হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসা

হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসা

Share

This a page about Hashimpur Alim Madrasha

Photos from হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসা's post 05/08/2026

যথাযোগ্য মর্যাদায় হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" পালিত
​আজ ০৫ আগস্ট ২০২৬, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে হাশিমপুর আহমাদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসা, মতলব উত্তর, চাঁদপুর-এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের বিবরণ:
#প্রতিযোগিতা: শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজন করা হয় রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
#​আলোচনা_সভা: দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও ইতিহাস তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
​শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর আগামীর বার্তা নিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
​ #জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #হাশিমপুর_আহমাদিয়া_ছিদ্দিকিয়া_আলিম_মাদ্রাসা ্তর #চাঁদপুর #আলোচনা_সভা #প্রতিযোগিতা

Photos from হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসা's post 19/07/2026

জুলাই শহীদ দিবস ২০২৬ খ্রিষ্টাব্দ উপলক্ষে গত ১৬ জুলাই ২০২৬ইং তারিখে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মুফতী শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী সহ সম্মানিত শিক্ষক মন্ডলী , কর্মচারী ও শিক্ষার্থীরা।

Photos from হাশিমপুর আহমাদিয়া ছিদ্দীকিয়া আলিম মাদরাসা's post 29/06/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

06/06/2026

✅৩৫তম উয়েস্বা-ল শরীফ ও ইছালে সাওয়াব মাহফিল✅
​হাশিমপুর দরবার শরীফ-এর সম্মানিত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসলিম ভাইদের অবগতির জন্য আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মুর্শিদে মুকাম্মিল, আল্লামা শায়খ আবুল কাশেম মুহাম্মদ আব্দুল মাজীদ (রহ:) এর ৩৫তম উয়েস্বা-ল শরীফ উপলক্ষে এক আধ্যাত্মিক ও তাবাররুকাতপূর্ণ ইছালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।
​আপনাদেরকে এই পবিত্র মাহফিলে শরিক হয়ে আধ্যাত্মিক ফয়েজ ও বরকত হাসিল করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

ছদরে জলছা:
​আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী, উয়েসী, রিফা'য়ী

11/05/2026

জীবিত পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।

10/05/2026

বিশেষ শোক সংবাদ

ফরাজীকান্দী উয়েসীয়া দরবার শরীফের পীর কিবলাজান ইমামুত তরিক্বত আল্লামা শায়খ সায়্যিদ মোহাম্মাদ বোরহান উদ্দীন উয়েসী (রা.) র মেঝো সাহেবজাদী, হাশিমপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব কিবলাহ আলহাজ্ব আল্লামা শায়খ আবুল কাসেম মহাম্মাদ আব্দুল মাজীদ (রা.) এর সহধর্মিণী, আলহাজ্ব আল্লামা শায়খ সায়্যিদ ডঃ মানযূর আহমাদ আল-আহমাদী, উয়েসী, রিফায়ী (রা.) র মেঝো বোন ও হাশিমপুর দরবার শরীফের পীর কিবলাজান আলহাজ্ব আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী, উয়েসী, রিফায়ী মা.জি.আ. হুজুরের আম্মাজান, আজ আনুমানিক সন্ধা ৭.৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
মরহুমাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন ও আমাদের সকলকে ধৈর্য্য ধারন করার তৌফিক দান করুন আমিন।
দাদুজানের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর অনুষ্ঠিত হবে। إن شاء الله.

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Hashimpur
Chandpur
EKHLASHPUR(3641),MATLABUTTAR

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00