Daffodil International College Chandpur

Daffodil International College Chandpur

Share

DIC Chandpur is one of the most leading education venture of Daffodil Group

23/08/2026

অভিনন্দন ও শুভকামনা

আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

কলেজের অগ্রযাত্রা ও সাফল্যে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও সম্পৃক্ততা আরও জোরদার হবে—এই প্রত্যাশা রইল।

নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়ের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

22/08/2026

একাদশ শ্রেণির ভর্তির আবেদনের ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর হোক তোমার প্রথম পছন্দ.....

20/08/2026

সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক! ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (DIC English Language Club) কর্তৃক আয়োজিত "Speech Competition"-এর সার্টিফিকেট হাতে আমাদের একঝাঁক মেধাবী শিক্ষার্থী!

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ, আত্মবিশ্বাসী এবং যুগোপযোগী করে গড়ে তুলতেই আমাদের এই নিয়মিত আয়োজন। তোমাদের এই পথচলা আগামী দিনে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হোক। ❤️

18/08/2026

অভিভাবকের আস্থাই আমাদের অনুপ্রেরণা

একজন প্রাক্তন শিক্ষার্থীর অভিভাবকের ইতিবাচক অভিজ্ঞতা ও মূল্যায়ন আমাদের পথচলার অনুপ্রেরণা। ❤️

সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর।

🎓 একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলছে।



Photos from Daffodil International College Chandpur's post 17/08/2026

পরীক্ষার হলে শৃঙ্খলা ও একাগ্রতার দারুণ দৃষ্টান্ত! 📚✨

আজ চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ম মাসিক পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়। শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্তের প্রচেষ্টা ও অধ্যবসায়কে সফল করতে আমাদের দিকনির্দেশনা সর্বদা অব্যাহত।

​শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা ও শুভাশিস! 🎓🌟

16/08/2026

🎓 কার্যকর শিক্ষণ-শিখনে দলীয় কাজ:

আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকর্মের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জন করছে না; বরং গড়ে তুলছে নেতৃত্ব, যোগাযোগ, সহযোগিতা ও দলগত কাজের দক্ষতা।

দলীয় কাজ শিক্ষার্থীদের শেখায়—একসঙ্গে ভাবতে, একে অপরের মতামতকে মূল্য দিতে এবং সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন করতে।

Learning together makes learning better.




Photos from Daffodil International College Chandpur's post 16/08/2026

বিকাশের পথে অভিভাবক ও শিক্ষকের যৌথ প্রয়াস!

​দ্বাদশ শ্রেণির চূড়ান্ত প্রস্তুতির প্রথম ধাপ— ১ম মাসিক পরীক্ষা! শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও সেরা ফলাফল নিশ্চিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর আয়োজিত অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

​শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি এবং সঠিক নির্দেশনাই পারে একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। আজকের এই বিশেষ আলোচনার মূল লক্ষ্য ছিল প্রতিটি শিক্ষার্থীর ঘাটতিগুলো চিহ্নিত করা এবং আসন্ন পরীক্ষার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করা।

​শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাফল্যের যাত্রায় কলেজ প্রশাসন এবং অভিভাবকদের এই পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা অব্যাহত থাকুক। 🌟

15/08/2026

ভবিষ্যতের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হোক সঠিক সিদ্ধান্তে!

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই বেছে নিন সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান।
📚 ভর্তি কার্যক্রম চলছে।
আপনার স্বপ্ন, আমাদের দায়িত্ব। 💙

13/08/2026

ভবিষ্যতের কর্পোরেট লিডার কিংবা সফল উদ্যোক্তা হতে চাও?

​তোমার স্বপ্নের যাত্রা শুরু হোক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের সাথে! 🎓

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর-এ ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি চলছে!

​✨ আমাদের বিশেষত্ব:

​📊 আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা অর্জন

​💼 হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দক্ষতা

​💡 উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ

​💻 কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল লার্নিং

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Stadium Road, Chandpur 3600
Chandpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00