অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা

অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা

Share

[স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত; বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ]

মনে-প্রাণে নতুন আশা ও স্বপ্ন জেগেছে! এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের বিরতিহীন পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের মস্তিষ্ক ও মননে বেড়ে ওঠে, প্রবল সাহসী করে, উদ্যমী করে তোলে, আমাদের দিয়ে ভুল করায়, এরপর দৃঢ়চেতা করে তোলে এবং সর্বোপরি স্বপ্নগুলো অর্জিত হয়। আর এই স্বপ্নপূরণের লক্ষ্যে চির সবুজ অদম্য তরুণ-তরুণীর সম্মিলিত সাহসী উদ্যোগ "বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হাঁটবো'। মানবিক মানুষ হতে 'ঐ

Photos from অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা's post 21/07/2026

ফ্যামিলি কার্ড শুমারি - ২০২৬ এর "তথ্য সংগ্রহকারী" ও "সুপারভাইজার" নিয়োজিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৬ ইং

#নিয়োগ #অঙ্গীকার #চাঁদপুর

17/07/2026

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগ দিন!

৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) - মহিলা
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬

অনলাইনে আবেদন করতে ভিজিট করুন: https://join.army.mil.bd


#নিয়োগ

Photos from অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা's post 10/07/2026

অঙ্গীকার বন্ধু সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

"অপ্রয়োজনে বৃক্ষ না কাটি, খালি জায়গায় বৃক্ষরোপণ করি" এই স্লোগানকে সামনে রেখে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা এর উদ্যোগে চাঁদপুরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

১০ জুলাই, শুক্রবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ০৩ নং খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া জামিয়া ইসলামিয়া শাহাজউদ্দিন ক্বওমি মাদ্রাসা এবং স্থানীয় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছের চারা রোপণের মধ্য দিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং অঙ্গীকার প্রতিদিন' অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক আল আমিন মিয়াজী।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সৈকত তালুকদার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় মাদ্রাসার শিক্ষক, মসজিদের খতিব, মুসল্লী, এবং এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, “এই কর্মসূচির উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি করা।”

আল আমিন মিয়াজী তার বক্তব্যে বলেন, বৃক্ষরোপণের মতো এই ধরনের সামাজিক উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব করে গড়ে তুলবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শেষে অংশগ্রহণকারীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অঙ্গীকার মিডিয়া সেল ®
#অঙ্গীকার #বৃক্ষরোপণ #চাঁদপুর

10/07/2026

"অপ্রয়োজনে বৃক্ষ না কাটি,
খালি জায়গায় বৃক্ষরোপণ করি🌱🪴🌲🌳🌴

#অঙ্গীকার #বৃক্ষরোপণ #অঙ্গীকার_বন্ধু_সংগঠন

Photos from অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা's post 10/07/2026

সাহিত্য একাডেমি চাঁদপুর এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক।

#সাহিত্য_একাডেমি #চাঁদপুর
#অঙ্গীকার #অঙ্গীকার_বন্ধু_সংগঠন

অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন - অঙ্গীকার প্রতিদিন 09/07/2026

অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন - অঙ্গীকার প্রতিদিন স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্ম....

09/07/2026

অঙ্গীকার বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ আয়োজন

স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা' কর্তৃক ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ এর উদ্যোগ নেয়া হয়েছে।

১০ জুলাই, শুক্রবার থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারো এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজী।

বৃক্ষরোপণের গুরুত্ব অনুুুুধাবন করে সংগঠনের সকল সদস্য ও দেশের জনগণকে বেশি বেশি গাছ রোপণ করার আহবান জানিয়েছেন অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

অঙ্গীকার মিডিয়া সেল ®

২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! - অ 29/06/2026

২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! - অ দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ত...

11/06/2026

চাঁদপুর জেলাধীন মতলবের কৃতি সন্তান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বিসিবি #পরিচালক পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন।

অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা

11/06/2026

বিশ্বকাপ ফুটবল- ২০২৬
গ্রুপ "এ"
উপভোগ করুন আনন্দচিত্তে...

#বিশ্বকাপ #অঙ্গীকার_প্রতিদিন
#ফুটবল #অঙ্গীকার
#বিশ্বকাপফুটবল২০২৬

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


27, Biponibag, Abdul Karim Patowary Sarak
Chandpur
3600,