06/05/2021
Informative Page
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Informative Page, Chandpur.
06/05/2021
17/01/2021
#বিচি ছাড়া লিচু উদ্ভাবন।
১৯ বছরের অক্লান্ত পরিশ্রমে বিচি ছাড়া লিচু উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক কৃষক। চীন থেকে গাছ এনে তিনি তার গবেষণা শুরু করেন। এ প্রকল্পে তার ব্যয় হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। চীন থেকে গাছ এনে তিনি তার গবেষণা শুরু করেন। এই উদ্ভাবকের নাম টিবি ডিক্সন। তার বাড়ি অস্ট্রেলিয়ার সারিনা বিচে। তিনি বছরের পর বছর পরিশ্রম করে লিচুর বিভিন্ন জাত উদ্ভাবন করেন। তার সর্বশেষ সফলতা বিচি ছাড়া লিচু। টিবি ডিক্সন বলেন, ‘এই লিচু খেতে খুবই সুস্বাদু। স্বাদ কিছুটা আনারসের মতো।’
টিবি ডিক্সন আরো বলেন, ‘কঠোর পরিশ্রমের ফলে আমার এই অর্জন এসেছে। সফলতার আগ পর্যন্ত আমি চেষ্টা করে গেছি। বিচি ছাড়া লিচু বাণিজ্যিকভাবে ভোক্তাদের কাছে পরিচিতি পাবে বলে আশা তার।’
সূত্র: ABC Rural
05/10/2020
এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল জিতলেন তিন চিকিৎসা বিজ্ঞানী।
আজ ৫ই অক্টেবর সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল সমাবেশের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এরা হলেন আমেরিকার হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাফটন।মূলত, হেপাটাইটিস -সি ভাইরাস শনাক্ত করার ফলে এই পুরুষ্কারে ভূষিত হন তারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর বিশ্বজুড়ে হেপাটাইটিসের কারণে ৭০ মিলিয়নেরও বেশি আক্রান্ত এবং ৪,০০,০০০ মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এই রোগটি দীর্ঘস্থায়ী, লিভারের প্রদাহ এবং ক্যান্সারের একটি বড় কারণ।
এই পুরষ্কারটি, ১২ অক্টোবরের মধ্যে ঘোষিত ছয়টি পুরষ্কারের মধ্যে প্রথমটি। এছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে অসামান্য অবদান রাখা ব্যাক্তিদের নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
09/06/2020
07/04/2020
শুধু রাতের বেলায় কেন আকাশে তারা দেখা যায় ?
** শুধু রাতের বেলায়ই নয় বরং দিনের বেলায়ও তারা দেখা যায় ৷ মূলত , আলোর তীব্রতার জন্য আমরা দিনের বেলা তারা দেখতে পাই না ৷ অনেক দূরের নক্ষত্র থেকে যে আলো আসছে , তার তীব্রতা সূর্যের আলোর তীব্রতার তুলনায় খুবই কম ৷ তাই শুধু রাতের বেলায় যখন সূর্যের আলো থাকে না তখন তারা দেখা যায় ৷
05/04/2020
করোনা ভাইরাস সংক্রান্ত তথ্যঃ
05/04/2020
05/04/2020
#করোনাভাইরাস রোগ (কোভিড-১৯)
নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখার উপায়:
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
#কতটা ভয়ংকর এই ভাইরাস?
শ্বাসতন্ত্রের অন্যান্য অসুস্থতার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও সর্দি, কাশি, গলা ব্যথা এবং জ্বরসহ হালকা লক্ষণ দেখা দিতে পারে । কিছু মানুষের জন্য এই ভাইরাসের সংক্রমণ মারাত্মক হতে পারে। এর ফলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং অর্গান বিপর্যয়ের মতো ঘটনাও ঘটতে পারে। তবে খুব কম ক্ষেত্রেই এই রোগ মারাত্মক হয়। এই ভাইরাস সংক্রমণের ফলে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি।
#আমার কি মেডিক্যাল মাস্ক পরা উচিত?
করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক সাহায্য করে। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
#শিশুরা কি ঝুঁকিতে?
যে কোন বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে, করোনা ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রধানত: আগে থেকে অসুস্থ বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাস মারাত্মক হতে পারে।
তবে শহরাঞ্চলের দরিদ্র শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের পরোক্ষ প্রভাব রয়েছে। এসব প্রভাবের মধ্যে রয়েছে বিদ্যালয় বন্ধ থাকা, যা সম্প্রতি মঙ্গোলিয়ায় দেখা গেছে।
“এই করোনাভাইরাসটি ভয়াবহ গতিতে ছড়িয়ে পড়ছে। এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। শিশুদের উপর এই ভাইরাসের প্রভাব বা এতে কতজন আক্রান্ত হতে পারে- সে সম্পর্কে আমরা এখনও বেশি কিছু জানি না। কিন্তু নিবিড় পর্যবেক্ষণ ও প্রতিরোধ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সময় আমাদের সাথে নেই।”
ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর
28/01/2020
আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম। বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ্চে উঠসিলাম। গভীর রাইতে হঠাৎ কইরা লঞ্চটা উলটায়া যায়। চোখের পলক পরার আগেই পানি ডুইকা যায়, পানির ধাক্কায় আমি বাইরে চইলা আসি।
সকালে উইঠা দেখি আমি চাঁদপুরের এক হাসপাতালে।আমি তহনি বাহির হইয়া গিয়া আমার বউ-বাচ্চারে খুঁজতে থাকি। মানুষ একের পর এক লাশ আইনা রাখতাসে।
বিকালের দিকে একটা বাচ্চা মেয়ের লাশ আইনা রাখে আমি মুখের কাপড় সরায়া দেখি আমার মেয়ে। ভাই নিজের ৪ বছরের মেয়ের লাশ দেখা যে কি কষ্টের, আমার বুকটা ফাইটা যাইতে ছিল। যেই মেয়ে কালকে আমারে বলল আব্বা আব্বা আমারে এই জামাটা কিনা দেও ঈদের লেইগা, কিনাও দিলাম। কিন্তু ও জামাডা পইরা যাইতে পারলো না।
কি দোষ করসিলো আমার মায়াডা। আমার বউয়ের লাশডা আমি খুইজা পাই নাই। তারপর থেইকা আমি ঢাকার এই ship yard এ কাম করি, সব জাহাজ নিজের মন দিয়া বানাই, কোন খুদ রাখি না। দোয়া করি আমার সাথে যা হইসে তা জানি আর কারো লগে না হয়।
#জীবনের_গল্প
#সংগ্রহীত
22/01/2020
দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ই-পাসপোর্ট যুগে প্রবেশ করলো বাংলাদেশ...
অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Chandpur
2182
Opening Hours
| Monday | 23:00 - 00:30 |
| Tuesday | 23:00 - 00:30 |
| Wednesday | 23:00 - 00:30 |
| Thursday | 23:00 - 00:30 |
| Friday | 14:00 - 00:01 |
| Saturday | 23:00 - 00:30 |
| Sunday | 09:00 - 17:00 |