07/05/2026
গুরুত্বপূর্ণ তথ্য:
কৃমিনাশক না খেলে কী হয়?
বাচ্চাটা ঠিকমতো খায় না, শুকিয়ে যাচ্ছে।
পড়াশোনায় মনোযোগ নেই।
সারাক্ষণ নাক চুলকায়, পেটে ব্যথা করে।
রাতে ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে।
মা ভাবছেন — হয়তো খাওয়ার রুচি নেই।
হয়তো দুষ্টুমি করছে।
কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়।
পেটের ভেতর বাসা বেঁধেছে কৃমি।
আর সেই কৃমিই প্রতিদিন চুপচাপ কেড়ে নিচ্ছে —
বাচ্চার খাবার, শক্তি, এমনকি তার ভবিষ্যৎও।
কৃমি শরীরে কী করে?
অনেকে ভাবেন, কৃমি মানে শুধু পেটে অস্বস্তি।
আসলে বিষয়টা অনেক গভীর।
১. রক্তশূন্যতা তৈরি করে
হুকওয়ার্ম বা গোলকৃমি অন্ত্রে লেগে থেকে ধীরে ধীরে রক্ত শোষণ করে। ফলে শরীরে আয়রনের ঘাটতি হয়, মুখ ফ্যাকাশে লাগে, দুর্বলতা বাড়ে।
২. খাবারের পুষ্টি কেড়ে নেয়
আপনি ভালো খাবার খাচ্ছেন, কিন্তু তার ভিটামিন, প্রোটিন ও মিনারেল আগে কৃমিই নিয়ে নিচ্ছে। শরীর পাচ্ছে খুব সামান্য অংশ।
৩. শিশুর মেধা ও বিকাশে বাধা দেয়
পুষ্টির অভাবে শুধু শরীর নয়, মস্তিষ্কের বিকাশও ব্যাহত হয়। কৃমিতে আক্রান্ত শিশুদের পড়াশোনা ও মনোযোগে প্রভাব পড়তে পারে।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়
শরীর সবসময় ভেতরের এক অদৃশ্য যুদ্ধে ব্যস্ত থাকে। ফলে সর্দি-জ্বর, পেটের সমস্যা বারবার হতে পারে।
৫. ঘুম নষ্ট করে
বিশেষ করে পিনওয়ার্ম রাতে পায়ুপথের কাছে ডিম পাড়ে, এতে চুলকানি ও অস্বস্তি হয়। ঘুম ব্যাহত হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়।
শুধু বাচ্চা নয়, বড়রাও আক্রান্ত হতে পারেন
খালি পায়ে হাঁটা, অপরিষ্কার হাত, কাঁচা বা আধাসিদ্ধ খাবার — এসবের মাধ্যমে যেকোনো বয়সে কৃমি শরীরে ঢুকতে পারে।
বড়দের ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় বোঝাই যায় না —
দীর্ঘদিনের দুর্বলতা, অকারণ ওজন কমে যাওয়া, হজমের সমস্যা, কাজে মনোযোগ কমে যাওয়া — এগুলোর পেছনেও কৃমি থাকতে পারে।
কতদিন পরপর কৃমিনাশক খাবেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী —
✅ ২ বছরের বেশি শিশু ও প্রাপ্তবয়স্কদের প্রতি ৬ মাস পরপর কৃমিনাশক খাওয়া ভালো
✅ অ্যালবেন্ডাজল ৪০০ মিগ্রা সাধারণত এক ডোজেই কার্যকর
✅ গর্ভাবস্থার প্রথম ৩ মাস বাদে বাকি সময়ে চিকিৎসকের পরামর্শে খাওয়া যায়
আমাদের সাধারণ ভুল
অনেকে ওষুধ খান না, কারণ কৃমি চোখে দেখা যায় না।
সমস্যাও ধীরে ধীরে বাড়ে।
কিন্তু এই ধীর ক্ষতিটাই সবচেয়ে ভয়ংকর —
কারণ আমরা বুঝে ওঠার আগেই শরীর দুর্বল হয়ে পড়ে।
শেষ কথা
বছরে মাত্র দুইটি ট্যাবলেট —
হয়তো সেটাই আপনার সন্তানের সুস্থ শরীর, ভালো ঘুম আর মনোযোগী ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা।
একবার ভাবুন তো —
শেষ কবে কৃমিনাশক খেয়েছিলেন?
মনে নেই?
তাহলে হয়তো এখনই সময়।
— Dr. Nobel
MBBS, BCS
28/03/2026
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ - হাজীগঞ্জ বাসীর গর্ব।
08/10/2025
Big thanks to MD Sagar Ahmmed
for all your support! Congrats for being top fans on a streak 🔥!
27/06/2025
মজার বিষয় হচ্ছে - রবির সাইনবোর্ডে গ্রামীণ নাম্বার।
😁😁
06/04/2025
Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/12/2024
পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।
29/03/2024
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক,
আমার শ্রদ্ধাভাজন শিক্ষক https://www.facebook.com/profile.php?id=100037299282474 (Shafiqul Islam) স্যার।
স্ট্রোক করে ICU তে ভর্তি আছে😥
আল্লাহ স্যার কে নেক হায়াত দান করুন🤲
স্যারের জন্য সবাই দোয়া করবেন।🤲
11/02/2024
হাজীগঞ্জ উপজেলায় ১২৮টি গ্রাম💚
হাজীগঞ্জবাসী জানার জন্য এ পোস্টটি❤️
সবাই শেয়ার করে অন্যকে নাম জানার সুযোগ করে দিন🏵️
----------------------------------------------------------
১- মকিমাবাদ
২- টোরাগর
৩- কংগাইশ
৪- এনায়েতপুর
৫- খাটরা বিলওয়াই
৬- ধেররা
৭- বলাখাল
৮- রান্ধুনীমুড়া
৯- শ্রী নারায়নপুর
১০- অলিপুর
১১- আহম্মদপুর
১২- আড়লী
১৩- ইছাপুরা
১৪- উচ্চঙ্গা
১৫- ওড়পুর
১৬- কাজিরগাঁও
১৭- কাঁঠালী
১৮- কাশিমপুর
১৯- কালচো
২০- কাপাইকাপ
২১- কাঁকৈরতলা
২২- কাজির খিল
২৩- করদী
২৪- কাইজাঙ্গা
২৫- কোদালীয়া
২৬- কোন্দ্রা
২৭- কির্ত্তনখোলা
২৮- কুড়লী
২৯- খসখসিয়া
৩০- খিলপাড়া
৩১- গন্ধর্ব্যপুর
৩২- গোবিন্দপুর
৩৩- গোগরা
৩৪- গৌড়েশ্বর
৩৫- ঘাযিপুর
৩৬- চতন্তর
৩৭- চরপাড়া
৩৮- ছয়ছিলা
৩৯- ছিলাচো
৪০- জাকনী
৪১- জয়শরা
৪২- জগন্নাথপুর
৪৩- টঙ্গিরপাড়
৪৪- ডাটরাশিবপুর
৪৫- তারাপাল্লা
৪৬- তারালিয়া
৪৭- দেশগাঁও
৪৮- দেওদ্রোন
৪৯- দেবীপুর
৫০- দিকচাইল
৫১- দিগৈ
৫২- দোয়ালিয়া
৫৩- ধড্ডা
৫৪- নাসিরকোট
৫৫- 'নাটেহরা
৫৬- নওহাটা
৫৭- নিশ্চিন্তপুর
৫৮- নূরপুর
৫৯- নোয়াপাড়া
৬০- নৈরাইন
৬১- পদুয়া
৬২- পাতানিশ
৬৩- পাঁচই
৬৪- প্রতাপপুর
৬৫- পয়ালজোষ
৬৬- পালিশারা
৬৭- পেরাপুর
৬৮- পিরোজপুর
৬৯- পেচুয়ালেজি
৭০- ফুলছোঁয়া
৭১- বড়কুল
৭২- বাউড়া
৭৩- ভাটরা
৭৪- বলিয়া
৭৫- বাখরপাড়া
৭৬- ব্রাহ্মনগাঁও
৭৭- ব্রাহ্মণীছোঁয়া
৭৮- ভাউরপাড়
৭৯- বানিয়াচো
৮০- বাকিলা
৮১- বাড্ডা
৮২- বানিয়াকান্দি
৮৩- বোরখাল
৮৪- বেতিয়াপাড়া
৮৫- বেলঘর
৮৬- ভাজনাখাল
৮৭- মাতৈন
৮৮- মালাপাড়া
৮৯- মাড়কী
৯০- মাড়ামুড়া
৯১- মহেশপুর
৯২- মহব্বতপুর
৯৩- মেনাপুর
৯৪- মৈশামুড়া
৯৫- মৈশাইদ
৯৬- মোহাম্মদপুর
৯৭- মোল্লাডহর
৯৮- মুকন্দসার
৯৯- রাজারগাঁও
১০০- রাজাপুর
১০১- রামরা
১০২- রাধাসার
১০৩- রায়চো
১০৪০- রামপুর
১০৫- রামচন্দ্রপুর
১০৬- রসূলপুর
১০৭- লাউকরা
১০৮- লোধপাড়া
১০৯- সন্না
১১০- সমেষপুর
১১১- সাদ্রা
১১২- সাতবাড়ীয়া
১১৩- সর্বতারা
১১৪- সাতবাড়ীভাঙ্গা
১১৫- সেন্দ্রা
১১৬- সৈয়দপুর
১১৭- সিহিরচো
১১৮- শ্রীপুর
১১৯- সিদলা
১২০- সোনাইমুড়ী
১২১- সুবিদপুর
১২২- সুহিলপুর
১২৩- সুদিয়া
১২৪- হাটিলা
১২৫- হাড়িয়াইন
১২৬- হরিপুর
১২৭- হোটনী
১২৮-ডাকাতিয়ারচর
কালেক্টেড....
23/08/2023
পেটে ক্ষুদা থাকলে যেকোনো তরকারী অনেক স্বাদ,
সত্যিকারের ক্লান্তি থাকলে ঘুম যেকোনো জায়গায়ই প্রশান্তির 👇