নতুনডাংগী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
১৯৯৩ইং সনের ডিসেম্বর মাসে চর মোহনমিয়া নতুন ডাঙ্গী এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যথাঃ সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জনাব মোঃফজলুল হক (ফজল চেয়ারম্যান) মরহুম শেখআফছার মাতুব্বর , মরহুম হামেদ মৃধা , সোনামিয়া বিশ্বাস , মোঃমজিবর মাষ্টার অন্যান্য শিক্ষনুরাগী ব্যক্তিবর্গ অত্র অনুন্নত অশিক্ষিত পাড়াগায়ে ০১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহন
করেন । এরই ধারা বাহি কতায় ০১-০১-১৯৯৩ ইং সনে চর মোহন মিয়া নতুন ডাঙ্গী এলাকায় একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। সেখানে ০৭ বছর থাকার পর সর্বনাশা পদ্মার করাল গ্রাসে বিদ্যালয়টি বিলীন হয়ে যায় । ২০০১ ইং সনে বিদ্যালয়টি চর হোসেন পুর এলাকায় স্থানান্তনর করা হয় । সেখানে ০৮ বছর থাকার পর পুনরায় সর্বনাশা পদ্মায় বিদ্যালয়টি গ্রাস করে ফেলে । ২০০৮ সনে বিদ্যালয়টি পুনরায় চর অযোধ্যা হাজি ডাঙ্গী এলাকায় পুনরায় স্থানান্তর করা হয়।চর মোহন মিয়া নতুন ডাঙ্গী বিদ্যালয়ের স্থাপনের জন্য ১.০০একর জমি দান করেন জনাব মরহুম মোঃ ফজলুর হক সাহেব(চেয়ারম্যান)গং দ্বিতীয়ত চর হোসেন পুর পুনরায় স্হাপনের জন্য মরহুম শেখ আফছার মাতুব্বর নিজস্ব অর্থায়নের ৬৪ শতাংশজমি ক্রয় করে দানকরেন । তৃতীয়বার চর অযোধ্যা মৈৗজায় বিদ্যালয়টি স্থাপনের জন্য মরহুম ফজলুল হক সাহেব চেয়ারম্যান গাজীর টেক ইউপি নিজস্ব অর্থায়নের জমি ক্রয় করে বিদ্যালয়টি পুনরায় স্থাপন করার ব্যবস্থা নেন। জমির পরিমান ৬৬ শতাংশ। এবং ,কিছু আসবাবপত্র তৈরি , স্থানীয় কয়েক জন স্বেচ্ছা প্রনোদিত শিক্ষক নিয়োগ পূর্বক কার্যক্রম চালু হয় । এরপর ষষ্ঠ ,সপ্তম,অষ্টম ও নবম শ্রেনীতে ছাত্র ছাত্রী ভর্তি পূর্বক যথা রীতি ক্লাস চলতে থাকে । ০১-০১-১৯৯৭ তারিখে নিন্ম মাধ্যমিক বিদ্যালয়টি স্বীকৃতি লাভ করে। ২০০০ ইং সনে নিন্ম মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত হয় । ২০০২ সালে বিদ্যালয়টি নবম শ্রেনী খোলার অনুমতি লাভ করে। এখনও মাধ্যমিক পর্যায়ে এমপিও ভুক্ত না হওয়ায় কিছু শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে জনাব মোঃইয়াকুব আলী প্রধান শিক্ষক হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।