10/12/2025
চরহোগলা সপ্রাবি সাবেক সহকারী শিক্ষক Md. Mustafizur Rahman Nipu র বাবা বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমান পাটোয়ারী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে ফরিদগঞ্জ সহকারী শিক্ষক পরিবার পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
10/09/2025
মায়ের অপমানের প্রতিশোধ
২০২৩ সালের ২১শে সেপ্টেম্বর। সেদিন ছিল আমার জন্মদিন।
মা গিয়েছিলেন কলেজে আমার সেশন ফি কিছুটা কমানোর অনুরোধ নিয়ে, কারণ তখন আমরা আর্থিক সংকটে ছিলাম। আমার মা একজন হৃদরোগী। আমার চোখের সামনেই দুজন শিক্ষক মাকে নির্দয়ভাবে অপমান করলেন। সেদিন মা অনেক কেঁদেছিলেন।
মা হঠাৎ বলেছিলেন, "আমার খুব ইচ্ছা, আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো।"
উত্তরে মাকে বলা হয়েছিল, "আপনার ছেলের কি সেই যোগ্যতা আছে? ইংরেজিতে তো টেনেটুনে পাস করে।"
আরও অনেক কথা বলা হয়েছিল আমার সম্পর্কে, যার ৮০ ভাগই ছিল মিথ্যা অপবাদ। সেদিন কাঁদতে কাঁদতে মা কলেজ থেকে বেরিয়ে এসেছিলেন।
নিজের কাছে সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, আগামী দুই জন্মদিনের আগেই আমি যেভাবেই হোক, নিজের সর্বস্ব দিয়ে বিদেশে পড়াশোনা করার যোগ্যতা অর্জন করব। যে করিডর দিয়ে আমার মা সেদিন চোখের পানি ফেলতে ফেলতে বেরিয়েছিলেন, আগামী দুই বছরের মধ্যে সেই করিডর দিয়েই আমি মাকে মিষ্টি নিয়ে হাঁটাবো—আমার সাফল্যের মিষ্টি।
আলহামদুলিল্লাহ, আজ আমি অস্ট্রেলিয়াতে স্কলারশিপে পড়ার সুযোগ পেয়েছি। সারা বিশ্বে ১১টি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছি। হয়েছি IDEATHON-2025 এর চ্যাম্পিয়ন। IELTS-এ পেয়েছি ৭ এবং PTE-তে পেয়েছি ৭০। অথচ আমি একসময় রিডিং এ ৩.৫ থেকে ৪.০ পেতাম। আমি হাল ছাড়িনি। মনে প্রচন্ড জেদ ছিলো। ধন্যবাদ IELTS Bangladesh, Rimon IELTS, Banglay IELTS.
হ্যাঁ, আজ আমি পেরেছি আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে। যারা মাকে সেদিন বলেছিল, "আপনার ছেলে একটা অপদার্থ," "ছেলেকে কলেজে না দিয়ে সার্কাসের জোকার বানাতেন," "নাহলে ছোটবেলায় নুন খাইয়ে মেরে ফেলতেন,"—আজ তারাই মাকে বলছে, "আপনি একজন রত্নগর্ভা।"
হ্যাঁ, আজ আমি জিতেছি। জিতে গেছে আমার মা।
ইনশাআল্লাহ এই মাসেই চলে যাচ্ছি অস্ট্রেলিয়াতে। দেখা হবে অন্য কোন বিজয়ে।
02/09/2025
*লিপিড প্রোফাইল*
-----------------
একজন বিখ্যাত ডাক্তার খুব সুন্দরভাবে লিপিড প্রোফাইল ব্যাখ্যা করেছেন এবং একটি অনন্য উপায়ে ব্যাখ্যা করে একটি সুন্দর ও প্রয়োজনীয় গল্প শেয়ার করেছেন।
কল্পনা করুন যে আমাদের শরীর একটি ছোট শহর। এই শহরের সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী হল -- *"কোলেস্টেরল"*
তার কিছু সঙ্গীও আছে। অপরাধে তার প্রধান অংশীদার হল- *ট্রাইগ্লিসারাইড*
তাদের কাজ হল শরীরের রাস্তায় ঘোরাঘুরি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং রাস্তা অবরোধ করা।
*"হৃদয়"* এই শহরের প্রধান কেন্দ্রস্থল। সমস্ত রাস্তা হৃদয়ের দিকে নিয়ে যায়।
যখন এই সমস্যা সৃষ্টিকারীরা বাড়তে শুরু করে, তখন আপনি কল্পনা করতে পারেন কী ঘটে? তারা হৃদয়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে।
কিন্তু আমাদের দেহ-শহরেও একটি পুলিশ বাহিনী মোতায়েন করা আছে -
*এইচডিএল* হলো তার নাম।
সেই ভালো পুলিশ এই সমস্যা সৃষ্টিকারীদের ধরে জেলে *(লিভার)* ঢুকিয়ে দেয়।
তারপর লিভার তাদের শরীর থেকে বের করে দেয় - আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে।
কিন্তু একজন খারাপ পুলিশও আছে - *এলডিএল* -যে ক্ষমতার জন্য ক্ষুধার্ত।
LDL এই দুষ্কৃতীদের জেল থেকে বের করে আবার রাস্তায় ফিরিয়ে আনে কুকর্ম চালিয়ে যাওয়ার জন্য।
যখন ভালো পুলিশ *HDL* কমে যায়, খারাপ পুলিশ LDL এর কারনে তখন পুরো শহরটা বসবাসের অনুপযোগী হয়ে যায়।
এমন শহরে কে থাকতে চাইবে?
আপনি কি এই দুষ্কৃতীদের কমাতে এবং ভালো পুলিশের সংখ্যা বাড়াতে চান?
তাহলে আজই *হাঁটা* শুরু করুন!
প্রতি পদক্ষেপে আপনার *HDL* বৃদ্ধি পাবে, এবং *কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড* এবং *LDL* এর মতো দুষ্কৃতকারীদের সংখ্যা কমবে।
আপনার শরীর (শহর) আবার প্রাণবন্ত হয়ে উঠবে।
আপনার হৃদয় - শহরের কেন্দ্র - দুষ্কৃতীদের ব্লকেজ *(হার্ট ব্লক)* করা থেকে সুরক্ষিত থাকবে।
এবং যখন হৃদয় সুস্থ থাকবে, তখন আপনিও সুস্থ থাকবেন।
তাই, যখনই সুযোগ পাবেন - হাঁটা শুরু করুন এবং"গুলশান জোগার্স" বন্ধুদের মতো নিয়মিতভাবে হাঁটুন।
*"সুস্থ থাকুন"* আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
*এই প্রবন্ধটি আপনাকে HDL (ভালো কোলেস্টেরল) বৃদ্ধি এবং LDL (খারাপ কোলেস্টেরল) হ্রাস করার সর্বোত্তম উপায়, অর্থাৎ হাঁটার উপায় সম্পর্কে বলবে।*
প্রতিটি পদক্ষেপ HDL বৃদ্ধি করে।
তাই – *আসুন, এগিয়ে যান এবং এগিয়ে যেতে থাকুন।*
*শুভ প্রবীণ নাগরিক সপ্তাহ*
এই জিনিসগুলি কমিয়ে দিন:-
১. লবণ
২. চিনি
৩. ব্লিচ করা পরিশোধিত আটা
৪. দুগ্ধজাত 'দ্রব্য'
৫. প্রক্রিয়াজাত খাবার
*প্রতিদিন এই জিনিসগুলি খান:-*
১. শাকসবজি
২. ডাল
৩. মটরশুটি
৪. বাদাম/বিভিন্ন প্রকারের উপকারি Nuts
৫. ডিম
৬. ঠান্ডা চাপযুক্ত তেল
*তিনটি জিনিস ভুলে যাওয়ার চেষ্টা করুন:*
১. আপনার বয়স
২. আপনার অতীত
৩. আপনার অভিযোগ
*চারটি গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করুন:*
১. আপনার পরিবার
২. আপনার বন্ধুবান্ধব
৩. ইতিবাচক চিন্তাভাবনা
৪. পরিষ্কার এবং স্বাগতপূর্ণ বাড়ি
*তিনটি মৌলিক জিনিস গ্রহণ করুন:*
১. সর্বদা হাসুন
২. আপনার নিজস্ব গতিতে নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন
৩. আপনার ওজন পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণ করুন
*ছয়টি প্রয়োজনীয় জীবনযাত্রার অভ্যাস আপনার গ্রহণ করা উচিত:*
১. জল পান করার জন্য তৃষ্ণার্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
২. বিশ্রামের জন্য ক্লান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৩. নিয়মিত চেক-আপ করার ব্যপারে অসুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না।
৪. অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবেন না। তবে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন।
৫. নিজের উপর কখনও বিশ্বাস হারাবেন না।
৬. নেতিবাচক নয়, সর্বদা ইতিবাচক থাকুন এবং সবসময় একটি ভালো আগামীর জন্য আশা করুন।
★★ সংগৃহীত
19/08/2025
'আখেরি চাহার সোম্বা'
আখেরি চাহার সোম্বা শব্দটি আরবি ও ফার্সি শব্দ থেকে এসেছে। "আখেরি" শব্দের অর্থ "শেষ" এবং "চাহার সোম্বা" শব্দের অর্থ "বুধবার"।
এই দিনটি পালনের তাৎপর্য হলো, ইসলাম ধর্মের শেষ নবী মুহাম্মদ (সা.) সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বুধবার দিন কিছুটা সুস্থ হয়ে গোসল করেছিলেন। পরবর্তীতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন।
তাই মুসলিমরা এই দিনটিকে তাঁর শেষ সুস্থতা ও গোসলের স্মৃতি হিসেবে পালন করে থাকে।
সুপ্রিয় শিক্ষকবৃন্দ
এ উপলক্ষ্যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে তাই দিনটির তাৎপর্য শিক্ষার্থীদের জানাবেন।
08/08/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা ও গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষকদের বেতন দুই ধাপে বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয়। এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও দশম গ্রেডে। তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি করছে। অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন ১৩তম গ্রেডে। বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হচ্ছে। টাকার অংকে এ ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্টসহ প্রায় ১৫ হাজার। এ ব্যবধানকে ‘বৈষম্য’ হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা। এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন প্রস্তাবে সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডের (১১ হাজার টাকা স্কেল) পরিবর্তে ১১তম গ্রেড (১২ হাজার ৫০০ টাকা স্কেল) করার কথা বলা হয়েছে। সারা দেশে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন সাড়ে তিন লাখের বেশি।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউএপিইও) ১০ম গ্রেডের (১৬ হাজার টাকা স্কেল) পরিবর্তে নবম গ্রেড (২২ হাজার টাকা স্কেল) দেওয়ার কথা বলা হয়েছে। সারা দেশে এ পদের সংখ্যা দুই হাজার ৬০৭টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ইউপিইও) দেওয়া হবে নবম গ্রেডের (২২ হাজার টাকা স্কেল) পরিবর্তে অষ্টম গ্রেড (২৩ হাজার টাকা স্কেল)। এ পদে সারা দেশে কর্মরত ৫১৬ জন কর্মকর্তা।
দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আছেন ৬৮ জন। তাদের বেতন সপ্তম গ্রেডের (২৯ হাজার টাকা স্কেল) পরিবর্তে ষষ্ঠ গ্রেড (৩৫ হাজার ৫০০ টাকা স্কেল) দিতে সুপারিশ করা হচ্ছে।
এর বাইরে বিভাগীয় উপপরিচালকদের পঞ্চম গ্রেডের (৪৩ হাজার টাকা স্কেল) পরিবর্তে চতুর্থ গ্রেডে (৫০ হাজার টাকার স্কেল) বেতন দেওয়ার সুপারিশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপপরিচালকদের (ডিডি) বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা
সম্পর্কিত খবর
প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা
প্রাথমিকের শিক্ষকদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান শিক্ষকের ২৩৮২ পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু
প্রধান শিক্ষকের ২৩৮২ পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু
পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটি ৩৭ লাখ শিশু
পাকিস্তানে শিক্ষা থেকে বঞ্চিত ২ কোটি ৩৭ লাখ শিশু
স্কুলে খাবার পাবে প্রাথমিকের ১৫০ উপজেলা
15/07/2025
প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-সিলেবাস। # # # # #