Baitul Amin Railway Model Madrasa

Baitul Amin Railway Model Madrasa

Share

Baitul Amin Railway Model Madrasa (Main Campus)

13/06/2026
26/05/2026

তাকবীরে তাশরীক:
*যিলহজ্জ মাসের নয় তারিখ ফজরের ফরয নামাযের পর হতে ১৩ তারিখ আসরের ফরযের পর পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর সকল সাবালক পুরুষ, মহিলার যিম্মায় উক্ত তাকবীর একবার বলা ওয়াজিব। তিনবার বলা ওয়াজিব নয়। পুরুষগণ উচ্চস্বরে আর মহিলাগণ নিম্নস্বরে পড়বে। তাকবীরে তাশরীফ এই--

*اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ*

23/05/2026

নিজের কুরবানীর পশু নিজে জবাই করা সুন্নাহ:
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বর্ণিত,
كان يذبح أضحيته بالمصلى يوم النحر، وذكر أن النبي صلى الله عليه وسلم كان يفعله.
তিনি নিজে কুরবানীর দিন ঈদগাহে নিজের পশু কুরবানী করতেন। আর তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যবাই করতেন। -মুসনাদে আহমাদ, হাদীস ৫৮৭৬

আনাস ইবনে মালেক রা.-এর বর্ণনায় আছে-
أنَّه رَأى النَّبيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَبَحَ أُضْحِيَّتَهُ بِيَدِهِ، وَكَانَ يُكَبِّرُ عَلَيْهَا.
অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকবীর বলতে বলতে নিজ হাতে কুরবানীর পশু যবাই করতে দেখেছেন। -মুসনাদে আহমাদ, হাদীস ১২৪৬৬

মারকাযুদ দাওয়ার মাওলানা আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ সাহেব বলেন, ‎

‎“কুরবানী হচ্ছে শিআরে ইসলাম। ইসলামের অন্যতম প্রতীক। সামর্থ্যবান মুসলিমগণ নিজ পছন্দের পশু ‎আল্লাহর নামে কুরবানী করবে। নিজ হাতে পশু যবেহ করবে। তা না হলে অন্তত জবাইয়ের সময় ‎উপস্থিত থাকবে। ত্যাগ ও খুশির একটি মিশ্র অনুভূতি অন্তরে জাগ্রত হবে। এরপর পশুর গোশত ‎প্রস্তুতকরণ অথবা কাছে থেকে প্রস্তত করানো এবং বিলিবণ্টন প্রক্রিয়া নিজ দায়িত্বে আঞ্জাম দেবে। ‎এগুলো শুধু আবহমান কাল থেকে চলে আসা রীতিই নয়; বরং এগুলো ইসলামের শিক্ষাও বটে। ‎শহরের পশু যবেহের স্থানগুলো এবং গ্রাম অঞ্চলের পাড়া-মহল্লায় ঈদুল আযহার দিনগুলোতে এ দৃশ্য ‎ব্যাপকভাবে পরিলক্ষিত হওয়াই তো স্বাভাবিক।”

16/05/2026

শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. বলেন, "চুপ থাকা এবং কথা কম বলা সালাফের জীবনের একটি ব্যাপক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। তাঁরা খুব কম কথা বলতেন।প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। দীর্ঘ বা বিশদ আলোচনা ব্যতিরেকে তাঁদের কথা ছিল একেবারে কিঞ্চিত ও সংক্ষিপ্ত। এমনকি ইলমী আলোচনা ও ব্যাখ্যার ক্ষেত্রে তাঁদের একই অবস্থা ছিল।"

(আল উলামাউল উযযাব আল্লাযীনা আসারুল ইলমা আলায-যাওয়াজ,শাইখ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ, পৃষ্ঠা ৪০)

Photos from Baitul Amin Railway Model Madrasa 's post 02/05/2026

প্রকৃতির মাঝে, বাইতুল আমিন রেলওয়ে মডেল মাদ্রাসা।

27/04/2026

আপনার অনুভূতি জানান, বর্তমান সময়ে আপনার সন্তানকে মানুষ করার জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছেন।

25/04/2026

আলহামদুলিল্লাহ, বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে ইসলাহী বয়ান করবেন, মুফতি আবু সাঈদ সাহেব, পীর সাহেব ফুলছোঁয়া।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


হকার্স মার্কেট সংলগ্ন, শপথ চত্ত্বর, কোর্ট স্টেশন (কালিবাড়ি), চাঁদপুর
Chandpur
3600