01/02/2018
বিদায় এস.এস.সি-2018 ব্যাচ, তারিখ:28/01/2018
Govt. Technical High School is situated northern end of Chandpur district. It was founded in 1965.
01/02/2018
বিদায় এস.এস.সি-2018 ব্যাচ, তারিখ:28/01/2018
24/01/2018
"Annual Sports & Prize Giving Ceremony-2018" was held in the school premises.
08/01/2018
চূড়ান্ত মডেল টেস্ট চলছে..........................
26/03/2017
Some photos of Reunion-2017
28/02/2017
শক্তিশালী
***********
এক বনের কিনারে ছিল এক বিরাট গাছ। তার শিকড় যেমন মাটির অনেক গভীরে পৌঁছেছিল তেমনি ডালপালাও চারপাশের অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়েছিল। তার ঘন পাতার রাশি সূর্য়ের আলো প্রতিরোধ করে মানুষকে ছায়া দিত। গাছটিতে অসংখ্য পাখি বাস করত। মানুষ ও পাখির সমাগমে গাছটির চারপাশের এলাকা মুখরিত থাকত।
এই বিরাট গাছের নিচে একটি গাছের চারা গজিয়ে ওঠে। এটি ছিল একটি নমনীয় ও নাজুক হলদি গাছ। সামান্য একটু বাতাসেই তা নুয়ে পড়ত।
একদিন দু’ প্রতিবেশী কথা বলছিল। হলদি গাছকে লক্ষ্য বড় গাছটি বলে -
: ওহে খুদে প্রতিবেশী, তুমি তোমার শিকড়গুলো মাটির আরো গভীরে প্রবেশ করাও না কেন? কেন আমার মত মাথা উঁচু করে দাঁড়াও না?
হলদি গাছ মৃদু হেসে বলে-
: তার কোন প্রয়োজন দেখি না। আসলে এ ভাবেই আমি নিরাপদ আছি।
: নিরাপদ! তুমি কি মনে কর যে তুমি আমার চেয়ে নিরাপদ আছ? তুমি কি জানো, আমার শিকড় কত গভীরে প্রবেশ করেছে? আমার কাণ্ড কত মোটা ও শক্ত? এমনকি দু’জন লোক মিলেও আমার কাণ্ডের বেড় পাবে না। আমার শিকড় উৎপাটিত করবে ও আমাকে ধরাশায়ী করবে, এমন কে আছে?
গাছটি হলদি গাছের দিক থেকে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়।
কার ভাগ্যে কখন কী ঘটে তা কে বলতে পারে?
একদিন সন্ধ্যায় ওই এলাকার ওপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে শিকড়সহ গাছ উপড়ে পড়ে, বনের গাছপালা একেবারে ধ্বংস হয়ে যায়।
ঝড়ের পর গ্রামবাসী ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে বের হয়। আকাশচুম্বী গাছগুলোর অবস্থা শোচনীয়। সেগুলো হয় উপড়ে পড়েছে অথবা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। সারা বনের মধ্যে যেন গাছপালার কঙ্কাল ছড়িয়ে আছে।
এর মধ্যে শুধু একটি ব্যতিক্রম সবার নজর কাড়ে। তা হলো হলদি গাছ। সেও ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটার শিকার হয়ে এদিক ওদিক হেলে পড়েছে কিংবা মাটিতেও লুটিয়ে পড়েছে। ঝড় শেষ হয়ে যাবার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ও আবার মাথা তুলে দাঁড়িয়েছে।
কিন্তু তার বিরাট প্রতিবেশীর কোনো চিহ্নও নেই।
সংগ্রহঃ শিক্ষক বাতায়ন
31/12/2016
জ্যামিতিঃ ‘জ্যা’ অর্থ ভূমি, ‘মিতি’ অর্থ পরিমাপ ।
জ্যামিতি হল স্থানভিত্তিক বিজ্ঞান।
বিন্দুঃ বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই ।
রেখাঃ বিন্দুর চলার পথকে রেখা বলে । রেখা দুই প্রকারঃ ক) সরল রেখা খ) বক্র রেখা
ঘনবস্তুঃ যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, তাকে ঘনবস্তু বলে । যেমন, ইট, বই ইত্যাদি ।
কোনঃ যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোন বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয় ।
সন্নিহিত কোণঃ যদি কোন তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোনদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে
সন্নিহিত কোণ বলে ।
বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি
যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে ।
গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে,তাকে সরল কোণ বলে ।
সমকোণঃ যদি একই রেখার উপর অবস্থিত দুইটি
সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ ।
সূক্ষ্মকোণঃ
এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে ।
স্থূলকোণঃ এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে ।
প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে ।
পূরককোণঃ দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি ৯০°
হলে কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।
সম্পূরক কোণঃ
দুইটি কোণের ডিগ্রি পরিমাপের
সমষ্টি ১৮০°
হলে, কোণ দুইটিকে সম্পূরক কোণ বলা হয় ।
সমান্তরাল রেখাঃ
একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা
একে
অপরকে ছেদ না করলে, তাদেরকে
সমান্তরাল
সরল রেখা বলে ।
ছেদকঃ
যে সরলরেখা দুই বা ততোধিক
সরলরেখাকে
ছেদ করে, তাকে ছেদক বলে ।
একান্তর কোণঃ
দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর
একটি
সরলরেখা তির্যকভাবে ছেদ করলে
ছেদকরেখার বিপরীত পার্শে
সমান্তরাল
রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে
একান্তর
কোণ বলে ।
অনুরুপ কোণঃ
দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর
একটি
সরলরেখা তির্যকভাবে ছেদ করলে
ছেদকরেখার একই দিকে সমান্তরাল
রেখাদ্বয়ের অনুরুপ পার্শে যে কোণ
উৎপন্ন হয়,
তাকে অনুরুপ কোণ বলে।
ত্রিভুজ( Triangle)
ত্রিভুজঃ
তিনটি রেখাংশ দ্বারা আবদ্ব
ক্ষেত্রের
সীমারেখাকে ত্রিভুজ বলে।
অন্তঃকেন্দ্রঃ
ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো
সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের
অন্তঃকেন্দ্র।
পরিকেন্দ্রঃ
ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয়
সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের
পরিকেন্দ্র।
ভরকেন্দ্রঃ
ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং
তার
বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক
সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের
মধ্যমাত্রয় সমবিন্দু । ত্রই বিন্দু ত্রিভুজের
ভরকেন্দ্র।
লম্ববিন্দুঃ
ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর
উপর
অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু
ত্রিভুজের
লম্ববিন্দু।
সমবাহু ত্রিভুজঃ
যে ত্রিভুজের তিনটি বাহু সমান,
তাকে সমবাহু
ত্রিভুজ বলে।
সমদ্বিবাহু ত্রিভুজঃ
যে ত্রিভুজের দুইটি বাহু সমান, তাকে
সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয় ।
বিষমবাহু ত্রিভুজঃ
যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই
ভিন্ন
ভিন্ন, তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় ।
সমকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ,
তাকে
সমকোণী ত্রিভুজ বলা হয় ।
সূক্ষ্মকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ,
তাকে
সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
স্থুলকোণী ত্রিভুজঃ
যে ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ,
তাকে
স্থুলকোণী ত্রিভুজ বলে।
সর্বসমঃ
দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি
ক্ষেত্র
অন্যটির সাথে সর্বতোভাবে মিলে
যায় ।
সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায়
।
সদৃশকোণী ত্রিভুজঃ
দুইটি ত্রিভুজের একটির তিনটি কোণ
অপরটির
তিনটি কোণের সমান হলে, ত্রিভুজ
দুইটিকে
সদৃশকোণী বলা হয় ।
চতুর্ভুজঃ
চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ
ক্ষেত্রকে
চতুর্ভুজ বলে ।
কর্ণঃ
চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের
সংযোজগ
সরলরেখাকে কর্ণ বলে ।
সামন্তরিকঃ
চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল
হলে
তাকে সামন্তরিক বলে ।
আয়তক্ষেত্রঃ
সামন্তরিকের একটি কোন সমকোণ হলে
তাকে
আয়তক্ষেত্র বলে ।
বর্গঃ
আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান
হলে
তাকে বর্গ বলে ।
রম্বসঃ
সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান
হলে
তাকে রম্বস বলে ।
ট্রাপিজিয়ামঃ
যে চতুর্ভুজের কেবলমাত্র দুইটি বাহু
সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে
।
স্পর্শকঃ
একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি
একটি ও
কেবল ছেদবিন্দু থাকে তবে
রেখাটিকে
বৃত্তটির একটি স্পর্শক বলা হয় ।
সাধারণ স্পর্শকঃ
একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের
স্পর্শক হয়,
তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক
বলা হয়।
আয়তিক ঘনবস্তুঃ
তিন জোড়া সমান্তরাল আয়তাকার
সমতল বা
পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক
ঘনবস্তু
বলে ।
ঘনকঃ
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা
সমান হলে, তাকে ঘনক বলে ।
কোণকঃ
কোন সমকোণী ত্রিভুজে সমকোণ
সংলগ্ন যে
কোন একটি বাহুকে স্থির রেখে ঐ
বাহুর
চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে
ঘনবস্তু
উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে
।
সিলিন্ডার বা বেলুনঃ
একটি আয়তক্ষেত্রের যে কোন একটি
বাহুকে
স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে
আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু
উৎপন্ন হয়
তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে ।
গোলকঃ
কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে
অর্ধবৃত্তটিকে ঐ ব্যাসের চারদিকে
ঘুরালে
যে ঘনবস্তু উৎপন্ন হয়, তাকে গোলক বলে ।
জ্যামিতি সর্ম্পকিত এই পোস্টটি সকলের জন্য একান্ত প্রয়োজনীয়, তাই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন
21/03/2016
A Low-Key Easter Lunch Menu Forget the white tablecloth and go casual with this spread of sandwiches, biscuits, and crunchy salads.
“As this year is ending, I wish all the negativity and, Difficulties also end with this year and 2016, Bring success and desired results for you!”
12/07/2015
কমন সেন্স এমন একটি জিনিস যা কাউকে বকে বা কথা শুনিয়ে তার মধ্যে আনা সম্ভব হয় না। এটি আপনা থেকেই মানুষের নিজের মধ্যে হয়ে থাকে। মূলত আমরা কমন সেন্স বিহীন মানুষ তাদেরকেই বলি যারা ভেবে চিন্তে কাজ করেন না বা কথা বলেন না, হুট করে বোকার মতো এমন কাজ করেন বা কথা বলেন যা অন্যের বিরক্তিই উৎপাদন করে থাকে। আচ্ছা আপনি কোন ধরণের মানুষ? আপনার কমন সেন্স কতোটা উন্নত? নিজের বকার মতো কাজে বা কথায় অন্যের চোখে কমন সেন্স বিহীন মানুষ হয়ে যাচ্ছেন না তো? তাহলে নিজেই যাচাই করে নিন এই ছোট্ট কুইজের মাধ্যমে। তবে হ্যাঁ, চিটিং করবেন না। এতে হয়তো নিজের সাথেই প্রতারণা করে ফেলবেন।
১) যদি উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে তাহলে গাছের চীনাবাদাম কোন দিকে পড়বে?
ক) দক্ষিণ দিকে
খ) মাটিতে
গ) উত্তর দিকে
ঘ) চীনাবাদাম গাছে ধরে না
২) গড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের কয়টি জন্মদিন থাকে?
ক) ৫৬ টি
খ) ১ টি
গ) ৮৪ টি
৩) কয়টি মাসে ২৮ দিন থাকে?
ক) ১ টি
খ) ৫ টি
গ) ১২ টি
৪) একজন ব্যক্তি যদি ইন্ডিয়ায় থাকেন তাকে কি বাংলাদেশে কবর দেয়া যাবে?
ক) না
খ) হ্যাঁ
৫) যদি ‘রেড হাউজ’ লাল রঙের ইট দিয়ে তৈরি, ‘ব্লু হাউজ’ নীল রঙের ইট দিয়ে তৈরি হয় তাহলে গ্রীন হাউজ কি দিয়ে তৈরি?
ক) সবুজ রঙের ইট দিয়ে
খ) কাঁচ দিয়ে
গ) কাঠ দিয়ে তৈরি
৬) এক গাঁয়ে একতলা বাড়িতে এক মহিলা বাস করেন। তার গোলাপি রঙ খুব পছন্দ। তার সবকিছুতেই গোলাপি, তার সব পোশাক গোলাপি, তার ঘরের সব কিছুর রঙ গোলাপি এমনকি তার পোষা বিড়ালের লোমও গোলাপি। তাহলে তার সিঁড়ির রঙ কি?
ক) গোলাপি
খ) সাদা
গ) তার বাড়িতে সিঁড়ি নেই
৭) অন্ধকার এভারগ্রীন গাছের বন, যেখানে আলো ঢোকে না একেবারেই। এমন একটি বনে খুব জোরে বাতাস বইছে তাহলে গাছের পাতা কোথায় পড়বে?
ক) উড়ে চলে যাবে
খ) মাটিতে পড়বে
গ) এভারগ্রীন গাছে পাতা নেই
সঠিক উত্তর:
১) ঘ) চীনাবাদাম গাছে ধরে না। চীনাবাদাম গাছে ধরে না, চীনাবাদাম মাটির নিচে হয়।
২) খ) ১ টি। একজন মানুষ যতো বছরই বাঁচুক না কেন তার জন্মদিন একটিই থাকে, পরিবর্তন হয় না।
৩) গ) ১২ টি। প্রতিটি মাসেই ২৮ দিন থাকে।
৪) ক) না। ইন্ডিয়ায় থাকা মানুষটি এখনো মারা যান নি যে আপনি তাকে কবর দিতে চাইবেন
৫) খ) কাঁচ দিয়ে। গ্রীন হাউজ কাঁচ দিয়েই তৈরি করা হয়।
৬) গ) তার বাড়িতে সিঁড়ি নেই। একতলা বাড়িতে সিঁড়ি থাকে না।
৭) গ) এভারগ্রীন গাছে পাতা নেই। এভারগ্রীন গাছে পাতা হয় না।
ফলাফল:
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১০ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০ ধরে নিজের কমন সেন্স কতোটা নিজেই বের করে নিন।
০ থেকে ৩০ নম্বরের জন্য
আপনার যদি ০ থেকে ৩০ নম্বরের মধ্যে ফলাফল থাকে তাহলে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার কমন সেন্স খুবই কম। যাকে নেই বলা চলে। এর কারণ হচ্ছে আপনি মাথা খাটাতে চান না একেবারেই। উত্তরগুলো দেখে মনে হচ্ছে না, যে একটু চিন্তা করলেই বুঝতে পারতেন ট্রিক্সগুলো? ব্যাপারটি আসলে এমনই। একটু মাথা খাটালেই কোথায় কোন উত্তর দেয়া যায় তা নিজেই বুঝতে পারবেন কিন্তু আপনি তা একেবারেই করতে চান না। কোথায় কোন কথা বলা যায় তা নিয়ে চিন্তা করেন না বলেই আপনি অন্যের কাছে কমন সেন্স বিহীন মানুষ হিসেবে পরিচিত। মাথা খাটানোর চেষ্টা করুন। কমন সেন্স বাড়ানোর জন্য চিন্তা করুন।
৩১ থেকে ৫০ নম্বরের জন্য
আপনার কমন সেন্স মাঝারি পর্যায়ের। আপনাকে একেবারে কমন সেন্স বিহীন মানুষ কেউ বলবেন না। আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে বলেই জানেন সকলে, কিন্তু আপনার হুটহাট বোকার মতো করা ভুল কাজ সকলেই বিরক্তির চোখে দেখেন। তাই নিজের কমন সেন্সটা আরও একটু বাড়িয়ে নেয়ার জন্য চেষ্টা করতে থাকুন।
৫১ থেকে ৭০ নম্বরের জন্য
আপনি অনেক স্মার্ট একজন মানুষ। আপনি হুট করে কোনো কাজ করেন না। চিন্তা করেই উত্তর দিতে বা কাজ করতে পছন্দ করেন যার কারণে সকলেই আপনাকে বেশ বুদ্ধিমান মানুষ বলেই জানেন এবং আপনার স্মার্টনেসের প্রশংসা করেন। অভিনন্দন আপনাকে।
আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষা
*****************************
Proximal- আগামী মাস
Ultimo -গত মাস
Per_annul- প্রতি বছর
On_A_day -কোন একদিন
Peep_of_day- দিনের প্রথম আলো
Dog_days -বছরের সবচেয়ে উষ্ণ সময়
So_late_at_night- এতরাতে
Full_moon -পূর্ণিমা
New_moon -অমাবস্যা
Silver_jubilee -রজত জয়ন্তী (সফলতার 25 বছর)
Golden_jubilee- সুবর্ন জয়ন্তী (সফলতার 50 বছর)
Diamond_jubilee-হীরক জয়ন্তী (সফলতার 75 বছর)
Century -শতাব্দী
Every_2_days- দুই দিন পর পর
Decade -দশক
Off_and_on -মাঝে মাঝে
instant -চলতি মাস
Bi_monthly -মাসে দুবার
Cow_dust -গোধুলি
From_age_to_age -যুগে যুগে
Airy-fairy (মনগড়া)
Ban-top -(সদ্য প্রচলিত অভিনব ধরন)
Chop-chop- (চট পট্)
Ding-dong- (ঘন্টা ধ্বনি)
Hanky-panky -(অপকৌশল)
Hotch-Potch- (এলোমেলো)