SSC পরীক্ষার ফলাফলঃ
মোট পরীক্ষার্থী- ২১১,
কৃতকার্য- ২০৬,
A+ পেয়েছে- ৯ জন,
পাশের হার- ৯৭%
সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে "ওটারচর উচ্চ বিদ্যালয়ের" পক্ষ থেকে অভিনন্দন!!🌹🌹
Oterchar High School
Otarchar High School is a high school in Gazra Union, Matlab Uttar Upazila of Chandpur District in t
চাঁদপুর জেলায়ঃ
🔸৮টি উপজেলা,
🔹৭টি পৌরসভা,
🔸৮৯টি ইউনিয়ন এবং
🔹১২২৬ টি গ্রাম রয়েছে।
উপজেলাঃ
চাঁদপুর জেলার ৮টি উপজেলাঃ
১) চাঁদপুর সদর উপজেলা
২) হাজীগঞ্জ উপজেলা
৩) কচুয়া উপজেলা
৪) ফরিদগঞ্জ উপজেলা
৫) মতলব উত্তর উপজেলা
৬) মতলব দক্ষিণ উপজেলা
৭) হাইমচর উপজেলা
৮) শাহরাস্তি উপজেলা
পৌরসভাঃ
চাঁদপুর জেলার ৭ টি পৌরসভা-
১) চাঁদপুর পৌরসভা
২) হাজীগঞ্জ পৌরসভা
৩) কচুয়া পৌরসভা
৪) ফরিদগঞ্জ পৌরসভা
৫) মতলব উত্তর পৌরসভা
৬) মতলব দক্ষিণ পৌরসভা
৭) শাহরাস্তি পৌরসভা
ইউনিয়নঃ
চাঁদপুর জেলার ৮৯ টি ইউনিয়নঃ
🌐 চাঁদপুর সদর (মোট ইউনিয়ন ১৪টি)-
বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহ মাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া, লক্ষ্মীপুর, ইব্রাহিমপুর, চান্দ্রা, হানারচর এবং রাজরাজেশ্বর।
🌐 হাজীগঞ্জ (মোট ইউনিয়ন ১২টি)-
রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম এবং দ্বাদশ গ্রাম (নতুন)।
🌐 কচুয়া (মোট ইউনিয়ন ১২টি)-
সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ এবং আশরাফপুর।
🌐 ফরিদগঞ্জ (মোট ইউনিয়ন ১৫টি)-
বালিথুবা পশ্চিম, বালিথুবা পূর্ব, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, চর দুঃখিয়া পূর্ব, চর দুঃখিয়া পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর এবং রূপসা দক্ষিণ।
🌐 মতলব উত্তর (মোট ইউনিয়ন ১৪টি)-
ষাটনল, বাগানবাড়ী, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ফরাজিকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ এবং গজরা।
🌐 মতলব দক্ষিণ (মোট ইউনিয়ন ০৬টি)-
নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, নারায়ণপুর, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ।
🌐 হাইমচর (মোট ইউনিয়ন ০৬ টি)-
গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, নীলকমল, হাইমচর এবং চর ভৈরবী।
🌐 শাহরাস্তি (মোট ইউনিয়ন ১০টি)-
টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, সূচীপাড়া উত্তর,সূচীপাড়া দক্ষিণ।
20/02/2021
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন ভাষার দাবিতে জড় হয়েছিল
শহরের অলিগলি থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ ছাত্র জনতা ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র জনতার জোড়াল মিছিল,
ব্যানার, পোষ্টার, প্রতিবাদী চিৎকারে রাষ্ট্র ভাষা বাংলা চাই
ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর, আজ সেই দিন।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন তরুণ, নবীন, প্রবীণ মানেনি বর্বরতার আইন
বন্ধ হয়ে গিয়েছিল আফিস আদালত
সরকারী বেসরকারি সকল ব্যবসায় প্রতিষ্ঠান ,
রাজ পথে নেমে এসেছিল হাজারো সাধারণ জনতা
ভঙ্গ করে পাকিস্তানের ১৪৪ ধারা ।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিন বাঙালী স্তব্দ হয়ে গিয়েছিল পাকিস্তানের বর্বর ব্যবহারে
ভাষা সৈনিকের রক্তে লাল হয়েছিল রাজ পথ
আমরা হারিয়েছি আমাদের সংগ্রামী ভাই
রফিক শফিক সালাম বরকত জব্বার নাম না জানা কত গুলো তাজা প্রাণ ।
আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি
যেদিনটিতে আমরা শ্রদ্ধা জানাই তাঁদের ,
যাদের কারণে পেয়েছি আমাদের অর্জিত ভাষা,
মায়ের ভাষা, নবজাতক শিশুর ভাষা, আমার ভাষা বাংলা ভাষা ,
আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন ২১ শে ফেব্রুয়ারি ।
25/05/2020
সবাইকে ঈদের শুভেচ্ছা “ ঈদ মোবারক ’’।
06/04/2020
আমরা Covid-19 এর 3rd Stage এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??
3rd Stage মানে কার কিভাবে, কোথা থেকে, কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তার আর খোঁজ বা পাত্তা পাওয়া সম্ভব না।
ি_কি_করতে_হবে??
আসুন দেখে নেই......
১. বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।
২. যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, ডায়াবেটিসের রোগী, হাইপারটেনশনের এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা। কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
৩. একেবারে বিশেষ দরকারে সুস্থ সবল কাউকে যদি বের হতেই হয় তবে যেকোনো জানা/অজানা লোকের সাথে কম করে ৩ মিটার দুরত্ব (১.৫ থেকে ৫মিটার) বজায় রাখতেই হবে। ভীর বা লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই আসেনা।
৪. যদি বাজার করার সময় ৩ মিটার (কম করে ১.৫মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পড়ে তবে সার্জিক্যাল মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি হাসপাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে তবে N-95/N-99/P-95 মাস্ক ব্যবহার করতে হবে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে বা ৩ মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে মাস্ক ব্যবহার না করলেও চলবে।
৫. বাজারে থাকা কালীন/বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না সাবান দিয়ে ১মিনিট ভালোভাবে ঘষে হাত ধোঁয়া না হচ্ছে।
৬. হাত ধোঁয়া শেষ হলে বাজারে ব্যবহৃত জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে ১/২ঘন্টা ভিজিয়ে তারপর ধৌত করতে হবে এবং গোসল করতে হবে।
৭. ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী/সন্দেহজনক কেউ না থাকলে মাস্ক ব্যবহার এর প্রয়োজন নেই।
৮. গরম চা, গরম কফি, গরম পানি ১/২ ঘন্টা অন্তর অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনে হলে গরম পানির সাথে লবন অথবা Viodin mouthwash মিশিয়ে গড়গড়া করতে পারেন।
৯. ভাল ভাবে ধুয়ে ভিটামিন-C যুক্ত ফল বেশী বেশী খাওয়া ভাল। ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।
১০. ঘরের ভিতরে ঝাড়ু দেয়া যাবেনা। বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই ধুলো উড়তে দেয়া যাবে না।
১১. বাজারে/বাইরে ব্যবহৃত জুতা ঘরের বাইরেই রাখতে হবে।
১২. বাইরের যেকোনো ব্যক্তি কেই covid-19 পজিটিভ রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)
১৩. খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে সরাসরি না বলুন। কোনো খবর জানতে অনলাইন নিউজপোর্টালে জানুন।
১৪. শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।
১৫. দয়া করে কোনো খাবার অপচয় বা নষ্ট করবেন না। বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করুন।
১৬. ঠান্ডা খাবার/পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।
১৭. ঘর থেকে একদম না বের হওয়া হল সবচেয়ে উত্তম।
১৮. অযথা গুজব ছড়াবেন না। যা আপনি নিজে দেখেন নি তা শেয়ার করে প্যানিক ছড়াবেন না। মনে রাখবেন করোনায় আক্রান্ত মানেই নিশ্চিত মৃত্যু নয়।
বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যাথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালার কাছ থেকে মেডিসিন না নিয়েভ নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন।
Dr.Shahid Md Rezwan Dilgir
MBBS (RU)
21/02/2020
“মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো, মা
তাই কি হয়?
তাইতো আমার দেরি হচ্ছে।
তোমার জন্যে
কথার ঝুড়ি নিয়ে
তবেই না বাড়ী ফিরবো।
লক্ষ্মী মা,
রাগ করো না,
মাত্রতো আর কটা দিন।”
29/01/2020
31/12/2019
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের।
ওটারচর উচ্চ বিদ্যালয়ের জে.এস.সি-২০১৯ সালের ফলাফল।
পরীক্ষার্থী- ১৭০ জন
কৃতকার্য - ১৬৫ জন
পাসের হার ৯৮%(প্রায়)
জিপিএ-৫ = ৩টি
16/12/2019
~~ " যাদের আত্মত্যাগের বিনিময়ে
এসেছিল এ বিজয়,
স্মরণ করি তোমাদের বিনম্র শ্রদ্ধায়।" ~~
15/08/2019
~~ "বাবারা, একটু লেখাপড়া শিখ। যতই জিন্দাবাদ আর মুর্দাবাদ কর, ঠিকমত লেখাপড়া না শিখলে কোন লাভ নেই। আর লেখাপড়া শিখে যে সময়টুকু থাকে বাপ-মাকে সাহায্য কর। প্যান্ট পরা শিখছো বলে বাবার সাথে হাল ধরতে লজ্জা করো না।
দুনিয়ার দিকে চেয়ে দেখ। কানাডায় দেখলাম ছাত্ররা ছুটির সময় লিফট চালায়। ছুটির সময় দু'পয়সা উপার্জন করতে চায়। আর আমাদের ছেলেরা বড় আরামে খান, আর তাস নিয়ে ফটাফট খেলতে বসে পড়েন। গ্রামে গ্রামে বাড়ীর পাশে বেগুন গাছ লাগিও, কয়টা মরিচ গাছ লাগিও,কয়টা লাউ গাছ ও কয়টা নারিকেলের চারা লাগিও। বাপ-মারে একটু সাহায্য কর। কয়টা মুরগী পাল, কয়টা হাঁস পাল। জাতীয় সম্পদ বাড়বে। তোমার খরচ তুমি বহন করতে পারবে। বাবার কাছ থেকে যদি এতোটুকু জমি নিয়ে ১০ টি লাউ গাছ, ৫০ টা মরিচ গাছ, কয়টা নারিকেলের চারা লাগায়ে দেও, দেখবে ২/৩ শত টাকা আয় হয়ে গেছে। তোমরা ঐ টাকা দিয়ে বই কিনতে পারবে। কাজ কর, কঠোর পরিশ্রম কর, না হলে বাঁচতে পারবে না।
শুধু 'বি,এ- এম,এ' পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ,কৃষি স্কুল,ইঞ্জিনিয়ারিং স্কুল,কলেজ ও স্কুল,যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে। কেরানী পয়দা করেই একবার ইংরেজ শেষ করে দিয়ে গেছে দেশটা।
তোমাদের মানুষ হতে হবে ভাইরা আমার। আমি কিন্তু সোজা সোজা কথা কই, রাগ করতে পারবে না। রাগ কর, আর যা কর, আমার কথাগুলো শোন। লেখাপড়া কর আর নিজেরা নকল বন্ধ কর। আর এই ঘুষ, দুর্নীতি, চুরি-ডাকাতির বিরুদ্ধে গ্রামে গ্রামে থানায় থানায় সংঘবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোল। প্রশাসনকে ঠিকভাবে চালাতে সময় লাগবে। এর একেবারে পা থেকে মাথা পর্যন্ত গলদ আছে।
-- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
11/08/2019
" ওটারচর উচ্চ বিদ্যালয়ের " পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Matlab Uttar, Chandpur, Bangladesh
Chandpur
3640