KFT Collegiate School

KFT Collegiate School A Modern, Digital School & College.
(2)

17/08/2026
আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী “শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা”-য় কেএফটির শিক্...
15/08/2026

আলহামদুলিল্লাহ
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী “শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা”-য় কেএফটির শিক্ষার্থীরা গৌরবময় সাফল্য অর্জন করেছে।
ক-বিভাগে
🥈 ইশরাত জাহান শেফা — ২য় স্থান
🥉 মরিয়ম ইসলাম অধরা — ৩য় স্থান
গ-বিভাগে
🥇 সামিয়া আক্তার অহনা — ১ম স্থান
কৃতী শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তাদের এই সাফল্যে আমরা গর্বিত।

Dhaka College Debating Society কর্তৃক আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় KFT Collegiate School Debate Club স্কুল ও কলেজ...
15/08/2026

Dhaka College Debating Society কর্তৃক আয়োজিত ৫ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় KFT Collegiate School Debate Club স্কুল ও কলেজ থেকে দুটি টিম অংশগ্রহণ করে।

কলেজ দল: KFTCSDC-Mother of Dragons
স্কুল দল: KFTCSDC-July for Justice

স্কুল দল KFTCSDC-July for Justice কম্বাইন্ড সেগমেন্টে ২টি কলেজ দলের (মিরপুর বাংলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ) বিপরীতে জয়লাভ করার গৌরব অর্জন করেছে।

অভিনন্দন ডিবেটার্স। শুভকামনা।

"সাফল্যের আনন্দে কেএফটি কলেজিয়েট স্কুলে এসএসসি–২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা"শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের আগ...
14/08/2026

"সাফল্যের আনন্দে কেএফটি কলেজিয়েট স্কুলে এসএসসি–২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা"

শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের আগামী দিনের পথচলাকে আরও সুগম করতে আজ কেএফটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো এসএসসি–২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা অনুষ্ঠান।

এবারের এসএসসি পরীক্ষায় কেএফটি কলেজিয়েট স্কুল থেকে ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৩ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং ২৩ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। একজন শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলেও কেএফটি পরিবার সাফল্য ও সংগ্রাম—উভয়কেই সমান মর্যাদা দিয়েছে। তাই পরীক্ষায় অংশগ্রহণকারী ৭৪ জন শিক্ষার্থীকেই ফুল, উত্তরীয় ও সম্মাননা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।

দশম শ্রেণির শিক্ষার্থী বিসমি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাইজা ও আতিফ ইরহামের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৌফিক ইসলাম এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী অনিন্দিতা পোদ্দার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথূলা। সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল, উপস্থিত ছিলেন উভয় উইংয়ের কো-অর্ডিনেটর ও সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকবৃন্দ।

অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরবর্তী শিক্ষা গ্রহণের প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অধ্যক্ষ জাকির হোসেন কামালের অনুপ্রেরণামূলক ঘোষণা। তিনি তাঁর বক্তব্যে জানান, কেএফটি কলেজিয়েট স্কুলের এসএসসি – ২০২৬ ব্যাচের ৭৪ জন শিক্ষার্থীকেই আগামী মাসের প্রথম সপ্তাহে বিলাসবহুল জাহাজে সুন্দরবন ভ্রমণের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘোষণায় মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের সম্মিলিত মধ্যাহ্নভোজের মাধ্যমে।

কেএফটি পরিবারের পক্ষ থেকে এসএসসি–২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাদের আগামীর পথচলা হোক সাফল্য, সম্ভাবনা ও গৌরবে পরিপূর্ণ।

কেএফটি কলেজিয়েট স্কুলকে তুলে ধরার জন্য ধন্যবাদ!
12/08/2026

কেএফটি কলেজিয়েট স্কুলকে তুলে ধরার জন্য ধন্যবাদ!

একাদশ শ্রেণি ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। লেখাপড়ায় আ...
12/08/2026

একাদশ শ্রেণি ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। লেখাপড়ায় আগ্রহী সুশৃঙ্খল ও অনুগত শিক্ষার্থীদের প্রথম পছন্দের হোক "কেএফটি কলেজিয়েট স্কুল"।

একাদশ শ্রেণি ব্যবসায় ও বিজ্ঞান বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী ভর্তি করা হবে। লেখাপড়ায় আগ্রহী ...
12/08/2026

একাদশ শ্রেণি ব্যবসায় ও বিজ্ঞান বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী ভর্তি করা হবে। লেখাপড়ায় আগ্রহী সুশৃঙ্খল শিক্ষার্থীদের প্রথম পছন্দের হোক "কেএফটি কলেজিয়েট স্কুল"।

কেএফটি কলেজিয়েট স্কুলের দুই রত্ন! 💙
11/08/2026

কেএফটি কলেজিয়েট স্কুলের দুই রত্ন! 💙

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ নামে দুই যমজ ভাই–বোন জিপিএ-৫ পেয়েছে।

Address

Chandpur
3640

Opening Hours

Monday 00:00 - 08:30
17:00 - 23:58
Tuesday 00:00 - 08:30
17:00 - 23:57
Wednesday 00:00 - 08:30
17:00 - 23:57
Thursday 00:00 - 08:30
17:00 - 23:55
Sunday 00:00 - 08:30
17:00 - 23:59

Telephone

+8801928517729

Alerts

Be the first to know and let us send you an email when KFT Collegiate School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to KFT Collegiate School:

Shortcuts

Share

Category