Botany Group

Botany Group

Share

বৃক্ষ লাগাই প্রকৃতিকে সবুজের অরণ্যে সাজাই ❤️

আমি শাহ্জালাল পাপন, উদ্ভিদবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র। আমার মূল লক্ষ্য কৃষি ও বৃক্ষ রোপণের প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সকল প্রকার বনজ,ফলজ,ঔষধি উদ্ভিদের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া ও এই সব উদ্ভিদের ভেষজ গুনাগুণ সম্পর্কে সকলকে অবগত করা। আমার ভিডিও গুলোতে উদ্ভিদের যে সমস্ত ঔষধি বা ভেষজ তথ্য দেওয়া হয়েছে তা ব্যবহারের পূর্বে অবশ্যই অভিজ্ঞ ডাক্তার কিংবা বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করার অনুরোধ রইল।

10/04/2024

জিনিয়া ফুল

জিনিয়া মূলত বাহারী রঙের ফুল হিসেবে পরিচিত। এটি Asteraceae পরিবারের একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। জিনিয়া মৌসুমী ফুল হিসেবে পরিচিত। ফুলগুলো সাদা,হলুদ, লাল, বাদামী ও সবুজ রঙের হয়ে থাকে। 🍂🍂

10/04/2024

অবহেলিত উদ্ভিদ উচুন্টির ঔষধি উপকারিতা

26/03/2024

কলাবতী বা সর্বজয়া
বৈজ্ঞানিক নাম : Canna indica

এদের আদিভূমি হচ্ছে ক্যারিবীয় অঞ্চল ও আমেরিকার ক্রান্তীয় অঞ্চল। এটি বহুবর্ষজীবী একটি উদ্ভিদ। বাগানের সৌন্দর্য বর্ধনকারী গাছ হিসাবে লাগানো হয়। 🍂🍂

07/03/2024

বনজুঁই বা ভাঁটফুল
বৈজ্ঞানিক নাম : Clerodendrum infortunatum

উদ্ভিদটিতে প্রচুর পরিমানে ফ্ল্যাভোনয়েড থাকে।ফ্ল্যাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক।

27/02/2024

লাল শাক শীতকালীন জনপ্রিয় একটি পাতা জাতীয় সবজি।
বৈজ্ঞানিক নাম : Amaranthus gangeticus

লালশাকে উপস্থিত বিটা ক্যারোটিন শরীরের অ্যাজমার প্রকোপ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতি ঘটায়। 🌱🌱

25/02/2024

নীল অপরাজিতা
বৈজ্ঞানিক নাম : Clitoria ternatea

ফুলটি কে এশিয়ায় পিজিয়ন উইংস ও বলা হয়। নীল রং ছাড়া ও ফুলটি সাদা,হালকা বেগুনি, হলুদ ও লাল রঙের হয়। অ্যাজমা ও ক্যান্সার প্রতিরোধী এই উদ্ভিদ। 🌿🌿

23/02/2024

জারুল ফুল
বৈজ্ঞানিক নাম : Lagerstroemia speciosa

জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ। এর আদিনিবাস বাংলাদেশ, ভারত, চীন,মালেশিয়া। গ্রীষ্মের শুরুতেই ফুল ফোটে এবং শরৎ পর্যন্ত তা দেখা যায়।ফুল গুলো বেগুনী রঙের। বাতের ব্যাথা দূর করতে জারুল পাতা খুব উপকারী। 🌿🌿

21/02/2024

করলা ফল বা উচ্ছা, উচ্ছে ফল
বৈজ্ঞানিক নাম : Momordica charantia

করলা তেতো স্বাদের এক প্রকার ফল জাতীয় সবজি। একে প্রাকৃতিক ওষুধ ও বলা হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি উত্তম। আর্য়ুবেদের মতে, করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক করলার জীবাণু নাশক ক্ষমতা রয়েছে। ☘️☘️

19/02/2024

অ্যাস্টার ফুল
বৈজ্ঞানিক নাম : Aster amellus

অ্যাস্টার অ্যাস্টেরাসি পরিবারের একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি ডালিয়া ফুলেরই একটি জাত।প্রতিটি মুঞ্জুরির মাথায় এক বা একাধিক ফুল হয়। ফুল গুলো সাদা,বেগুনী,নীল,হলুদ ও বাদামী রঙের হয়। 🌼🌼

17/02/2024

সন্ধ্যামালতী বা সন্ধ্যামণি
বৈজ্ঞানিক নাম : Mirabilis jalapa

এটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এর আদিনিবাস দক্ষিণ আমেরিকা। বাংলাদেশে এটি সৌন্দর্য বর্ধনকারী গাছ হিসাবে লাগানো হয়। এর ফুল গুলো লাল, হলুদ,সাদা ও গোলাপী রঙের হয়। উদ্ভিদটির মূলের রস ডায়রিয়া, আমশায় ও লিভারের রোগে ব্যবহার করা হয়। 🌿🌿

16/02/2024

তেলাকুচা বা তেলাকচু
বৈজ্ঞানিক নাম : Coccinia grandis

তেলাকচু বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।উদ্ভিদটি গাঢ় সবুজ রঙের এবং নরম পাতা বিশিষ্ট। ফুল গুলো সাদা রঙের। উদ্ভিদটি প্রাকৃতিক ইনসুলিন হিসাবে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। 🍀🍀

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
Chandpur