আলোর পাঠশালা-Alor Pathshala

আলোর পাঠশালা-Alor Pathshala This is an educational content creator page. We also create and share content from different places, functions and incidents.

✅ জেনে নিন একজন আদর্শ শ্রেণি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য কী হবে:-শ্রেণি শিক্ষক নিজেকে হতে হবেঃ--১। দৃঢ়চেতা, উত্তম নৈতিক চ...
08/08/2025

✅ জেনে নিন একজন আদর্শ শ্রেণি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য কী হবে:-
শ্রেণি শিক্ষক নিজেকে হতে হবেঃ--
১। দৃঢ়চেতা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী।
২। নিরপেক্ষ,অকুতোভয়,সত্যবাদী ।
৩। অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করবেন।
৪। নিজস্ব চিন্তা-চেতনা,ব্যক্তিত্ব,মেধা যোগ্যতা, মননশীলতা আর আধুনিক প্রযুক্তির প্রয়োগে শ্রেণির কার্যক্রম পরিচালনা করবেন।
৫। শ্রেণি শিক্ষকের মধ্যে থাকতে হবে উদ্ভাবনী ক্ষমতা, নতুন কিছু সৃষ্টি করার নিরন্তর প্রচেষ্টা।
৬। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ও উন্নয়নের এক অনিবার্য মাধ্যম।
৭। ধৈর্যশীলতা হবে একজন শ্রেণি শিক্ষকের অন্যতম প্রধান গুণ।

✅ শ্রেণি শিক্ষকের মৌলিক ২১ টি দায়িত্ব ও কর্তব্যঃ-
১। হাজিরা খাতায় নাম উঠানো।
২। ডায়েরিতে শিক্ষার্থীর পিতা- মাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষণ করবেন ।
২। ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবেন।

৩। । শ্রেণি শিক্ষক সবল, দূর্বল, অধিক দূর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।

৪। শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।

৫। শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক । তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবেন । শিক্ষক নিজে শৃংখলা মেনে চলবেন।

৬। শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন।
৭। শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন।
৮। শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন।

৯। একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্থ বন্ধুর মত আচরণ করবেন।

১০। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুখে, সাফল্য-ব্যর্থতায় সব সময় পাশে থাকবেন।
১১। একজন শ্রেণি শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।
১২। একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন।

১৩। শ্রেণি শিক্ষকের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন।

১৪। শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন।

১৫। কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃংখলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন ।

১৬। শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন । এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন ।

১৭। শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন । নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
১৮। একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে ।
১৯। শিক্ষক তাঁর সুবিধা মত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ।

২০। পেশাদারী এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সব সময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন । মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথভাবে মূল্যায়িত হবে।

২১। যথা যথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহন মুলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো,বোর্ডের কাজ, আলোচনা, দলিয়,একক কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ,বিদায়। ICT পূর্ণ ব্যবহার।


Online Collected information

জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধু ভালো পড়ানোই যথেষ্ট নয়, বরং কিছু মানবিক, পেশাদার এবং শিক্ষনীয় গুণাবলি প্রয়োগ করাও জরুরি। কিছু...
16/07/2025

জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধু ভালো পড়ানোই যথেষ্ট নয়, বরং কিছু মানবিক, পেশাদার এবং শিক্ষনীয় গুণাবলি প্রয়োগ করাও জরুরি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।

১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷

২. পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন।

৩. প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন।

৪. ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়।
চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫. প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷
প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬. মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷
ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন।
শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন।

৭. নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷
সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।
শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮. বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন।

৯. নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন।

১০. নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন।

১১. শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন।

১২. কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩. আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন।
©

15/07/2025

আজব কিছু শব্দ ও ব্যবহার !

শব্দগুলো “ing” যুক্ত adjective:
Amusing (মজার), Alarming (ভীতিকর), Annoying (ঝামেলাপূর্ণ), Astonishing (চমকপ্রদ), Boring (ক্লান্তিকর), Captivating (মুগ্ধকর), Challenging (চ্যালেঞ্জিং), Charming (আকর্ষণীয়), Comforting (সান্ত্বনাদায়ক), Confusing (বিভ্রান্তিকর), Convincing (বিশ্বাসযোগ্য), Depressing (বিষণ্ণকর), Discouraging (মনোবল ভাঙানো), Disgusting (ঘৃণ্য), Distressing (কষ্টদায়ক), Disturbing (বিরক্তিকর), Embarrassing (লজ্জাজনক), Encouraging (উৎসাহব্যঞ্জক), Entertaining (বিনোদনমূলক), Exciting (উত্তেজনাপূর্ণ), Exhausting (ক্লান্তিকর), Fascinating (মনোহর), Frightening (ভীতিকর), Frustrating (হতাশাজনক), Fulfilling (তৃপ্তিদায়ক), Gratifying (সন্তোষজনক), Inspiring (অনুপ্রেরণাদায়ক), Insulting (অপমানজনক), Interesting (মজার), Overwhelming (চাপময়/বিপুল), Perplexing (জটিল/বিভ্রান্তিকর), Pleasing (পসন্দসই), Relaxing (আরামদায়ক), Relieving (উদ্বেগহীনকর), Satisfying (সন্তোষজনক), Shocking (বিস্ময়কর), Sickening (বিমারজনক/বিরক্তিকর), Soothing (প্রশান্তিদায়ক), Surprising (অবাককর), Tempting (লোভনীয়), Terrifying (ভীতিকর), Threatening (হুমকিস্বরূপ), Thrilling (রোমাঞ্চকর), Tiring (ক্লান্তিকর), Touching (হৃদয়স্পর্শী), Troubling (ঝামেলাপূর্ণ), Unsettling (অস্বস্তিকর), Worrying (উদ্বেগজনক)

শব্দগুলো সম্পর্কের না জানলে বা মুখস্থ না থাকলে কি ধরনের সমস্যায় পড়বে দেখে নাও:
সমস্যাঃ ০১
It is amusing. এটি কোন Tense?
হয়তো ভুল করে Present Continuous বলে ফেলবে | কিন্তু না এটি Present Indefinite Tense |

কৌশল:
Be verb (am/is/are) + উক্ত শব্দ = Present Indefinite Tense
Be verb (was/were) + উক্ত শব্দ = Past Indefinite Tense

সমস্যাঃ ০২
The news is alarming.
এখানে “alarming” শব্দটি কি?
a) Adjective b) Verb
অনেকে হয়তোবা এটিকে “Main verb”/verb ভেবে থাকবে, যার সাথে “ing” হয়েছে — কিন্তু না, শব্দটি ing যুক্ত Adjective | (উপরে শব্দটিকে পেয়ে যাবে)

সমস্যাঃ ০৩
Your presence is really annoying.
এখানে “annoying” শব্দটি কি?
a) Gerund b) Participle
আমি জানিনা এটার উত্তর তুমি কি দিতে?
তবে সঠিক উত্তর: Participle
কারণ verb-এর সঙ্গে “ing” যুক্ত শব্দটি adjective এর মত কাজ করলে তা participle হয় |
আর annoying শব্দটি adjective, তা তো উপর থেকে দেখে নিয়েছো

কৌশল:
Be verb (am, is, are, was, were) + adjective/participle.
©

25/06/2025

যারা ইংরেজি গ্র্যামার দেখে ভয় পান তারা একদম জিরো লেভেল থেকে গ্র্যামার শিখতে আমার এই পোস্টগুলো নিয়মিত পড়ুন ও অনুসরণ করুন।

ভাষা, গ্র্যামার ও ইংরেজি গ্র্যামার
ভাষা: মানুষের বাগযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে ভাষা বলে।

Language: A language is a system of communication that consists of a set of sounds and written symbols which are used by the people of a particular country or region for talking or writing.

Grammar: Grammar is the system of rules that govern how words are used to form sentences and communicate meaning.

English Grammar: English grammar is the set of structural English language.

LETTER and ALPHABET
Letter (বর্ণ): যে সাংকেতিক চিহ্ন দ্বারা কোন ভাষার শব্দ লিখা হয় তাই Letter বা বর্ণ। যেমন: A, B, C, অ, আ, ক, খ ইত্যাদি।

Alphabet (বর্ণমালা): ইংরেজিতে মোট ২৬টি (A-Z) বর্ণ বা letter আছে। আর এই বর্ণগুলোকে একত্রে Alphabet বা বর্ণমালা বলে।

উচ্চারণের দিকে থেকে ইংরেজি বর্ণমালাকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে।
1. Vowel(স্বরবর্ণ ) 2. Consonant(ব্যঞ্জনবর্ণ)

Vowel: যে সকল বর্ণের sound নিজে নিজে উচ্চারিত হতে পারে অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারে তাদেরকে স্বরবর্ণ বলে। যেমন: a, e, i, o, u
Two words included 5 vowels 'facetious' and 'abstemious'

Consonant: যে সকল বর্ণের ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না অর্থাৎ অন্য কোনো বর্ণের সাহায্যে গ্রহণ করে উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জনবর্ণ বলে। যেমন: b, c, d, f, g, h, j... etc.

এছাড়াও w, y এই দুটি letter বা বর্ণকে semi-vowel বলে। কারণ এই দুটি বর্ণ consonant হলেও এদের উচ্চারণ দুটি vowel সাইন্ড-এর সাহায্যে নিয়ে হয় ।

WORD
Word: এক বা একাধিক letter বা বর্ণ যদি পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে word বা শব্দ বলে। Such as: boy, sun, water etc. তবে একটিমাত্র letter বর্ণ দিয়েও শব্দ হয়। যেমন: I এবং a

26 letters are used in a Sentence: A quick brown fox jumps over the lazy dog.

10/01/2025

আলোর পাঠশালা-Alor Pathshala ২০২৫ সালের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে আগামী ১৫ই জানুয়ারি ইংশাআল্লাহ...

28/09/2024

Verb-এর শেষে 'ed' যোগ করলে উচ্চারণ কী হবে তার বিস্তারিত... আপনার ইংরেজি রিডিং পড়ার ভীতি দূর করবো ইনশাআল্লাহ।

23/09/2024

'Only' ব্যাবহারের কনফিউশান দূর করুন এক নিমিষেই

22/09/2024

কখন 'By' এবং কখন 'With' ব্যাবহার করবেন দেখুন বিস্তারিত...

21/09/2024

এভাবে বুঝে Preposition শিখুন আজীবন ভুলবেন না।

18/09/2024

'WH' দিয়ে খুব সহজে প্রশ্ন তৈরি যেভাবে করবেন দেখুন...

16/09/2024

চলুন শিখি, প্রশ্ন তৈরিতে ব্যবহৃত 'WH' word গুলোর সঠিক উচ্চারণ:

Address

Gomastapur
Chapai
6320

Telephone

+8801780597522

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পাঠশালা-Alor Pathshala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আলোর পাঠশালা-Alor Pathshala:

Shortcuts

Share

Category