Raghunathpur Hazi A. Karim Khan High School

Raghunathpur Hazi A. Karim Khan  High School

Share

এটি বিদ্যালয়ের নিজস্ব পেইজ ।

20/04/2026

আগামীকাল ২১ এপ্রিল ২০২৬-ইং থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

তোমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আত্মবিশ্বাস, পরিশ্রম ও ধৈর্যই হবে তোমাদের সবচেয়ে বড় শক্তি। নির্ভয়ে ও শান্ত মনে পরীক্ষায় অংশগ্রহণ করো।

Photos from Raghunathpur Hazi A. Karim Khan  High School's post 20/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আসন বিন্যাস।

Photos from Raghunathpur Hazi A. Karim Khan  High School's post 16/04/2026

"এসএসসি ২০২৬" পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল।

15/04/2026

বিসমিল্লাহির রহমানির রহিম

সুধী
আসসালামু আলাইকুম। আগামী ১৬ এপ্রিল, ২০২৬ খ্রি. বৃহস্পতিবার , সকাল ১০:০০ ঘটিকার সময় রঘুনাথপুর হাজী আবদুল করিম খান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ মাহফিলে সকল শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ আপনারা সকলে আমন্ত্রিত।

উক্ত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে আপনাদের
উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

শুভেচছান্তে:
অমর কৃষ্ণ শীল
প্রধান শিক্ষক
রঘুনাথপুর হাজী আবদুল করিম খান উচ্চ বিদ্যালয়।

06/04/2026

জরুরি নোটিশ
এতদ্বারা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৭/০৪/২৬ তারিখে সবাই কোচিং ক্লাসে উপস্থিত থাকবে । তোমাদের শুধু ইংরেজি ও গণিত ক্লাস হবে এবং বিদায় অনুষ্ঠান সম্পর্কে জরুরি আলোচনা করা হবে।সবার উপস্থিতি বাধ্যতামূলক।
আদেশক্রমে
প্রধান শিক্ষক

30/03/2026

জরুরি নোটিশ
এতদ্বারা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩১/০৩/২৬ তারিখে সবাই কোচিং ক্লাসে উপস্থিত থাকবে ।
আদেশক্রমে
প্রধান শিক্ষক

Photos from Raghunathpur Hazi A. Karim Khan  High School's post 26/03/2026

আজ(২৬/০৩/২০২৬) মহান স্বাধীনতা দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানেরআয়োজন করা হয়,রঘুনাথপুর হাজী আব্দুল করিম খান উচ্চ বিদ্যালয়, পুরানবাজার, চাঁদপুরের পক্ষ থেকে।

25/03/2026

মহান স্বাধীনতার দিবস উপলক্ষে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষার্থীকে সকাল ৯ টা ৩০ এ বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হলো।

20/03/2026

ঈদ মোবারক🌸🌸🌸
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রঘুনাথপুর হাজী আবদুল করিম খান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক-কর্মচারী, অভিভাবক মন্ডলী,এলাকাবাসী,শুভাকাঙ্ক্ষী সহ প্রবাসী,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি রইল পবিত্র ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। ঈদমোবারক!ঈদমোবারক!! ঈদ মোবারক!!!

17/03/2026

জরুরী ঘোষণা
২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া বাতিলের প্রজ্ঞাপন।

05/03/2026

এতদ্বারা ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী ০৮,০৯ ও ১০ তারিখে যথাক্রমে রবিবার, সোমবার ও মঙ্গলবারে সকাল ১০:০০ থেকে ১:০০টায় সিলেবাস প্রদান করা হবে। সকল শিক্ষার্থীরা ২০টাকা দিয়ে বিদ্যালয় অফিস থেকে সিলেবাস সংগ্রহ করবে।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
অমর কৃষ্ণ শীল

21/02/2026

অমর একুশে ফেব্রুয়ারি
আমি কি তোমায় ভুলিতে পারি ।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chandpur