Jamia Arabia Qasemul Uloom Jafrabad

Jamia Arabia Qasemul Uloom Jafrabad

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamia Arabia Qasemul Uloom Jafrabad, College & University, Jafrabad, Puran Bazar, Chandpur Sadar, Chandpur.

Photos from Jamia Arabia Qasemul Uloom Jafrabad's post 31/07/2026
30/07/2026

প্রেস বিজ্ঞপ্তি

কওমি মাদরাসা নিয়ে একমুখী প্রচারণায় উদ্বেগ, পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত

ঢাকা, ২৯ জুলাই ২০২৬:

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদরাসাসংশ্লিষ্ট কিছু বিচ্ছিন্ন ঘটনা ও অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত একমুখী প্রচারণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে অভিযোগ যাচাই, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং কওমি মাদরাসাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদারকি জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানী ঢাকায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত ‘কওমি মাদরাসা বিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শীর্ষক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর নির্দেশক্রমে অনুষ্ঠিত হয়। এতে আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা শেখ সাজিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, কোনো অপরাধ, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। অপরাধী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, লক্ষ লক্ষ শিক্ষার্থী এবং শিক্ষকসমাজকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সভায় বলা হয়, দেশের ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, মানবিক চরিত্র গঠন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে কওমি মাদরাসার দীর্ঘদিনের অবদান রয়েছে। অথচ সাম্প্রতিক কিছু ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়কে সমগ্র কওমি শিক্ষাব্যবস্থার ওপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কওমি মাদরাসা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির অপপ্রয়াস চালানো হচ্ছে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

সভায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো সংবাদ, ভিডিও, বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই ছাড়া গ্রহণ কিংবা প্রচার করা উচিত নয়। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

সভায় কওমি মাদরাসাসংক্রান্ত অভিযোগ, তথ্য-উপাত্ত, ফ্যাক্ট-চেকিং এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট গ্রহণের জন্য ০১৭০০-৭৬৩১৭৮ নম্বরে (হোয়াটসঅ্যাপ) একটি বিশেষ হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। এই নম্বরে মেসেজ, ভয়েস কল, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠানো যাবে।

সভায় আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করা হয়। পাশাপাশি প্রতিটি বোর্ড নিজ নিজ অধিভুক্ত মাদরাসাসমূহের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মাদরাসা পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া কওমি মাদরাসাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান এবং আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি ‘লিগ্যাল প্যানেল’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গঠিত কেন্দ্রীয় ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মুফতি রুহুল আমীন, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা একরাম হোসাইন ওয়াদুদী, মাওলানা মুহসিন শরীফ এবং মাওলানা মুফতি মোহাম্মদ আলী।

সভায় উপরোক্ত সদস্যবৃন্দ ছাড়াও আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু: অছিউর রহমান উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রতিনিধিগণ কওমি মাদরাসার শিক্ষার মান, নিরাপদ শিক্ষাব্যবস্থা, জবাবদিহিতা ও নৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার, তদারকি এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যে কোনো অপরাধ, অনিয়ম ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ও দায়িত্বশীল অবস্থান গ্রহণের, পাশাপাশি মিথ্যা অপবাদ, মিডিয়া ট্রায়াল এবং চক্রান্তের শিকার নিরপরাধ শিক্ষক, মুহতামিম ও প্রতিষ্ঠানের পক্ষে আইনগত প্রতিকার করারও প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
________________________________________
বার্তা প্রেরক:
মাওলানা মু: অছিউর রহমান
অফিস ব্যবস্থাপক
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ
মোবাইল: ০১৩০৫ ৬৫৬ ৭০৩

23/07/2026
HEMS - হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম 20/07/2026

গুরুত্বপূর্ণ ঘোষণা

'অনিয়মিত পরীক্ষার্থী' হিসাবে যারা দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার নিবন্ধনের সুযোগ পাবেন

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রম আগামী ২০ সফর ১৪৪৮ হিজরী, মোতাবেক ৪ আগস্ট ২০২৬ ঈসাব্দ তারিখ থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।
নিবন্ধনের যোগ্যতা ও শর্তসমূহ সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী নিম্নবর্ণিত ছাত্র-ছাত্রীগণ ‘অনিয়মিত পরীক্ষার্থী’ হিসাবে নিবন্ধনের সুযোগ পাবেন:

১. অকৃতকার্য: ১৪৪৬ ও ১৪৪৭ হিজরী/২০২৫ ও ২০২৬ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় যেকোনো ৪টি কিতাবে অকৃতকার্য হলে শুধু ঐ কিতাবগুলোর পরীক্ষা দিতে পারবেন। তবে ৪ (চার) কিতাবের বেশি অকৃতকার্য হলে সকল কিতাবের পরীক্ষা দিতে হবে।

২. অনুপস্থিত: ১৪৪৬ ও ১৪৪৭ হিজরী/২০২৫ ও ২০২৬ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় যেসকল কিতাবে অনুপস্থিত ছিলেন, শুধু ঐ কিতাবগুলোর পরীক্ষা দিতে পারবেন।

৩. মানোন্নয়ন: ১৪৪৬ ও ১৪৪৭ হিজরী/২০২৫ ও ২০২৬ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে তাকে সকল কিতাবের পরীক্ষা দিতে হবে।

৪. অন্যান্য:
(ক) ১৪৩৮ থেকে ১৪৪৬ হিজরী/২০১৭ থেকে ২০২৫ ঈসাব্দ পর্যন্ত বিগত বছরগুলোতে ৬ বোর্ডের অধীনে ফযীলত (মেশকাত) পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থী, যারা দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় অংশগ্রহণ করেননি।
(খ) ১৪৪৬ ও ১৪৪৭ হিজরী/২০২৫ ও ২০২৬ ঈসাব্দে দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণ পরীক্ষার্থী।

বিশেষ দ্রষ্টব্য:

১. দারুল উলূম দেওবন্দ অথবা বিদেশের অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪৪৬ ও ১৪৪৭ হিজরী/২০২৫ ও ২০২৬ ঈসাব্দে ফযীলত অথবা দাওরায়ে হাদীস উত্তীর্ণ পরীক্ষার্থীদের আবেদনের সময় তাদের 'সনদ' অথবা 'নম্বরপত্র' এবং আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান বরাবর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রার্থনা করে দরখাস্তের অনুলিপি অনলাইনে দাখিল করতে হবে।

২. উল্লেখ্য, ১৪৪৭ হিজরী/২০২৬ ঈসাব্দে দাওরায়ে হাদীস পরীক্ষায় যারা 'যবত' হয়েছে, তারা ১৪৪৮ হিজরী/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষায় নিবন্ধনের সুযোগ পাবে না।

৩. অনিয়মিত পরীক্ষার্থীদের নিবন্ধন ফি ৮০০/- (আটশত) টাকা এবং বিলম্বের ক্ষেত্রে ৯০০/- (নয়শত) টাকা। নিবন্ধন কার্যক্রম ২০ সফর থেকে শুরু হয়ে ২৯ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী পর্যন্ত চলবে (সাধারণ সময়: ২০ সফর থেকে ১৯ রবীউল আউওয়াল; বর্ধিত সময়: ২০ রবীউল আউওয়াল থেকে ২৯ রবীউল আউওয়াল)।

৪. নিবন্ধন নিজ নিজ মাদরাসার মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো পরীক্ষার্থী/মাদরাসা উপরোক্ত নিয়মের ব্যতিক্রম করলে পরীক্ষা বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগ্রহী অনিয়মিত পরীক্ষার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ মাদরাসার দায়িত্বশীলগণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

(মু: অছিউর রহমান)
অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত)
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ,
যোগাযোগ: ৮০/ই, হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নং গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
০৯৬১১ ৬৩৪ ৭৩৪, ০১৯৭০-৭৬৩১৭৮ (হোয়াটসঅ্যাপ), ০১৭০০-৭৬৩১৭৮ (হোয়াটসঅ্যাপ) |
[email protected] |

HEMS - হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম HEMS - আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে দেশব্যাপী মাস্টার্স সমমানের দাওরায়ে হাদীস (তাকমীল) প....

18/07/2026

আলহামদু লিল্লাহ। জামিয়ার শিক্ষা ভবনের তৃতীয় তলার ছাদ হয়ে এখন চতুর্থ তলার পিলারের কাজ সমাপ্ত হয়েছে। যারা যেভাবে শরিক ছিলেন আল্লাহ সবার উত্তম জাযা দান করেন।
সামনের কাজগুলো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় ই পুরা হবে ইনশাল্লাহ
সকলে দোয়ায় শরিক রাখবেন আল্লাহ যেন সবকিছুকে আসান করেন।
যোগাযোগ: 01818015228
মুহতামিমে জামিয়া।

13/07/2026

জরুরি ঘোষণা
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধিভুক্ত সকল দাওরায়ে হাদীস মাদরাসার সম্মানিত মুহতামিম, দায়িত্বশীল কর্মকর্তা এবং পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাসমূহ পরিপালন জরুরি—
১. সানাবিয়্যা ও ফযীলতের তথ্যাদি এক হওয়া আবশ্যক
সানাবিয়্যা উলয়া/সানাবিয়্যা এবং ফযীলতের নম্বরপত্র ও ফলাফল তালিকায় শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্মতারিখ হুবহু এক ও অভিন্ন থাকতে হবে। কোনো ধরনের অমিল থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অবিলম্বে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধনের সময় সংশোধিত নম্বরপত্র আপলোড করতে হবে।
২. জন্ম নিবন্ধনপত্র বা জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক
যে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধনপত্র (Birth Certificate) অথবা জাতীয় পরিচয়পত্র (NID) নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধনপত্র অথবা জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে হবে। দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সময় জন্ম নিবন্ধনপত্র অথবা জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে।
৩. ফিঙ্গার প্রিন্ট ডিভাইস সংগ্রহ করা আবশ্যক
(ক) দাওরায়ে হাদীস পরীক্ষার নিবন্ধনের সময় ছাত্রীদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট ) প্রদান করতে হবে।
(খ) পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের আঙ্গুলের ছাপ যাচাই করা হবে। তাই প্রতিটি ছাত্রী মারকাযে (পরীক্ষা কেন্দ্রে) ফিঙ্গার প্রিন্ট ডিভাইস থাকতে হবে।
অতএব, সকল মহিলা মাদরাসা ও মারকায কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ZKTeco SLK20R (Biometric Fingerprint Scanner) ডিভাইস সংগ্রহ ও আনুষঙ্গিক প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
দাওরায়ে হাদীস পরীক্ষা কার্যক্রমের সুষ্ঠুতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,
মু: অছিউর রহমান,
অফিস ব্যবস্থাপক,
আল-হাইতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Jafrabad, Puran Bazar, Chandpur Sadar
Chandpur