16/12/2021
সবাইকে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা !
It is an old institute in Chandpur. Its educational quality is better than other institute in this d
16/12/2021
সবাইকে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা !
"নামাজ পড়ার সময় যদি পেছনের সারি থেকে বাচ্চাদের হাসির আওয়াজ না আসে তাহলে পরবর্তী প্রজন্মের ব্যাপারে ভয় করুন "।
এই কোটেশন তুর্কীর মসজিদে দেয়ালে লেখা থাকে।
প্রায় সবখানে বাচ্চারা মসজিদে মোটামোটি উপস্থিথ থাকে।তাদের যেখানে ইচ্ছা খেয়াল খুশী মতো কাতারে দাড়ায়।বড় রা কিছু বলেনা,এমনকি অনেক সময় দেখলাম নামাজের সময় বাচ্চারা পেছনে বা সামনে কোন কাতারে হইহুল্লোড় করছে,নামাজ শেষে ইমাম,মুসল্লি কেউ কিছু বলেনা।এর কারন কি??? বাচ্চারা হলো ফেরেস্তার মতো এরা এখানে আসবে একটু দুষ্টামি করবে কিন্তু দেখতে দেখতে এটাতে অভ্যস্ত হয়ে পড়বে।দুষ্টামির ব্যপারটা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে সেটা কোন ব্যাপার না।কিন্তু এখন যদি ওরে মসজিদে হুমকি দামকি দেওয়া হয়,মারা হয় তাহলে সে তো আর এইখানে আসতেই চাইবেনা,একটা ভয় নিয়ে বেড়ে উঠবে এটা তো ঠিক না।
রাসুল (সঃ) এর সালাত আদায়কালে যখন সিজদায় যেতেন তখন তার দুই নাতি ইমাম হাসান এবং হোসাইন তার দুই কাধে উঠতেন। রাসুল (সঃ) এতে মোটেই বিরক্ত হতেন না বরং যতক্ষন তারা পিঠ থেকে না নামতেন ততক্ষন তিনি সিজদায় থাকতেন।
কি সুন্দর অনুকরনীয় উদাহরন। আর ঠিক উল্টো চিত্র দেখবেন আমাদের বাংলাদেশে। আমি এমনও দেখেছি নাতী কে মসজিদে নিয়ে আসার কারনে নানার সাথে আরেকজনের মারামারি লেগে গিয়েছিলো।আর এলাকার সিজনাল মুরব্বিরা তো মসজিদে গেলে বড় বড় মোল্লা হয়ে যায়,সামনের কাতারে ছোটদের দাড়াতে দেই না,বাচ্চারা আওয়াজ করলে চড় থাপ্পর এসব তো আছেই।হুজুরেরাও এটাকে এড়িয়ে যায় বা বাচ্চাদের মসজিদে আনতে না বলে।
তো এই ব্যাপারে তরুনদের সতর্ক হওয়া দরকার।মুরব্বিদের কে তাদের এইসব বুঝানো দরকার।আমাদের হুজুরদের বয়ানে এইসব স্পষ্ট করা দরকার।তাহলে বাচ্চরা মসজিদমুখি হতে আগ্রহী হবে।
(সংগৃহিত)
------------আলহামদুলিল্লাহ-----------
এক বিজ্ঞ আলেম বলেছিলেন
-আমি যখন আল্লাহ তায়ালার কাছে কোন কিছু প্রার্থনা করি, যদি সেটা তিনি আমাকে দেন তবে আমি একবার কৃতজ্ঞতা প্রকাশ করি ।
আর যদি না দেন তবে আমি দশ বার কৃতজ্ঞতা প্রকাশ করি ।
কেননা প্রথমটা হলো আমার ইচ্ছা আর দ্বিতীয়ত হলো সেই মহান প্রতিপালকের ইচ্ছা যে অদৃশ্য এবং ভবিষ্যতের জ্ঞান রাখেন ।
সুবহানাল্লাহ আল্লাহর সাথে কি অপূর্ব সম্পর্ক ।
আমরা অনেক সময় খুব হতাশ হয়ে পড়ি । আর সেই হতাশাগ্রস্থ হৃদয় থেকে আক্ষেপের সাথে বলি -
কেন আমার বেলায়এমন হয় ?
কেন শুধু আমার টা ?
আমার কপালটা এমন কেন ?
আল্লাহ সুবহানাতায়ালা বলেন -
"হে মানুষ আমি যা জানি তোমরা তা জানো না "
এই ছোট্ট আয়াতে কারীমা টুকু হচ্ছে আমাদের অসংখ্য প্রশ্নের হৃদয় প্রশান্ত কারী জবাব ।
কেননা আল্লাহ তা'আলা জানেন আমরা জানি না । আসুন সর্বাবস্থায় আমরা কৃতজ্ঞ থাকি । আলহামদুলিল্লাহ
12/12/2017
ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে!
চাঁদপুরের দক্ষিণে হাইমচর থানায় অবস্থিত একমাত্র ঐতিহ্যবাহী গন্ডামারা এ বি এস ডিগ্রী মাদ্রাসায় ভর্তি ক্লাশ ওয়ান থেকে নবম শ্রেনী পর্যন্ত ২০১৮ সালের নতুন বছরের ভর্তি চলিতেছে।।
আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষাসহ সাধারন শিক্ষার জন্য ভর্তি করিয়ে দিন।
বৈশিষ্টঃ
★গত বছরে নিয়োগ কৃত একঝাক তরুন মেধাবী সমপন্ন শিক্ষক দ্বারা শিক্ষাদান ব্যবস্থা।
★অভিজ্ঞ সিনিয়র মুহাদ্দিস ও মুফাস্সির দ্বারা কোরআন হাদিস শিক্ষাদান।
★ সহীহ কোরআন - হাদিস শিক্ষাদান ব্যবস্থা।
★ এবং আধুনিক শিক্ষার সমন্নয়ে শিক্ষাদান ব্যবস্থা।
★ কোরআন হাদিসের শিক্ষা পাশাপাশি সমান ভাবে সাধারন শিক্ষার ব্যবস্থা।
★ স্বল্প খরচে ক্লাশ ওয়ান থেকে ডিগ্রী পর্যন্ত পড়ার ব্যবস্থা
★ ছাত্রছাত্রীদের যুগউপযোগী করতে বর্তমান তরুন শিক্ষকরা অাপ্রান চেষ্টা কররে যাচ্ছে এবং এ চেষ্টা অব্যাহত থাকবে।
দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতের সম্বল অর্জনে ইসলামী শিক্ষার জন্য মাদ্রার কোন বিকল্প নেই।
তাই দেরী না করে আজই আপনার সন্তানকে মাদ্রসা ভর্তি করুন।।
12/11/2017
ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন.....
গন্ডামারা বর্ডারপুল নিবাসী,
আমিসহ অসংখ্য ছাত্রের উস্তাদ, গন্ডামারা সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারীসাহেব হুজুর ১১/১১/১৭ সন্ধ্যা ৬:২০ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
ইন্না........রাজিউন ।
আল্লাহ মরহুম হুজুর কে জান্নাতুল ফেরদাউস দান করুন।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Saturday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |