14/04/2023
শুভ নববর্ষ -১৪৩০
-------------------
Karfulennessa Government Womens College established in 1989 at Shahrasti, Chandpur.EIIN :103999 The College was founded by Ex-secretary late Dr. M.A Sattar.
Karfulennessa Women's College was established in 1989 at Shahrasti, Chandpur. Major (Ret.) Rafiqul Islam vir uttam, honourable parliament member-264; Chandpur-05, Ex-Home Minister, Government of the people's Republic of Bangladesh. & Alhaj Professor Fazlul Karim patwary helped benevolently with ther full co-operation in establishing this college. Classification: Intermediate and Degree. Faculty :
14/04/2023
শুভ নববর্ষ -১৪৩০
-------------------
13/03/2023
নবীনবরণ ও পুরস্কার বিতরণ-২০২৩
======================
গত ১১ মার্চ,২০২৩ খ্রিস্টাব্দ,শনিবার, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ, শাহরাস্তি, চাঁদপুর এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১১:৩০ টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর আহমেদ হোসেন মজুমদার এর সভাপত্বিতে এবং সহ.অধ্যাপক ও শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক এ কে এম মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, ১৯৯০-৯১ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ২৬৪; চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ-সদস্য, বীর মুক্তিযোদ্ধা
মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান, নাছরিন জাহান চৌধুরী (শেফালী), উপজেলা নির্বাহী অফিসার মোহান্মদ হুমায়ন রশিদ, মেয়র হাজী আবদুল লতিফ। আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেড. এম আনোয়ার হোসেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক মোঃ হাসানুজ্জামান, প্রভাষক কৃষ্ণ কান্ত পাল, দ্বাদশ শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা ও একাদশ শ্রেণির ছাত্রী উদার জাহান ইরা মনি । পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন, একাদশ শ্রেণির ছাত্রী আফসানা আক্তার, পবিত্র গীতা থেকে পাঠ করেন, দ্বাদশ শ্রেণির ছাত্রী প্রমি পাল।
নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, দ্বাদশ শ্রেণি ছাত্রী ফারহানা আক্তার ও সালমা রহমান।
বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাদশ শ্রেণি মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মেধাবী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা
মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম, এমপি।
পুরস্কার বিতরণ শেষে কলেজ ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অত্র কলেজে অধ্যয়নরত একাদশ, দ্বাদশ, ডিগ্রি প্রথম বর্ষ (নতুন), ডিগ্রি প্রথম বর্ষ (পুরাতন), ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী, অভিভাবক, শিক্ষক, অফিস সহকারী, অফিস সহায়কবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, কলেজ শিক্ষক নুরুন নাহার ও রুমা সরকার।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন, অনুষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ প্রফেসর আহমেদ হোসেন মজুমদার।
08/02/2023
২০২২ সালের এইচএসসি পরীক্ষার
ফলাফল
পরীক্ষায় অংশগ্রহণ সংখ্যা :১৮১ জন।
উত্তীর্ণ সংখ্যা :১৭৯ জন।
GPA 5: প্রাপ্ত সংখ্যা: ৪২ জন।
----------------------------------------------------------------------আজ ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ,শাহরাস্তি, চাঁদপুর থেকে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ১৮১ জন ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজ্ঞান শাখার ১৭জন,মানবিক শাখার ০৮জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১৭জন (মোট:৪২ জন) GPA 5: সহ মোট:১৭৯ জন ছাত্রী পাস করে। পাসের হার ৯৮.৯০ শতাংশ। কুমিল্লা বোর্ড পাসের হার ৯০.৭২ শতাংশ। শাহরাস্তি উপজেলার পাঁচটি কলেজের মধ্যে পাসের হার বিবেচনায় করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ শীর্ষস্থানে রয়েছে।
কলেজের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন এবং শুভ কামনা।
24/04/2022
শোকাবহ সংবাদ:
13/02/2022
এইচএসসি পরীক্ষা-২০২১
ফলাফল
পরীক্ষার্থী সংখ্যা :২৫৮ জন।
উত্তীর্ণ সংখ্যা :২৫৮ জন।
এ প্লাস প্রাপ্ত সংখ্যা: ৩৯ জন।
---------------------------------------------------------------------আজ ২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ,শাহরাস্তি,চাঁদপুর থেকে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ২৫৮ জন ছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজ্ঞান শাখার ২৩জন,মানবিক শাখার ১১জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ০৫জন (মোট:৩৯ জন) GPA 5.00 সহ মোট:২৫৮ জন ছাত্রী পাস করে। পাসের হার শতভাগ।
সকল শিক্ষার্থীকে অভিনন্দন এবং শুভ কামনা।
04/01/2022
একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি
=================================
করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ (EIIN:103999),শাহরাস্তি, চাঁদপুর। ২০২১-২০২২শিক্ষাবর্ষ,একাদশ শ্রেণিতে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ২০১৯,২০২০ এবং ২০২১ সালের এস.এস.সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী সরকারি নীতিমালা অনুসারে অনলাইনে
(www.xiclassadmission.gov.bd) আবেদনের মাধ্যমে ছাত্রী ভর্তি করা হবে। একজন শিক্ষার্থী নির্ধারিত আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। অত্র কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্রী অথবা তার অভিভাবক কলেজে এসে ভর্তি কমিটির সহযোগিতায় অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য ছাত্রীর এস.এস.সি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র,রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং অভিভাবকের একটি সচল মোবাইল নাম্বার লিখে জমা দিতে হবে।প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণের তারিখ: ০৮/০১/২০২২ খ্রি.(শনিবার) থেকে ১৫/০১/২০২২খ্রি.(শনিবার)পযর্ন্ত। অত্র কলেজের একাদশ শ্রেণির আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। Selection নিশ্চায়নকৃত ছাত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি কলেজ অফিসে জমা দিয়ে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে:১৯/০২/২০২২খ্রি.(শনিবার) থেকে ২৪/০২/২০২২খ্রি.(বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ের মধ্যে। একাদশ শ্রেণির ক্লাস শুরু:০২/০৩/২০২২ খ্রি.(বুধবার)সকাল১০:০০টায়।
বি:দ্র: ভর্তি এবং হোস্টেল সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অধ্যক্ষের কার্যালয় অথবা ভর্তি কমিটির সাথে যোগাযোগ করা যেতে পারে:
ব্যবসায়শিক্ষা:০১৮২২৩২৮৭৩৭,০১৭১২৭১৮৬২২, বিজ্ঞান:০১৭১১০২২০০৩,০১৭১৬৪৩০২৬৪
মানবিক: ০১৫৫৮৩৫৫৭০১,০১৭১৪৬৫২৯৩৬
অধ্যক্ষের কার্যালয়:০১৩০৯১০৩৯৯৯
ছাত্রীনিবাস:০১৭১৭৪৮২৬২৩
21/02/2021
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ,শাহরাস্তি,চাঁদপুর এর উদ্যোগে সকল ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ।
16/12/2020
মহান বিজয় দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে কলেজের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সব কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসব কর্মসূচির কিছুস্থির চিত্র।
22/09/2019
নতুন অধ্যক্ষ নিয়োগ ---------------------------------------------------------------------আজ ২২ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ,শিক্ষামন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে বি.সি.এস.(সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা জনাব আহমেদ হোসেন মজুমদার, অধ্যাপক (গণিত) কে পদায়ন (সংযুক্ত) করা হয়।
25/08/2019
ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি ------------------------আজ ২৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ, কলেজের উদ্যোগে জাতীয় শোকদিবস পালনের অংশ হিসেবে শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
05/08/2019
মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান -------------------------আজ ০৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ, দুপুর ১২ ঘটিকায় কলেজের উদ্যোগে " নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি।" এ শ্লোগানকে ভিত্তি করে শিক্ষক,ছাত্রী ও অফিস সহায়ক সমন্বয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এর পর বেলা ০১ঘটিকায় কলেজ মিলনায়তনে মশক নিধন,ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও তথ্যভিত্তিক কন্টেন্ট প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।