23/10/2025
ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২৫ এর তফসিল ঘোষণা....
Welcome To Waruk Rahmania High School..
23/10/2025
ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২৫ এর তফসিল ঘোষণা....
14/07/2025
জরুরী নির্দেশনা : সকল শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি।
18/06/2025
🎓 প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকগণ,আগামীকাল থেকে সরকারি উপবৃত্তি টাকা বিতরণ শুরু হবে।
সরকারি উপবৃত্তির টাকা আপনার ব্যক্তিগত অধিকার ও শিক্ষার্থীর শিক্ষা উপকরণ ক্রয় এর জন্য দেওয়া । এই টাকা মোবাইল ব্যাংকিং দেওয়া হয় বিদায় আপনার মোবাইল ব্যাংকিং পিন (PIN) শুধুমাত্র আপনার জন্য। এটি গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🔒 পিন শেয়ার করলে কী হতে পারে? ➤ অন্য কেউ আপনার টাকার অপব্যবহার করতে পারে।
➤ একবার টাকা উঠিয়ে নিলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।
➤ প্রতারণার শিকার হয়ে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন।
⚠️ যা করা উচিত নয়:
✖️ কোনো শিক্ষক, দোকানদার, সহপাঠী বা অপরিচিত ব্যক্তিকে পিন দেবেন না।
✖️ মোবাইলের স্ক্রিনশট বা মেসেজ কাউকে ফরওয়ার্ড করবেন না।
✅ যা করবেন:
✔️ নিজে পিন গোপন রাখুন।
✔️ প্রয়োজনে বিশ্বস্ত অভিভাবকের সহায়তা নিন।
✔️ টাকা তোলার সময় সতর্ক থাকুন।
💡 মনে রাখবেন:
পিন আপনার, টাকা আপনার — নিরাপত্তাও আপনার দায়িত্ব।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়:
১. পরীক্ষার আগের রাতে বেশি জেগে থাকা যাবে না।
২. আগের রাতেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে হবে ( জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, ভালো মানের কলম)।
৩. একটা স্বচ্ছ ফাইল মেইনটেইন করতে হবে এবং ফাইলে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র অবশ্যই মনে করে নিতে হবে।
৪. পরীক্ষার দিন সকালে ঘুম থেকে উঠে বইয়ে একটু চোখ বুলিয়ে নিতে হবে।
৫. পরীক্ষার দিন সেন্টারে যাওয়ার মিনিমাম দেড় ঘন্টা আগে ফ্রেশ হয়ে খাওয়া ধাওয়া করে স্ব স্ব বিদ্যালয়ের ইউনিফর্ম পরিধান করে মানসিক ও শারীরিকভাবে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে বিসমিল্লাহ বলে সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বের হতে হবে।
৬.প্রথমদিন ৯ -৯.১৫ টায় মধ্যে সেন্টারে প্রবেশ করতে হবে।
৭. হলে প্রবেশ করে নিজের আসন সনাক্ত করে, দেখতে হবে আসনের নিচে বা আশেপাশে কোনো অপ্রয়োজনীয় কাগজপত্র পড়ে আছে কিনা। থাকলে দায়িত্বরত শিক্ষককে অবহিত করতে হবে।
৮. খাতা পাওয়ার পর ভালোভাবে দেখে নিতে হবে খাতায় কোনো পৃষ্ঠা ছেড়া আছে কিনা। ছেড়া থাকলে দায়িত্বরত শিক্ষককে অবহিত করতে হবে।
৯. খাতা পেয়ে ভালোভাবে চেক করে প্রশ্ন দেওয়ার আগে মার্জিন করে নিতে হবে এবং প্রবেশপত্র- রেজিষ্ট্রেশন কার্ড দেখে সতর্কতার সহিত রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার ও বিষয় কোডের বৃত্ত কালো বলপয়েন্ট কলম দ্বারা সঠিক নিয়মে ভরাট করতে হবে।
১০. বৃত্ত ভরাটে কোনোরুপ অসুবিধা হলে ঘাবড়ানোর কিছু নেই । সাথে সাথে দায়িত্বরত শিক্ষককে অবহিত করতে হবে।
১১. প্রশ্ন পাওয়ার পর ভালোভাবে পড়তে হবে এবং To the point Answer করতে হবে।
১২. সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে শেষ করে রিভিশন করতে হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের প্রতি লক্ষ্য রেখে প্রশ্নের উত্তর করতে হবে।
🤲অবশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি যে, তোমরা সফল হবে এবং পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকা সর্বোপরি স্ব স্ব বিদ্যালয়ের জন্য সুনাম বয়ে আনবে।
সবার জন্য শুভকামনা।
আল্লাহ তোমাদের সহায় হোক।
তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আল্লাহ হাফেজ।
06/04/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আজ ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান।
প্রিয় শিক্ষার্থী,
তোমাদের সকলের জন্য শুভকামনা রইল,সবার স্বপ্ন পূরণ হোক। নিশ্চয়ই ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করে মা- বাবা,তোমার ও আমাদের মুখ উজ্জ্বল করতে পারবে ইন শা আল্লাহ।
জীবনে যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারো সবসময়ের জন্য সেই দোয়া রইলো ।🤍
ফি আমানিল্লাহ ❤️
03/04/2025
২০২৫ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OMR Sheet নিয়ে কিছু কথা:
১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
21/02/2025
ুশে_ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের ভাষার অধিকার, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতার পথচলার প্রতীক।
১৯৫২ সালে মাতৃভাষার জন্য শহিদদের আত্মত্যাগ আমাদের আজও অনুপ্রেরণা জোগায়।
17/02/2025
প্রাত্যহিক সমাবেশ....
12/02/2025
ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের গৌরবময় অর্জন! 🏆🎉
গর্বের সঙ্গে জানাচ্ছি, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় লিঙ্গুইসটিক অলিম্পিয়াড ২০২৫ দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল আমিন জাতীয় পর্যায়ে অংশগ্রহন এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানিয়া আক্তার ৫৩তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় উপ-বিভাগীয় ( চাঁদপুর জেলা) তিনটি ইভেন্ট চ্যাম্পিয়ন হয়েছে! 🎖️🔥
আমাদের মেধাবী শিক্ষার্থীরা ভাষার জটিল ধাঁধা ও ক্রীড়ার প্রতিযোগিতায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে। তাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও একাগ্রতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
এই মহান অর্জনের জন্য সকল প্রতিযোগী, শিক্ষক, প্রশিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা গর্বিত আমাদের বিদ্যালয়ের এই ঐতিহাসিক সাফল্যে!
চলো, আরও এগিয়ে যাই, নতুন উচ্চতায় পৌঁছাই!
09/02/2025
ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ – এক আনন্দময় শিক্ষা সফর !
শিক্ষার মূল উদ্দেশ্য শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার আনন্দটাই আলাদা! সেই লক্ষ্যে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় আয়োজন করছে একটি শিক্ষা সফর, যেখানে থাকবে শিক্ষা, অভিজ্ঞতা ও বিনোদনের দারুণ সমন্বয়!
02/02/2025
স্কুলের সকাল মানেই সতেজ বাতাস, সারিবদ্ধ ছাত্র-ছাত্রী, আর পিটি মাস্টারের দৃঢ় কণ্ঠস্বর। প্রতিদিনের ক্লাস শুরু হওয়ার আগে শরীর চর্চার এই আয়োজন শুধুই নিয়ম রক্ষার জন্য নয়, এটি আমাদের স্বাস্থ্য, মনোবল ও শৃঙ্খলা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একটি কুয়াশাচ্ছন্ন স্কুল আঙ্গিনা।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |