25/02/2026
ইকরা মডেল একাডেমির শিক্ষার্থী মেহের সুলতান মীম জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে সাফল্যের সাথে সাধারণ জুনিয়র বৃত্তি অর্জন করে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
IQRA MODEL ACADEMY Govt. listed Kindergarten School
25/02/2026
ইকরা মডেল একাডেমির শিক্ষার্থী মেহের সুলতান মীম জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে সাফল্যের সাথে সাধারণ জুনিয়র বৃত্তি অর্জন করে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
চাঁদপুর প্রেসক্লাব এর আয়োজনে প্রতিযোগিতা
..............................................................
আসসালামুআলাইকুম, শুভেচ্ছা গ্রহন করবেন।
জেনে আনন্দিত হবেন যে, আগামী ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায়, মহান ভাষার মাস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার বিষয়ঃ
১৷ শুদ্ধ বর্ণমালায় সুন্দর হাতের লেখা ( বিষয়ঃ ক গ্রুপের শিশুদের জন্য বর্ণমালা লিখবে। খ গ্রুপের শিক্ষার্থীদের জন্য "প্রিয় মাতৃভাষা বাংলা" এর উপর টিকা লেখন)
ক বিভাগঃ শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি ( বর্ণমালা লিখন )
খ বিভাগঃ চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (৩০ শব্দের মধ্যে টিকা লিখন)
২. চিত্রাঙ্কন
ক বিভাগঃ শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা)
খ বিভাগঃ চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (শহীদ মিনার)
গ বিভাগঃ ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (ভাষার মাস)
৩.আবৃত্তি প্রতিযোগিতা
ক বিভাগঃ শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (একুশের উপর যেকোন ছড়া)
খ বিভাগাঃ চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (কবিতার নামঃ একুশের কবিতা, কবিঃ আল মাহমুদ )
গ বিভাগঃ ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (বিদ্রোহী কবিতার অংশ বিশেষ )
ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের এ সুন্দর কার্যক্রমে আপনার প্রতিষ্ঠানের শিশুদেরকে অংশ গ্রহণ নিশ্চিত করনে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।
যোগাযোগ :এম আর ইসলাম বাবু, আহবায়ক উপ-কমিটি(+8801981240408)
নিবেদক
সোহেল রুশদী
সভাপতি
(মোবাইল : ০১৭১১০১৩৪৪৪)
এম এ লতিফ
সাধারণ সম্পাদক
(মোবাইল :+8801712208871)
চাঁদপুর প্রেসক্লাব।
21/02/2026
অমর ২১শে ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতে বিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ইকরা মডেল একাডেমি, চাঁদপুর -এর শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দের একাংশ। পরবর্তীতে উচ্চবিদ্যালয় শাখার শিক্ষার্থীরা জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
08/02/2026
বাংলাদেশ কিন্ডারগার্টেনস এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষায় মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানায় বিদ্যালয়ের অন্যান্য শ্রেণির শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য ২০২৬ শিক্ষাবর্ষে Bangladesh Kindergartens Association কর্তৃক সারা বাংলাদেশ ব্যাপী আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ইকরা মডেল একাডেমি, চাঁদপুরের ৩০ জন শিক্ষার্থী পূর্ববর্তী ধারা অব্যাহত রেখে সম্মানিত মেধাবৃত্তি অর্জন করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় বিদ্যালয়ের প্রাত্যাহিক সমাবেশে।
আগামীকাল ৩১ জানুয়ারি, রোজ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ এর জন্য খেলাধুলা, কুচকাওয়াজ, মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে, ইনডোর গেমস ও প্রদশর্নী নিয়ে প্রস্তুত ইকরা মডেল একাডেমির প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।
09/01/2026
বিশেষ বিজ্ঞপ্তি।
আবেদন গ্রহণের শেষ সময়ঃ ১৬ জানুয়ারি, ২০২৬। শুক্রবার ০৯০০ ঘটিকা।
01/01/2026
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বছরের প্রথম কর্মদিবসে ইকরা মডেল একাডেমি, চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন গোলাম হোসেন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষকের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চবিদ্যালয় শাখার সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের একাংশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শোক সভা ও দোয়া মাহফিল। স্মৃতিচারণমূলক আলোচনা করেন বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান এবং দোয়া পরিচালনা করেন জনাব মাওঃ আব্দুর রাউফ।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
30/12/2025
We mourn.
আমরা শোকাহত।
১৯৫২'র মাতৃভাষা আন্দোলন, ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রাম, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী গণতন্ত্র আন্দোলন।এবং সর্বশেষ ২০২৪ এর বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থান, এই দীর্ঘ সংগ্রামী পথই আমাদের জাতিস্বত্তার অনন্য পরিচায়ক, আমাদের উৎকর্ষের অনুপ্রেরণা এবং আমাদের অনড়, অটল দেশপ্রেম ও জাতীয়তার উৎস। তাই ইকরা মডেল একাডেমি, চাঁদপুরের ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি সেই সব বীরোচিত সংগ্রামী উপাখ্যানের প্রতি।
22/07/2025
আমরা শোকাহত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইকরা মডেল একাডেমি,চাঁদপুর । ২২ জুলাই মঙ্গলবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা, তাদের শহীদদের মর্যাদা দান এবং আহতদের সুস্থতা কামনা ও তাদের স্বজনদের ধৈর্য্য ধারণের জন্য দোয়া করা হয়।
স্কুলের প্রাথমিক শাখার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার সহ বিদ্যালয়ের প্রাথমিক শাখা ও মাধ্যমিক শাখার সকল শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
21/07/2025
আমরা গভীরভাবে শোকাহত। 😥😥