19/07/2026
উপস্থিতির শ্রেষ্ঠত্ব, সাফল্যের অগ্রযাত্রা।
গত তিন মাসে পঞ্চম শ্রেণিতে সর্বোচ্চ উপস্থিতির জন্য তিনজন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হলো।
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💐
তোমাদের এই অর্জন অন্যদেরও নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করুক।
10/07/2026
আজকের Home Visit-এ আমাদের প্লে-গ্রুপের মেধাবী ছাত্রী ফাতেমা তার নিজের হাতে আঁকা সুন্দর ছবিগুলো আমাদের দেখিয়েছে। ছোট্ট এই সৃজনশীলতা একদিন বড় স্বপ্নের রঙে রাঙিয়ে দেবে তার ভবিষ্যৎ। আল্লাহ তার জ্ঞান, মেধা ও প্রতিভায় বরকত দান করুন। আমীন।
15/03/2026
পবিত্র মাহে রামাযানের সর্বশেষ ক্লাসে রোজাদার শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন মদীনাতুল উলূম মডেল মাদরাসার সম্মানিত প্রধান শিক্ষক, মাওলানা নূরুল ইসলাম সাহেব।
মহান আল্লাহ আমাদের ছোট্ট শিক্ষার্থীদের রোজা রাখার এই প্রাণান্তকর প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।