাতীয় দিবস-২০২৩

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ ২০২৩ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনের লক্ষ্যে অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় অনুষ্ঠানে আপনাদের সানুগ্রহ উপস্থিতি কামনা করছি।
বিনীত নিবেদক
মোঃ আব্দুর রশিদ
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
চারখাই উচ্চ বিদ্যালয়।

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এ অধ্যয়নরত নবম শ্রেণির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভ...
23/03/2023

চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এ অধ্যয়নরত নবম শ্রেণির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২০২৩ সালের অবশিষ্ট পাঠ্যবই আগামী ২৬/০৩/২০২৩খ্রিঃ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকা -বেলা ০১:০০ ঘটিকা পর্যন্ত বিতরণ করা হবে।
শিক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত হয়ে অবশিষ্ট পাঠ্যবই সমূহ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
বিষয়টি অতীব জরুরী।
নির্দেশক্রমে:
মোঃ আব্দুর রশিদ,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),
চারখাই উচ্চ বিদ্যালয়।

এতদ্বারা চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর সম্মানিত অভিভাবক/আজীবন দাতা সদস্য/শিক্...
21/03/2023

এতদ্বারা চারখাই উচ্চ বিদ্যালয়, ডাকঘর: চারখাই, উপজেলা: বিয়ানীবাজার, জেলা: সিলেট এর সম্মানিত অভিভাবক/আজীবন দাতা সদস্য/শিক্ষক বৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৩ সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার, সিলেট কর্তৃক মনোনীত প্রিজাইডিং অফিসার নিন্নে উল্লেখিত নির্বাচনী তফসিল ঘোষণ করেন।
উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাইতেছে।
বিষয়টি অতীব জরুরী।
অনুরোধক্রমে:
মোঃ আব্দুর রশিদ,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত),
চারখাই উচ্চ বিদ্যালয়।

Address

Charkhai
3175

Telephone

+8801755116241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charkhai High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Charkhai High School:

Shortcuts

Share

Category