Palishara High School

Palishara High School

Share

Official page of Palishara High School

21/05/2026
20/04/2026

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ২০২৬.
পরীক্ষার রুটিন।

Photos from Palishara High School's post 16/04/2026

** বিদায় ও দোয়ার আয়োজন-২০২৬** 🌸

অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হলো এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোঃ জালাল উদ্দীন সাহেবের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও স্মরণীয়। বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা এবং প্রিয় শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা।

পরিশেষে, সকলের মঙ্গল ও সফলতার কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 🤲✨

Photos from Palishara High School's post 14/04/2026

মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক মহোদয়ের শুভ আগমন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পালিশারা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
সবার আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা।

পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সুন্দরভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Photos from Palishara High School's post 06/04/2026

২০২৬ শিক্ষাবর্ষে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে পালিশারা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে ‘Zero Tolerance’ নীতির আলোকে পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন না দেওয়া, নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের পাঠদানে অভিভাবকদের সচেতন ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

05/04/2026

এতদ্বারা ২০২৬ শিক্ষাবর্ষে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগণকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে 'Zero Tolerance' নীতির সাথে অত্র পালিশারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবারের সদস্যগণ একমত। পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থী প্রমোশন না দেওয়াসহ পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন মোটেই কাম্য নয়। আসন্ন প্রাক-নির্বাচনী পরীক্ষায়, নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে পাস করা, বিদ্যালয়ের প্রতিটি কর্মঘন্টাতে আপনার সন্তানের উপস্থিত থাকা ও নিজ গৃহ শিক্ষার্থীর নিয়মিত পড়াশুনা নিশ্চিতকরণের লক্ষে আগামী ০৬/০৪/২০২৬ খ্রিঃ রোজঃ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

অতএব, উক্ত মতবিনিময় সভায় বিনা ব্যর্থতায় ১০ম শ্রেণির প্রত্যেক অভিভাবককে নির্ধারিত সময় উপস্থিত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হলো।

নিবেদক
রতন চন্দ্র রায়
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পালিশারা উচ্চ বিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Hajigonj/Ramgonj Street
Chandpur
3600

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00