06/02/2026
আজকের এই দিনে ভীষণভাবে মনে পড়ছে আমার প্রাণপ্রিয় শিক্ষক, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম ইদ্রিস ভূইয়া (ধাম্তীর হুজুর)–কে।
মাহফিলের দিনগুলোতে তাঁর দরাজ, স্নিগ্ধ কণ্ঠস্বরে একটু পরপর মাইকে ভেসে আসত—
“মাহফিলের তাবারুক পাকের জন্য যে সমস্ত লিস্ট আপনাদের বাড়িতে পৌঁছানো হয়েছে, সে সমস্ত লিস্ট অনুযায়ী মালামালগুলো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।”
সেই কণ্ঠ, সেই আন্তরিক আহ্বান আজও কানে বাজে, হৃদয় ছুঁয়ে যায়। শিক্ষক হিসেবে নয়, একজন অভিভাবকের মতো যিনি আমাদের পথ দেখিয়েছেন—তাঁর শূন্যতা আজও গভীরভাবে অনুভূত হয়।
আল্লাহ তায়ালা প্রিয় হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। 🤲
06/02/2026
মাহফিলের আমেজে মুখরিত পুরো এলাকা।
06/02/2026
আজ বাদ আসর থেকে সারা রাত্রব্যাপী নন্দীখোলা সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাঙ্গণে সোনাকান্দার হযরত পীর সাহেব কেবলা’র শুভাগমন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ৫৮তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
আপনাদের সম্মানিত উপস্থিতিতেই এই মাহফিল হয়ে উঠবে আরও প্রাণবন্ত, অর্থবহ ও বরকতময়।
সবাইকে সাদর আমন্ত্রণ।
22/01/2026
নন্দীখোলা সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাঙ্গণে
সোনাকান্দার হযরত পীর সাহেব কেবলা’র শুভাগমন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে ৫৮তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।
এই বরকতময় ও ফয়জপূর্ণ মাহফিলে উপস্থিত থেকে
আল্লাহর কালাম ও রাসুলুল্লাহ ﷺ–এর বাণী শ্রবণের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ধর্মপ্রাণ সকল মুসলিম ভাই-বোনকে বিনীত ও সাদর আমন্ত্রণ জানানো হলো।
আপনাদের উপস্থিতিতেই মাহফিলটি হবে আরও প্রাণবন্ত, অর্থবহ ও বরকতময়।
05/01/2026
আজ অবসরে যাচ্ছেন আমাদের প্রানপ্রিয় শিক্ষক হালিম বিএসসি স্যার!!
যিনি শুধু বইয়ের জ্ঞানই দেননি, দিয়েছেন মানুষ হওয়ার শিক্ষা। হাজারো শিক্ষার্থীর জীবনে আলো জ্বালানো এই মহান মানুষটির প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
চাকরির অধ্যায় শেষ হলেও, শিক্ষকের দায়িত্ব কখনো শেষ হয় না।
আপনি থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের পথচলায়।
আপনার অবসর জীবন হোক সুস্থ, শান্তিময় ও আনন্দে ভরপুর। 🌼
02/12/2025
মহানবী (সাঃ) এই মিম্বরে বসে খুৎবা দিতেন। আল্লাহ সবাইকে রিয়াজুল জান্নাহ যিয়ারত করার তৌফিক দান করুন, আমিন।
25/11/2025
জাবালে সূর ইসলামের ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। পড়তে পড়তে হৃদয় কেঁপে উঠল।
23/11/2025
আসুন!! ইসলামের ইতিহাস জানি।
21/11/2025
ঢাকায় বিশাল মাত্রায় ভুমিকম্পে বিল্ডিং হেলে পরলো।
লোকেশন : বাড্ডা লিংক রোড
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো😭