ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school

ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school, School, Chandpur, Chapai.

হিমেল ভাইয়ের পাশে থাকুন🙏খেলাধুলার উন্নয়ন ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হিমেল ভাইয়ের পাশে থাকুনআমাদের প্রিয় চাঁদপুর দ্বিম...
11/09/2026

হিমেল ভাইয়ের পাশে থাকুন🙏
খেলাধুলার উন্নয়ন ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হিমেল ভাইয়ের পাশে থাকুন
আমাদের প্রিয় চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ২০১১ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হিমেল ভাই নিঃসন্দেহে একজন ইতিবাচক চিন্তার মানুষ, একজন Positive Thinker।
দীর্ঘদিন ধরে তিনি রাণীবাড়ী চাঁদপুরের খেলাধুলার মানোন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টা ও পৃষ্ঠপোষকতায় আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব মমিনুল, সাদেক ও হাসিবের মতো প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন এবং তারা তিনজনই আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যা আমাদের বিদ্যালয়ের জন্যেও গর্বের বিষয়।
শুধু খেলাধুলাই নয় তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতেও Sumit Hasan Himel ভাই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে রাণীবাড়ী চাঁদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর লক্ষ্য একটাই আমাদের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়া।
আমরা বিশ্বাস করি একটি সুন্দর সমাজ গড়ে তুলতে শুধু সমালোচনা নয়, ইতিবাচক চিন্তা, উদ্যোগ এবং নেতৃত্বের প্রয়োজন। আর হিমেল ভাই সেই ইতিবাচক পরিবর্তনের জন্যই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাণীবাড়ী চাঁদপুর ইউনাইটেড ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন।
এবারের নির্বাচনে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিমেল ভাই ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের যেসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর চাঁদপুর ইউনাইটেড ক্লাবে ভোটাধিকার রয়েছে, তাদের প্রতি আন্তরিক অনুরোধ ক্রীড়া সম্পাদক পদে হিমেল ভাইকে আপনার মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করুন।
কারণ হিমেল ভাইদের মতো ইতিবাচক চিন্তার মানুষ সমাজে প্রয়োজন।
#হিমেল_ভাই
#ক্রীড়া_সম্পাদক
#চাঁদপুর_ইউনাইটেড_ক্লাব
#খেলাধুলার_উন্নয়ন
#মাদকমুক্ত_সমাজ

25/08/2026

যারা X+Yz লিখালিখি করতেন
তাদের X,Y,Z এর এখন কী খবর????😆

কখনো যদি পুরোনো দিনগুলো মনে পড়ে, এই পেইজে ফিরে এসো।হয়তো হঠাৎ করেই খুঁজে পাবে তোমার সেই চেনা মুখ, তোমার ব্যাচ, তোমার স্...
14/08/2026

কখনো যদি পুরোনো দিনগুলো মনে পড়ে, এই পেইজে ফিরে এসো।
হয়তো হঠাৎ করেই খুঁজে পাবে তোমার সেই চেনা মুখ, তোমার ব্যাচ, তোমার স্কুলজীবনের কোনো এক টুকরো স্মৃতি ❤️

ভাবনার সময় এসেছেএবার চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মোট ৫১ জন শিক্ষার্থী SSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২১ জন...
10/08/2026

ভাবনার সময় এসেছে
এবার চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মোট ৫১ জন শিক্ষার্থী SSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে এবং ৩০ জন অকৃতকার্য হয়েছে।
পাসের হার: ৪১.১৮%
GPA-5: ০ জন
আমাদের দেখা ও জানা ইতিহাসে বিদ্যালয়ের ফলাফলের এমন হতাশাজনক চিত্র খুব কমই দেখেছি। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই ফলাফল নিঃসন্দেহে গভীরভাবে চিন্তার বিষয়।
তবে আজকের দিনে সবচেয়ে আগে অভিনন্দন জানাতে চাই যারা পাশ করেছ তোমাদের এই সাফল্য হয়তো প্রত্যাশার চেয়ে ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিকূলতার মধ্যেও তোমরা উত্তীর্ণ হয়েছ এটি অবশ্যই প্রশাংসার দাবিদার। তোমাদের আগামী শিক্ষাজীবনের জন্য আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।

একই সঙ্গে যারা এবার কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি, বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছ তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর মেধা, সামর্থ্য কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে না। কোথায় ঘাটতি ছিল, সেটি খুঁজে বের করে নতুনভাবে প্রস্তুতি নাও। মনে রেখো, ব্যর্থতা শেষ নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ। ❤️
তবে এই ফলাফলকে শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে দেখলে চলবে না। আমাদের শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষ সবারই আত্মসমালোচনার প্রয়োজন আছে।

আমরা কাউকে দোষারোপ করতে চাই না বরং চাই এই ফলাফলকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে আগামী বছর থেকে আরও পরিকল্পিত, দায়িত্বশীল ও কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অতীতের সুনাম ও ঐতিহ্য আমাদের গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি যথাযথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা এবং কার্যকর তদারকির মাধ্যমে বিদ্যালয় আবারও তার কাঙ্ক্ষিত সাফল্যের ধারায় ফিরবে।
আজকের ফলাফল আমাদের হতাশ করেছে, কিন্তু আমরা আশাবাদী আগামী দিনের ফলাফল আমাদের গর্বিত করবে। ❤️
চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় তার ঐতিহ্য ফিরে পাক সাফল্যের পথে আবারও এগিয়ে যাক। ❤️

🎓 আমাদের প্রাণের বিদ্যালয়ের হীরক জয়ন্তী কি এবারও উদযাপিত হবে?২০১৬ সালে চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ইতিহাসে এক অবি...
31/07/2026

🎓 আমাদের প্রাণের বিদ্যালয়ের হীরক জয়ন্তী কি এবারও উদযাপিত হবে?

২০১৬ সালে চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ইতিহাসে এক অবিস্মরণীয় বছর। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ছিল শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল হাজারো স্মৃতির পুনর্জাগরণ, প্রজন্মের সঙ্গে প্রজন্মের মিলন এবং বিদ্যালয়ের প্রতি অগণিত মানুষের ভালোবাসার এক অনন্য প্রকাশ।
সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী ছুটে এসেছিলেন তাঁদের প্রাণের বিদ্যালয়ে। বহু বছর পর শৈশব কৈশোরের বন্ধুদের সঙ্গে আলিঙ্গন, প্রিয় শিক্ষকদের সান্নিধ্য, পুরোনো শ্রেণিকক্ষ আর ক্যাম্পাসে স্মৃতির পাতায় ফিরে যাওয়া সব মিলিয়ে দিনটি ছিল আবেগে ভরা এক ঐতিহাসিক পুনর্মিলন।
দেখতে দেখতে সেই স্মরণীয় আয়োজনেরও দশ বছর অতিক্রম করেছে। আজ আমাদের প্রিয় চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় ৬০ বছরে পদার্পণ করেছে।
তাই বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান স্যার, বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক ও বিনীত আবেদন বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হোক।
এটি শুধু একটি অনুষ্ঠান হবে না এটি হবে হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর হৃদয়ের মিলনমেলা। আমাদের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি মহৎ উপলক্ষ এবং বিদ্যালয়ের প্রতি আমাদের ভালোবাসার আরেকটি উজ্জ্বল প্রকাশ।
আমরা বিশ্বাস করি, যথাসময়ে পরিকল্পনা শুরু হলে দেশে ছড়িয়ে থাকা হাজারো প্রাক্তন শিক্ষার্থী আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ পাবেন। ২০১৬ সালের মতো এবারও একটি স্মরণীয়, সুশৃঙ্খল ও সফল হীরক জয়ন্তী আয়োজন সম্ভব হবে।
আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করি। কমেন্টে আপনার মতামত জানান এবং পোস্টটি শেয়ার করুন, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়।
আমাদের প্রাণের বিদ্যালয়ের হীরক জয়ন্তী হোক আমাদের সবার মিলনমেলা। ❤️

ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school

ফিরে দেখা ২০১৬...চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর সেই সোনালি দিনের কিছু প্রিয় মুখ। 💛সময় অনেক দূর এগিয়...
30/07/2026

ফিরে দেখা ২০১৬...
চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর সেই সোনালি দিনের কিছু প্রিয় মুখ। 💛
সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সেই দিনের হাসি, আনন্দ আর স্মৃতিগুলো আজও ঠিক আগের মতোই রয়ে গেছে ❤️

MD Kawsar Ahmed আপনার প্রতিটি শব্দ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। 💙ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school  তৈরি করার ম...
29/07/2026

MD Kawsar Ahmed
আপনার প্রতিটি শব্দ আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। 💙
ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল হারিয়ে যাওয়া বন্ধুদের, প্রিয় শিক্ষক শিক্ষিকাদের এবং স্কুলজীবনের অসংখ্য স্মৃতিকে আবার সবার সামনে ফিরিয়ে আনা। আজ আপনার মতো একজনের অনুভূতি পড়ে মনে হচ্ছে, আমাদের সেই ছোট্ট প্রচেষ্টা সত্যিই সার্থক হচ্ছে।
ইনশাআল্লাহ যতদিন সম্ভব এই পেজটি আপনাদের সবার স্মৃতি, আবেগ আর ভালোবাসার ঠিকানা হয়ে থাকবে। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
এভাবেই সবসময় পাশে থাকবেন। আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ❤️

🕯️ শোক সংবাদআজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি মর্মান্তিক সংবাদ জানাচ্ছি।চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৫ এসএসসি ব্...
27/07/2026

🕯️ শোক সংবাদ

আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি মর্মান্তিক সংবাদ জানাচ্ছি।

চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৫ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ঈশ্বরচন্দ্র আম বাগানে আম প্যাকেট করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালেই প্রাণ হারিয়েছেন।

জীবনের কত স্বপ্ন, কত আশা এক মুহূর্তেই যেন সব থেমে গেল। তাঁর এই আকস্মিক মৃত্যু পরিবার, স্বজন, বন্ধু, সহপাঠী এবং আমাদের পুরো বিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

23/07/2026

একটু কথা আমাদের ব্যাকবেঞ্চার পরিবারের সবার জন্য।
ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে কয়েকদিন হলো। এই সময়টাতে আমাদের ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school পেইজ থেকে অনেক পোস্ট করা হয়েছে কিছু ছিল মজার, কিছু আবেগের, কিছু আবার খুনসুটিতে ভরা।
যারা আমাদের সঙ্গে ছিলেন, অংশ নিয়েছেন, মন্তব্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের একটাই উদ্দেশ্য ছিল চাঁদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটু আনন্দ একটু বিনোদনের মুহূর্ত তৈরি করা।
এই ব্যাকবেঞ্চার পেইজটি শুধু একটি ফেসবুক পেইজ নয় এটি আমাদের সবার স্মৃতি, আবেগ, বন্ধুত্ব আর ভালোবাসার একটি মিলনস্থল। এখানকার প্রতিটি আয়োজন সেই ভালোবাসাকে আরও গভীর করার ছোট্ট একটি চেষ্টা মাত্র।
যদি বিশ্বকাপ চলাকালীন কোনো পোস্ট, মিম বা খুনসুটি কারও মনে সামান্যও কষ্ট দিয়ে থাকে তাহলে সেটিকে শুধুই খেলাকে ঘিরে বন্ধুসুলভ বিনোদনের অংশ হিসেবে দেখার অনুরোধ রইল। কাউকে ছোট করা বা আঘাত দেওয়া কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না আজও নয়।
বিশ্বকাপ শেষ, কিন্তু আমাদের সম্পর্ক শেষ নয়। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই একই স্কুল পরিবারের মানুষ। সেই বন্ধনটাই সবচেয়ে বড়।
আসুন প্রতিযোগিতা মাঠেই রেখে দিই আর ভালোবাসা নিয়ে একসঙ্গে এগিয়ে চলি।
ভালোবাসা অবিরাম সবার জন্য। ❤️

চেনা যায় ??? বলেন তো ওদের এসএসসি ব্যাচ কত ছিল??
23/07/2026

চেনা যায় ???
বলেন তো ওদের এসএসসি ব্যাচ কত ছিল??

Address

Chandpur
Chapai

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ব্যাকবেঞ্চার of Chandpur B.L High school:

Shortcuts

Share

Category