Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College

Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College

Share

Ex-Student Association

14/12/2024

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা।

Photos from Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College's post 15/11/2024

আস-সালামু আলাইকুম!
চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল ও কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর একটি অনন্য মাইলফলক পেরিয়ে আরও একটি পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত। আপনাদের সার্বিক সহযোগিতা এবং ভালবাসার কারণেই আমাদের সংগঠন এতদূর এগিয়ে এসেছে।
সকল অংশগ্রহণকারী ও নিবন্ধিত সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের স্পন্সরদের, যারা এই মিলনমেলাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা ভবিষ্যতে আরও কল্যাণমূলক কাজ এবং বিদ্যালয়ের উন্নয়নে নানা উদ্যোগ নিতে চাই।
আলোচনার পর সংগঠনটি কিছু নতুন পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করেছে, যা সামনে ঘোষণা করা হবে। চলুন, একসঙ্গে আমাদের পুরনো স্মৃতিগুলোকে নতুন করে স্মরণ করি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করি। আশা করি, আমাদের এই উদ্যোগে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনেক শুভকামনা রইল!

ধন্যবাদ
সুজন
এস এস সি ব্যাচ ২০০৯

09/11/2024

সকল প্রোগ্রামের যোগাযোগকে সহজ এবং কার্যকর করতে আমরা প্রতিটি ব্যাচ থেকে ২-৩ জনকে ব্যাচ এর প্রতিনিধি হিসাবে নির্বাচিত করব, যারা প্রতিটি বিষয়ে সর্বদা অবহিত থাকবে এবং ব্যাচের প্রতিনিধি হিসেবে কাজ করবে।
তাই সকল ব্যাচের সদস্যদের কাছে অনুরোধ করা হচ্ছে,আপনাদের ব্যাচের ২-৩ জনকে মনোনীত করুন (কমেন্টস করে মেনশন করুন ব্যাচ সহ ) যেন আমরা ভবিষ্যতে সুষ্ঠু যোগাযোগের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারি।
স্কুল: ১৯৮৮ থেকে ২০২৪ ব্যাচ
কলেজ: ২০১২ থেকে ২০২৪ ব্যাচ

Photos from Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College's post 09/11/2024

আসসালামু আলাইকুম,
গত ১৩ই অক্টোবর
Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College এর পক্ষ থেকে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইনে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।
যারা কুইজে অংশগ্রহন করেছেন সকলকে ধন্যবাদ💕
কুইজের সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান ০৫ জনকে গতকাল ০৮ই নভেম্বর বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিজয়ীদের তালিকা★
১. মো. জসিম উদ্দিন মোল্লা
এসএসসি- ১৯৯৭
গ্রাম- চাঁদপুর
২. মো. রবিন মজুমদার
এসএসসি- ২০১৩
এইচএসসি- ২০১৫
গ্রাম- চাঁদপুর
৩. মাহমুদা আক্তার
এইচএসসি- ২০১৫
গ্রাম- ডুমুরিয়া
৪. মো. সাহেদুল ইসলাম শিহাব
এসএসসি- ২০১৮
এইচএসসি- ২০২০
গ্রাম- চাঁদপুর
৫. ফয়সাল আহমেদ
এসএসসি- ২০১৯
এইচএসসি- ২০২১
গ্রাম- পূর্ব কালোচোঁ
বিজয়ীদেরকে Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College এর পক্ষ থেকে শুভেচ্ছা🎉 ও অভিনন্দন🎊।
Ex-Student Association আপনাদের পুরষ্কার খুব শীগ্রই আপনাদের হাতে পৌঁছে দিবে।
ধন্যবাদ সবাইকে

06/11/2024

গেট-টুগেদার আপডেট:

আসসালামু আলাইকুম, এম এ খালেকের প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানাই।

আলহামদুলিল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের গেট-টুগেদার আয়োজন আগামী ৮ই নভেম্বর সফলভাবে করতে যাচ্ছি। রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন যারা, সবাইকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটি সফল করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রইল।

অনুষ্ঠানের স্থান ও সময় নিচে উল্লেখ করা হলো:

Venue: Orchid Garden, House #1, Road #1, Block , Banasree Rampura, Dhaka, Bangladesh
Google map Link: https://maps.app.goo.gl/KPau32H4J2UKNR4a8
Time: 3.30 PM
যদি কোনো সহায়তার প্রয়োজন হয় কল করুন: 01871-586287

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা -২০২৪ 13/10/2024

★কুইজ ★কুইজ ★কুইজ
হ্যালো এম এ খালেকিয়ান😊 আসুন একটু আড্ডা দেই, কুইজ খেলি, জ্ঞান আহরণ করি।
Ex-Student Association of Chandpur M.A. Khaleque Memorial School & College এর পক্ষ থেকে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কুইজ খেলুন মেধাতে আর পুরষ্কার জিতুন ফ্রি তে 🤩
কুইজের সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান ০৫ জনকে আগামী ০৮ই নভেম্বর বিজয়ী ঘোষণা করা হবে।
নিচে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে পারবেন ২০ই অক্টোবর পর্যন্ত।
দ্রুত অংশ নিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।
বিশেষ দ্রষ্টব্য: বিশেষ প্রয়োজনে আয়োজক কমিটি সময় পরিবর্তন করতে পারে।
👇👇👇

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা -২০২৪ Ex-Student Association of Chandpur M. A. Khaleque Memorial School & College

26/08/2024

Jahidul Islam Hasan - you are our pride
"My condolences on your loved one's passing. You are not alone, we are with you.
সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান (জাহিদ)। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে সরকার পতনের একদফা আন্দোলন ক্যাম্পাস আর নোয়াখালীর রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও নোবিপ্রবির অন্যতম সমন্বয়ক জাহিদুল ইসলাম হাসান (জাহিদ)। জাহিদের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার পরানপুরে।
স্বৈরাচারী হাসিনার পতনের পর জাহিদ লেগে পড়েন রাষ্ট্র সংস্কার কাজে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরের নিরাপত্তা, বাজার মনিটরসহ বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েন। এ সময় তার বাড়ি থেকে বারবার বাড়িতে যেতে বলা হলেও যাবে যাবে বলে আর যাওয়া হয়নি। একপর্যায়ে তার বাবা আব্দুল জাব্বার মিয়াজি অসুস্থ হয়ে গত ২২ আগস্ট মারা যান। এ নিয়ে শনিবার (২৩ আগস্ট) রাতে জাহিদুল ইসলাম তার বাবাকে নিয়ে নিজের ফেসবুকে এক হৃদয়বিদারক আবেগঘন পোস্ট করেন, যা নোবিপ্রবির শিক্ষার্থীসহ নোয়াখালীর হাজারো ছাত্র-জনতাকে কাঁদিয়েছে। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহুব তুলে ধরা হলো—
‘অ্যাম্বুলেন্সের ভেতরে আমাদের দুই ভাইয়ের চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখলাম। একজন ছেলের জন্য এর চাইতে কষ্টের কিছু আছে কি না, আমার জানা নাই। এই দৃশ্য দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। কতটা অসহায়ের মতো তাকায়া ছিলাম আমি। আমার আব্বার জন্য আমি কিছুই করতে পারলাম না। আমার চোখের সামনে আমার আব্বার চোখের আলো নিভে গেল।
৫ আগস্টের পর ভার্সিটির আন্দোলনসহ নোয়াখালীর স্থানীয় কিছু সমস্যায় আমি বাড়ি যাইতে পারি নাই। আব্বার সাথে যখনি কথা হইত, আব্বা আমাকে প্রত্যেকবার বাড়ি যাওয়ার কথা বলতো। আমি বারবার মিথ্যা আশ্বাস দিতাম। যাব যাব বলে কখনোই আর যেতে পারি নাই। আব্বা আমার জন্য ফ্রিজে কাঁঠাল রেখে দিছিল। আমার সাথে একসাথে খাবে। আমার আব্বা আমাকে কোনোদিন কোনোকিছুতে কষ্ট দেয় নাই। আমি আমার আব্বাকে অনেক কষ্ট দিছি। আমি আমার আব্বার সাথে শেষবারের মতো কথা বলতে পারলাম না, আমার আব্বা আমাকে শেষবারের মতো দেখতে পারলো না; এই যন্ত্রণা আমি কীভাবে বয়ে যাব সারাজীবন। আমি আর কখনো আন্দোলনে যাব না, আপনি শুধু একবার আমারে হাছান বইলা ডাক দেন। আমারে একবারের জন্য বুকে জড়িয়ে নেন। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমি একবারের জন্য আপনার মুখ থেকে হাছান ডাকটা শুনতে চাই।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chandpur, Shahedapur, Kachua
Chandpur
3630

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00