গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব নোয়াব আলী মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।
তাঁর নিরলস প্রচেষ্টা, দূরদৃষ্টি ও শিক্ষার প্রতি গভীর অনুরাগের ফলেই এ অঞ্চলের শিক্ষার আলো আজ ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর অবদান অনন্য এবং আজও আমাদের অনুপ্রেরণার উৎস।
আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর দেখানো পথে সমাজ ও শিক্ষার উন্নয়নে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।
Gallak Nowab Ali High School
Gallak Nowab Ali High School
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫ নং পূর্ব গুপ্টি ইউনিয়ন শোকের ছায়ায় আচ্ছন্ন।
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ
অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, এলাকার জনসেবামূলক কর্মকাণ্ডের অন্যতম অগ্রদূত, ৫ নং পূর্ব গুপ্টি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম গর্বিত বীর সন্তান জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন ভুঁইয়া সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, ছাত্র-ছাত্রী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং পরিবারের সদস্য রেখে গেছেন।
জনাব আলহাজ্ব জয়নাল আবেদীন ভুঁইয়া ছিলেন এক নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ জনপ্রতিনিধি ও সমাজসেবক। শিক্ষকতা জীবন থেকে শুরু করে জনসেবামূলক কার্যক্রমে তিনি সর্বদা সততা, ন্যায়নিষ্ঠা ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষত গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা আজও এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।
তাঁর মৃত্যুতে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় আমরা এক অমূল্য অভিভাবক, শিক্ষক ও সমাজসেবককে হারালাম। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করি— পরম করুনাময় তাঁকে কষ্টমুক্ত জান্নাতবাসী করুন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
শোক জ্ঞাপনে,
গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় পরিবার।
07/07/2023
Thanks honorable Prime Minister 🫶
Tamim Iqbal retired from International cricket🤲🥰
20/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩। ভেন্যু: মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর।
22/04/2023
Eid festival 2023 at jomader bari
21/04/2023
Eid Mubarok . May Allah fulfill dreams and hopes.
15/01/2023
দায়িত্ব ঘন কুয়াশাকেও হার মানায়।
16/10/2020
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Gallak Bazar, Faridgonj
Chandpur
3611
Opening Hours
| Monday | 08:00 - 20:00 |
| Tuesday | 08:00 - 20:00 |
| Wednesday | 08:00 - 20:00 |
| Thursday | 08:00 - 20:00 |
| Sunday | 08:00 - 20:00 |