এতদ্বারা ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার একাদশ শ্রেনীর সকল শিক্ষার্থী এবং শিক্ষক /শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজ শাখার স্বীকৃতির জন্য আগামী ১/১১ কিংবা ২/১১ তারিখে কলেজ পরিদর্শক (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লা) পরিদর্শনে আসবেন। তাই সকল শিক্ষার্থীদেরকে কলেজ ড্রেস পরিধানপূর্বক যথারীতি ক্লাশে উপস্থিত হয়ে ক্লাশ করার জন্য নির্দেশ দেওয়া গেল। ক্লাশে অনুপস্থিত থাকার কারণে কোন শিক্ষার্থীর পরীক্ষা কিংবা ফরম পূরণে কোন জটিলতা দেখা দিলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সকল শিক্ষকের আগামী ৩১/১০/২২ইং থেকে ০৩/১১/২২ইং পর্যন্ত সর্বপ্রকার ছুটি বাতিল করা হল এবং সবাইকে যথারীতি কলেজে ০৯.০০ ঘটিকা হতে ৪.১০ ঘটিকা পযর্ন্ত অবস্থান পূর্বক ক্লাশের পাশাপাশি অফিসের কাজে সহযোগিতা করার জন্য বলা হল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ
মতলব উত্তর,চাঁদপুর।
Dhanagoda Taltali High School & College
বর্তমান যুগ ডিজিটাল যুগ। এই ডিজিটাল য?
এতদ্বারা ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের ২০২২ইং সালের এস এস সি পরীক্ষার্থী এবং তাদের সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,গত ২৪/৭/২০২২ং তারিখ সকাল ৮.২০ থেকে ১০.২০ পর্যন্ত প্রতিদিন বিশেষ ক্লাশ হচ্ছে। কিন্তু উপস্থিতির হার একেবারেই কম। তাই যারা এখনো ক্লাশে উপস্থিত হয়নি তাদেরকে আগামী শনিবার (৩০/০৭/২২ং) থেকে যথারীতি ক্লাশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ব্যাপারে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।
নির্দেশক্রমে
অধ্যক্ষ
ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ
মতলব উত্তর, চাদঁপুর।
নতুন শিক্ষাক্রমে অর্থাৎ ২০২৩ সাল থেকে যেসব বিষয় পাঠদান করা হবেঃ-
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০) শিল্প ও সংস্কৃতি।
আগামীকাল সকাল ১০.০০ ঘটিকায় দশম শ্রেণির অভিভাবকদেরকে তাদের নিজ নিজ সন্তানের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড শ্রেণীশিক্ষকের কাছ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য, অভিভাবক ছাড়া কোন শিক্ষার্থীর রেজাল্ট কার্ড দেওয়া হবে না।
২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীণবরন অনুষ্ঠানের ভিডিও চিত্র।
01/07/2022
বিদায়ী ইউ এন ও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা।
26/03/2022
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খন্ডচিত্র।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Dhanagoda Bazar, Matlab Uttar
Chandpur
Opening Hours
| Monday | 08:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Saturday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |