02/02/2026
#ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
১১ নং পশ্চিম ফতেহপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক জনাব #মোঃ আবুল হোসেন খন্দকার স্যার কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হে আল্লাহ তুমি স্যারের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে স্যার কে বেহেশত নসিব করুন #আমিন৷
তার সাথে তার পরিবারের সদস্যদের কে এই শোক সইবার তৌফিক দান করো। আমিন
07/12/2025
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তাজমিম সাঈদ (৯২নং গজরা সপ্রাবি হতে ২০২১ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত) ০৬/১২/২০২৫ সালে কুমিল্লা লালমাই স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জনাব নুসরাত সুলতানা মহোদয়ের কাছ থেকে শাপলা কাব এওয়ার্ড ও সনদ গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা রইল।তাজমিম সাঈদ এর উজ্জল ভবিষ্যৎ কামনা করছি৷
12/11/2025
হারানো বিজ্ঞপ্তি
আজ সকাল ৭:০০ ঘটিকায় স্কুলের উদ্দেশ্য রওনা হয় কিন্তু এখন পর্যন্ত বাসায় ফিরেনি।
নাম : রিয়াদ
শ্রেণি : ৮ম
রোল : ১৬
যদি কোনো স্বহৃদয়বান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করুন
০১৮১৯৫৪৫৮৫৩
নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
28/02/2023
হাসপাতালে চিকিৎসাধীন তোফাজ্জলের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার বিভাগে কর্মরত মোঃ তোফাজ্জল হোসেন এর অবস্থা আশংকাজনক। তিনি মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নিচতলার ১৬/১৭ নং ওয়ার্ডের ১৯নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গত ২২শে ফেব্রুয়ারী ফুসফুস জনিত সমস্যার কারনে ভর্তি হন হাসপাতালে। ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। পরীক্ষা শেষে জানা যায় ফুসফুসে ইনফেকশন হয়েছে যা দেহের বিভিন্ন অংশে রক্তের সাথে ছড়িয়ে পরার আশংকা করছে চিকিৎসকরা। এমতাবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের প্রাক্তন এই শিক্ষার্থীর সহধর্মিনী চিকিৎসাধীন আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাহার জন্ডিস, ডায়াবেটিস ও নিওমোনিয়া জনিত সমস্যা মারাত্মক আকার ধারন করলে তাকে তোফাজ্জল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে, তবে সহধর্মিনীকে নিয়ে হাসপাতালে সময় পার করার পর থেকেই অসুস্থ হয়ে পরেন তোফাজ্জল। মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের মোঃ বিল্লাল প্রধান এর ছেলে ও এক কন্যা সন্তানের জনক তোফাজ্জল এর সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার প্রার্থনা রইল।
28/05/2022
আলহামদুলিল্লাহ 💖💖💖
সকল প্রশংসা মহান আল্লাহ-তা-আলার জন্য 💚💚💚
শত-শত রাত জেগে দেখা জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্নটি অবশেষে পুরন হতে যাচ্ছে নিজ বিশ্ববিদ্যালয় ডুয়েটে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে "প্রভাষক" পদে যোগদানের জন্য নির্বাচিত হওয়ার মাধ্যমে।
আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার শিক্ষা জীবনের সকল শ্রদ্বেয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলিদের প্রতি যারা আমাকে যোগ্য হিসেবে গড়ে তোলেছেন।
কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা-মায়ের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমার আজকের এই অর্জন এবং আমার পরিবারের সকল সদস্যদের প্রতি যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন।
আমি ধন্যবাদ জানাতে চাই আমার সহপাঠী, বন্ধু-বান্ধবী এবং সকল শুভাকাঙ্ক্ষীদেরকে যারা আমাকে সব সময়ই অনুপ্রেরণা দিয়েছেন, কঠিন সময়ে পাশে থেকেছেন এবং সাহস জুগিয়েছেন।
ফোন-কল, ম্যাসেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার অনুপ্রেরণাই আমাকে সবসময় সাহস জোগায়।
সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা 💚💚💚💚
প্রানের ক্যাম্পাস থেকে আমার প্রাপ্তি অনেক, এখন দেওয়ার পালা।
সবাই আমার জন্য দোয়া করবেন যাতে শিক্ষকতার এই মহান পেশাকে বুকে ধারন করে আমার উপর অর্পিত দায়িত্ব আমি শতভাগ নিষ্ঠা এবং সততার মাধ্যমে পালন করতে পারি এবং একই সাথে ডুয়েটকে বিশ্ব দরবারে সর্বোচ্চ সম্মানের সহিত প্রতিনিধিত্ব করতে পারি।
সোহেল রানার প্রোফাইল থেকে।
29/12/2021
Click on this link to know SSC result
এসএসসি রেজাল্ট জানতে এই লিংকে ক্লিক করো
Education Board Bangladesh
15/12/2021
শোক সংবাদ
ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইউসুফ স্যার আজ (১৫/১২/২০২১) বেলা ১২টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহার শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। স্যারের মরদেহ এম্বুলেন্স যোগে তাহার নিজ বাড়ি রামদাশপুরে নেয়া হয়েছে। আগামীকাল ১৬ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ফরাজীকান্দি মাদ্রাসার কেন্দ্রীয় মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং স্যারের নিজ বাড়িতে সকাল ১০ ঘটিকায় দ্নিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে স্যারকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। স্যারের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
24/02/2021
মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি নিবাসী, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-২০০০ এর শিক্ষার্থী মিজানুর রহমান রিপন এর বাবা আব্দুল জলিল মোল্লা অদ্য বেলা ১১ ঘটিকায় তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মৃত্যকালে মরহুমের বয়স ছিল প্রায় ৭৫ বছর। তিনি ৬ পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। মরহুমের জানাযার নামাজ অদ্য বেলা বাদ আছর ফৈলাকান্দি মিজি বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে ফৈলাকান্দি কেন্দ্রীয় কবরস্থানে মরহুমকে সমাহিত করা হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
03/02/2021
আগামী বিপদগামী, প্রয়োজন পারিবারিক পদক্ষেপ।
প্রায়ই বাবা মা সন্তানের হাতে বছর আগেও মোবাইল দিতে চাইতনা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিলো, সন্তান বিদ্যালয়ে যেতো, রাতে পড়ার ঘরে, সকালে মোক্তব কিংবা পড়ার টেবিলে, বাকি সময়ে কেবল সন্তানের সামান্য অভিনয় মাত্র। বর্তমানের চিত্রটা একেবারেই ভিন্ন, বাধ্য হয়ে সন্তানের হাতে মোবাইল তুলে দিচ্ছে বাবা মা। কারন একটাই, অদূশ্য করোনার প্রাদূর্ভাব রোধে শিক্ষাঙ্গনে তালা, অনলাইনে ক্লাস, মোবাইল লাগবেই সাথে ইন্টারনেট। এই সুযোগে সন্তানরা আসক্ত হচ্ছে ইন্টারনেট গেমস এ। বিশেষ করে Freefire, pubg সহ নানা গেমস খেলছে ইন্টারনেটে। একা কিংবা দলবদ্ধ যেভাবেই হোক প্রজন্মের চোখ বই ছেড়ে কেবল মোবাইল ডিসপ্লের দিকে। মাত্র বালক, তার আছে জিমেইল আইডি, ফেজবুক আইডি, মাসে লাগে ৫০জিবি। গেমস খেলে কেবলই শিখছে কিভাবে চুরি-ডাকাতি করতে হয়, কিভাবে মানুষ হত্যা করতে হয়, কিভাবে গুলি করতে হয়? এছাড়াও শিখছে নানা অপরাধমূলক কৌশল। এভাবে চলতে থাকলে আপনার সন্তান হবে অমনযোগী, বিপদগামী ও নৈতিকতাহীন। ভাবুন, যে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনার এতো রক্তঝরা পরিশ্রম, সে পরিশ্রমের মুল্য সঠিক পেতে সন্তানের সঠিক খেয়াল রাখছেন তো? বালকের হাতে ১২ ঘন্টা ইন্টারনেটসহ মোবাইল থাকাটা কিন্তু শুভ লক্ষণ না। সন্মান, নৈতিকতা, মুল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাইলে সন্তানের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন। যে সময়টুকু মোবাইলে ব্যয় করে এই সময়টুকু বইয়ের সঙ্গে রাখুন। সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা। পরিশ্রম ছাড়া সফলতা হয়না, তাই লেখাপড়া না করে অটোপাশে আপনার সন্তান কখনো মেধাবী হবেনা। তাই নিয়মিত সন্তানের খেয়াল রাখুন, পাশে থাকুন, বই প্রেমী হিসেবে তৈরি করুণ।
31/12/2020
"অতীব জরুরী নোটিশ"
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মহোদয়ের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১জানুয়ারী ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে। উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য গণমানুষের নেতা আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি মহোদয়। সকল শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৯.০০ টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বি.দ্রঃ অবশ্যই শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে হবে।
নির্দেশক্রমে-
প্রধান শিক্ষক
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়
মতলব উত্তর, চাঁদপুর।