05/12/2023
শতদল পাঠশালা -Shotodol Pathshala
05/12/2023
27/07/2023
জাতীয় দৈনিক Samakal এর আজকের ছাপা পত্রিকার ‘সাহস’ ফিচার পাতায় লোটাস-বাড চ্যারিটি ফোরামের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে ‘জীবনমান উন্নয়নে কাজ করেন যারা' শিরোনামে একটি অনুচ্ছেদ প্রকাশ করেছে।
জীবনমান উন্নয়নে কাজ করেন যারা রাকিবুল হাসানের শৈশব কেটেছে গ্রামের ধুলোমাখা পথে। মাধ্যমিকে পড়ার সময় দেখেন, সহপাঠীরা অর্থের অভাবে শিক্ষা উপক.....
05/07/2021
আমরা নানান ভাবে একটি ভাষা ও সে ভাষার শব্দ শিখি। এই শব্দ শেখার ধরণ বিভিন্ন। সবাই একই কৌশলে ভাষা বা শব্দ রপ্ত করে না। একেক জন একেক পদ্ধতিতে তা রপ্ত করে। আজকে আমরা নতুন নতুন শব্দ শেখার চমৎকার কিছু কৌশল নিয়ে কথা বলবো, যা একটি শব্দকে অনেক দিন আপনার মাথায় গেঁথে রাখবে।
নতুন নতুন ভোকাবুলারি মনে রাখার জাদুকরী কৌশল আমরা নানান ভাবে একটি ভাষা ও সে ভাষার শব্দ শিখি। এই শব্দ শেখার ধরণ বিভিন্ন। সবাই একই কৌশলে ভাষা বা শব্দ রপ্ত করে না। ...
20/12/2020
#গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা ও নম্বরবন্টনঃ
#কারা এক্সাম দিতে পারবেঃ ২০১৯ এবং ২০২০ সালে যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করবেন তারাই ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
#পরীক্ষা পদ্ধতিঃ
১০০ নম্বরের এই পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। তিনটি বিভাগের জন্য তিনটি পরীক্ষা হবে।
#মিনিমাম যোগ্যতাঃ
মানবিক বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ-৬ থাকতে হবে। তবে যেকোনো পরীক্ষায় জিপিএ-৩ এর কম হলে চলবে না।
বাণিজ্যে বিভাগের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৬ দশমিক ৫ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ-৩ এর নিচে থাকলে চলবে না।
বিজ্ঞানে দুই পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ-৭ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ-তিনের নিচে থাকলে আবেদন করা যাবে না।
#মান ও বন্টনঃ
১। মানবিক বিভাগের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ওপর।
√বাংলায় ৪০,
√ইংরেজিতে ৩৫
√আইসিটিতে ২৫
২। ব্যবসায় শিক্ষায় (বাণিজ্য)
√হিসাববিজ্ঞান =২৫ নম্বর
√ব্যবস্থাপনা=২৫ নম্বর
√ভাষা ( ২৫ নম্বরের মধ্যে বাংলায় ১৩ ও ইংরেজিতে ১২ নম্বর)
√আইসিটি =২৫ নম্বর
৩। বিজ্ঞান বিভাগঃ
√ভাষা ( ২০ নম্বরের মধ্যে বাংলায় ১০ ও ইংরেজিতে ১০ নম্বর)
√রসায়ন (২০ নম্বর),
√পদার্থ (২০ নম্বর)
√আইসিটি, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে আইসিটি, গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। যার প্রতিটির নম্বর হবে ২০ করে।
তথ্যঃ প্রথম আলো
23/11/2020
কমছে বিষয়
নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি।
প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরা শেখাবেন। প্রাথমিকের জন্য আটটি বিষয় নির্বাচন করা হয়েছে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে ‘ভালো থাকা’ এবং ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ে আলাদা বই থাকবে না। এগুলো শিক্ষকেরা শেখাবেন, যার জন্য নির্দেশনামূলক বই দেওয়া হবে।
আর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বই পড়ানো হবে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। বর্তমানে মাধ্যমিকে ১২ থেকে ১৪টি বই পড়ানো হয়। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত কিছু অভিন্ন বই পড়তে হয়। আর নবম শ্রেণিতে শাখা বিভাজন হয়। নতুন শিক্ষাক্রমে একাদশ শ্রেণিতে গিয়ে শাখা পরিবর্তন হবে।
কবে থেকে নতুন বই
এনসিটিবির সূত্রমতে, প্রথম বছর (২০২২) প্রাক্-প্রাথমিকের প্রথম শ্রেণি, প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি বই পাবে। এর পরের বছর (২০২৩) অষ্টম শ্রেণি এবং ২০২৪ সালে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বই দেওয়া হবে। ২০২৬ সালে উচ্চমাধ্যমিকের বই দেওয়ার কথা।
যেভাবে পরীক্ষা ও মূল্যায়ন
প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, তৃতীয় শ্রেণির আগে স্কুলে কোনো পরীক্ষা রাখা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন হবে ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা)। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ৬০ শতাংশ শিখনকালীন এবং ৪০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে। নবম ও দশম শ্রেণিতে ৫০ শতাংশ শিখনকালীন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে।
দশম শ্রেণিতে গিয়ে হবে পাবলিক পরীক্ষা। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। দশম শ্রেণির মোট ১০টি বিষয়ের মধ্যে ৫টির পরীক্ষা হবে এসএসসিতে।
04/11/2020
যেটা আপনি পড়ে বোঝেন না সেটা আপনি শুনেও বুঝবেন না, আর যেটা আপনি শুনে বোঝেন না সেইটা পড়েও বুঝবেন না। আমি IELTS এর কথা বলছি না, আমি ইংরেজি ভাষার কথা বলছি, শোনা আর পড়া দুটোই গুরুত্বপূর্ণ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kalikapur-Narayanpur Road
Chandpur