01/08/2020
উপজেলা প্রশাসন, কচুয়া, চাঁদপুরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা
“আমার বঙ্গবন্ধু: প্রেম ও প্রেরণায়”
পুরস্কার:
১ম পুরস্কার ২০,০০০/- (বিশ হাজার টাকা)
২য় পুরস্কার ১০,০০০/- (দশ হাজার টাকা)
৩য় পুরস্কার ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)
৪র্থ থেকে ১০ম পুরস্কার (প্রত্যেকে) ২,০০০/- (দুই হাজার টাকা)।
নির্দেশাবলি:
১) প্রতিযোগিতাটি শুধুমাত্র চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দাদের জন্য প্রযোজ্য। কচুয়া উপজেলার বাইরের কেউ অংশগ্রহন করতে পারবেন না।
২) রেজিস্ট্রেশনের সময়সীমা: ১ আগস্ট, ২০২০ হতে ২৮ আগস্ট, ২০২০ রাত ১১.৫৯ পর্যন্ত।
৩) রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfF24sGK_zwK_5xXBsDsZMdVrVssJUDqRiVa3TKiXbK3gzGFQ/viewform
৪) অনলাইন কুইজ প্রতিযোগিতার তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২০, সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত।
৫) অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের লিংক: Kachua.chandpur.gov.bd
16/12/2019
আজ মহান বিজয় দিবস। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
09/10/2014
জরুরী পোষ্ট, খুব জরুরী।
আগামী ১১/১০/২০১৪ (শনিবার) কচুয়ায় রক্ত শুন্যতায় আক্রান্ত রুগীর জন্য ২ ব্যাগ (A+) রক্ত লাগবে।
সবার কাছে সাহায্য চাই।
লাইক না হলেও চলবে, শেয়ার করে বা কপি-পেস্ট করে সাহায্য করুন প্লিজ।
-------------------------
যোগাযোগ- ০১৮৫৫৬৭৬২৬২
অথবা- ০১৬৮২৪০৩০৩৩
01/09/2014
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বনাম হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়
ফলাফল ঃ পাইলট ১ - ২ শাহ্ নেয়ামত
ছবি কৃতজ্ঞতা ঃ Shah Newaz Saikat
20/08/2014
বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্নে নাম ছিল কচুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। ১৯৮০-৮১ অর্থ বৎসরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাইলট প্রকপ্লের আওতায় নিয়ে কচুয়া পাইলট উচ্চ বিদ্যালয় নামকরণ করে। ১৯৮৫ইং সালে মাননীয় সাবেক রাষ্ট্রপতি জনাব, হুসাইন মুহাম্মদ এরশাদ ১/০৬/১৯৮৫ইং তারিখ হইতে বিদ্যালয়টি জাতীয় করণ করার ঘোষনা প্রদান করেন। বর্তমানে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় নামে অভিহিত।
১৯৩৭সালে এলাকার সমাজসেবী ও দানবীর ব্যাক্তি বর্গ স্বতঃস্পূর্তভাবে ৪একর ৬২ শতক জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন। প্রথমে ১টি লম্বা টিনের ঘর স্থাপন করে ০৪/০১/১৯৩৭ ইং তারিখ হইতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরম্ভ করে। বর্তমানে বিদ্রালয়ের মাঠের পূর্ব প্রান্তে ১টি পাকা ত্রিতল ভবন , উত্তর প্রান্তে ১টি পাকা একতলা ভবন, পশ্চিম উত্তর প্রান্তে ১টি আধা পাকা টিনের ঘর , দক্ষিণ পশ্চিম প্রান্তে ১টি ছাত্রাবাস আছে। বিদ্যালয়ের আঙ্গিনায় ১টি বিরাট খেলার মাঠ ও মাঠের দক্ষিণে একটি বড় পুকুর আছে। মাঠের পশ্চিমে সীমানা প্রাচীর , দক্ষিণ ও পূর্বে আংশিক সীমানা প্রাচীর আছে। উত্তর দিকের মুল ভবনের উত্তর পার্শ্বে (পিছনে) একটি ডোবা আছে।
15/12/2013
Victory Day │ বিজয় দিবস
ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের
ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এ বিজয়। আসুন এ বিজয়কে তরান্বিত করে সকল অপশক্তির হাত থেকে রুখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আসুন সব ভেদাভেদ ভুলে আমাদের এই অর্জনকে কাজে লাগিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি। যেখানে থাকবে না কোন বৈষম্য,রাজনৈতিক
অস্থিরতা,সাম্প্রদায়িকতা,থাকবে শুধু
শান্তি সমৃদ্ধি আর ভালবাসা। আজকের এই
দিনে সেটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।
সবাইকে বিজয়ের শুভেচ্ছা।
05/06/2013
চাঁদপুরের কচুয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ৫টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘূর্ণিঝড় আঘাত হানে।
কচুয়া উপজেলার হোসেনপুর, কোমরকাশা, তেতিয়া, জলা তেতিয়া ও দোয়াচি গ্রামে হঠাৎ করে ঘূর্ণিঝড় আঘাত হানে।
কয়েক মিনিটের ঝড়ে ঐ ৫টি গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়াও ৫/৬টি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়।
কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে বলেন, আকস্মিক এ ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি ছাড়াও কয়েক কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।
সংবাদ লিংক: http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzA2XzA1LTgxLTQwODQx
09/05/2013
Congrats to all SSC Examinees!!!!!! আসেন সবাই মিষ্টি মুখ করি
24/04/2013
আশুলিয়ার তাজরীন, সাভারের রানা প্লাজা
পার্থক্য কেবল মৃত্যুর ধরনে, আগুন আর ধ্বসে
আর সবই এক।
সেদিন ছিলো ২৪ নভেম্বর। আজ ২৪ এপ্রিল।
সেদিন তাজরীনে পুড়ে ছাই হয়েছিলো
শতাধিক গার্মেন্টস কর্মী।
আজ ভবন ধ্বসে যে শতাধিক
মানুষের প্রাণ গেলো তারাও তাই
তাজরীনের ভবনের অনুমোদন ছিলো
না। রানা প্লাজারও নেই।
তাজরীনের ঘটনার পর তদন্ত
কমিটি হয়েছিলো এবারো হবে।
সে সময় সরকার-প্রশাসন
বড় বড় কথা বলেছিলো
আজো বলবে। সেদিনও বাংলাদেশ
সারা পৃথিবীতে ছোট হয়েছিলো, আজো হবে
সাভারের যেই সাংবাদিকরা সেদিন
সংবাদ কাভার করেছিলো আজো তারাই করছে।
সেদিন টক-শোতে যারা কথা
বলেছিলো আজো তারাই বলছে।
সেদিন যারা সংবাদপত্রে লিখেছিলো
আজো তারা লিখবে।
সেদিনকার ঘটনাও ছিলো
হত্যাকাণ্ড। আজকেরটাও তাই।
সেদিন আগুন লাগার পরে কর্মীদের
বের হতে দেয়া হয়নি, আর আজ ভবন
ধ্বসের পর জোর করে ঢোকানো হয়েছে।
সেদিন সাধারণ মানুষ কেদেছিলো
আজো তারাই কাদবে।
সে সময় যারা রাজপথে বিক্ষোভ
করেছিলো এখনো তারাই করবে।
সেদিন আমাদের মতো আবালেরা
শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলা, আজো দিচ্ছি
সেদিন অনুমোদনীন ভবন গড়ে ওঠার ব্
যর্থতার দায়ে রাজউকের বিচার
হয়নি, আজো হবে না।
সেদিন দোষীরা শাস্তি পায়নি
আজো পাবে না।
আর এভাবে হত্যাকাণ্ড
চলতেই থাকবে। প্রধানমন্ত্রী-বিরোধীদলীয়
নেত্রী একইভাবে শোক প্রকাশ করবেন।
একই বুলি আওড়াবেন মন্ত্রীরা
শোনো হে! এর নাম বাংলাদেশ।
এখানে হরতাল, লঞ্চ ডুবি
সড়ক দুর্ঘটনা সব একইভাবে
ঘটে। এখানে রাজনীতি একই
চক্রে ঘুরপাক খায়।
এখানে নোংরামিগুলো একইভাবে খায়।
এখানে ৫ বছর পর একইভাবে
ভোট হয়। একইভাবে তারা মিথ্যা
বলে ক্ষমতায় আসে।
একইভাবে গনতন্ত্রের নামে পাবলিকরে
ধর্ষণ করে।
একইভাবে একই হতাশায় একইভাবে
আমরা বেঁচে থাকি.... বারবার
একই দীর্ঘশ্বাস বের করি..
তোমরা কি কেউ জানো
কবে এই একই বৃত্ত থেকে
বের হবো আমরা.. কবে আবার
জেগে উঠবো?
জানো না..কারণ বারবার তোমরা
একইভাবে ভাবো
তোমরা ভাবো না
পুরোনোদের ছুড়ে ফেলে
তোমরা নিজেরাই দায়িত্ব নেবে
তোমরা ভয় পাও নিজেরা
রাজনীতি করতে, আর
তাই বারবার তোমাদের
একই পরিনতি...
ভাবো এবার...দেখো
বিপ্লবটা করবে কি
না এবার, নাকি একই
বৃত্তে আটকে থাকবে..
21/04/2013
দীর্ঘ ১১ বছর পর গতকাল শুরু হল ৮ম বাংলাদেশ গেমস । এই গেমস এর মাসকট হল কাঠবিড়ালি । সর্বমোট ২৭ টা ইভেন্ট নিয়ে হবে এবারের বাংলাদেশ গেমস । গতকাল জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গেমস এর উদ্বোধন করা হয় । লেজার শো আর ফায়ার ওয়ার্কস ছিল চোখ ধাধানো । মনে হয় না অন্য কথাও এত ফায়ার ওয়ার্কস হয়েছে । আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর অনুষ্ঠান । বাংলাদেশ গেমস সফল হোক ।
14/04/2013
Misti alor jhikimiki sobuj ghase ghase,,,
Snighdho haway duliye matha fuler koli hase,,,
Pakhir gane poribese mayabi ak dhoa,,,
Dilam toder subho nababorsher chhoya,,,
♥ SSC'09 ♥
13/04/2013
Purono joto hotasha, dukkho, obosad,
Notun bochor seguloke koruk dhulissat,
Sukh, Anonde muche jak sokol jatona,
Notun bochor 1420 te sobar janya subho kamona !!
♥ SUBHO NABOBARSHO ♥