09/01/2019
Habib Islam
ইসলামের প্রকৃত বাণী সকলের মাঝে পৌঁছে ? ইসলামের প্রকৃত বাণী সকলের মাঝে পৌছে দেয়াই লক্ষ্য ও উদ্দেশ্য।
09/01/2019
02/05/2018
প্রফেসর ড. মুহাম্মদ রাতিব নাবলুসীর লিখার অংশ বিশেষ :
"ফজরের সলাত আদায় না করে ঘুমিয়ে থাকা ব্যক্তি মনে করে, সে একটু অতিরিক্ত বিশ্রাম নিচ্ছে। অথচ বেচারা জানে না, মহান প্রভূর সামনে কিছুক্ষণ অবস্থান করা আত্মার জন্য কতোটা প্রশান্তিদায়ক।
যদি তুমি যথা সময়ে সলাত আদায় না করে, তোমার ইচ্ছা মতো ঘুমাও ও তোমার ইচ্ছা মতো জাগ্রত হও, তবে জেনে রাখো, আল্লাহর শপথ করে বলছি, তুমি চিরস্থায়ী দুশ্চিন্তার গন্ডিতে আবদ্ধ হয়ে যাবে, যতক্ষণ না সলাত তোমার নিকট যথাযথ গুরুত্ব পাবে। এই সলাতই ইহকাল ও পরকালে প্রশান্তি ও কল্যাণ।
ইমাম ইবনুল ক্বায়্যিম রা. বলেছেন, "তুমি কখনো আল্লাহ্র চেয়ে তোমার জন্য অধিক দয়ালু আর কাউকে খুঁজে পাবে না। ... আল্লাহর শপথ, যদি সলাত আদায়কারী তার সিজদার কারণে কি পরিমান আল্লাহ্র রাহমাতের পরিবেষ্টনে থাকে, তা যদি জানতো, তাহলে সে ব্যক্তি কখনো সিজদা থেকে মাথা তুলতো না।"
ফজরের সলাত আদায়কারীরা আল্লাহ্র বিশেষ তাওফীক প্রাপ্ত। তাদের চেহারা আলোকিত, তাদের ললাট সমুজ্জ্বল, তাদের সময় গুলো বারাকাতে পরিপূর্ণ। তুমি যদি ঐ তাওফীক প্রাপ্ত দলের অন্তর্ভূক্ত হয়ে থাকো, তাহলে আল্লাহ্র অনুগ্রহের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করো। আর যদি সে দলের অন্তর্ভূক্ত না হয়ে থাকো, তাহলে আল্লাহ্র কাছে প্রার্থনা করো, যেনো তিনি তোমাকে তাদের অন্তর্ভূক্ত করে দেন।
ফজরের বৈশিষ্ট্য গুলো কতই না চমৎকার!
◇ তার দু রাক্'আত ফরজ তোমাকে আল্লাহর হেফাজতে অর্পণ করবে।
◇ তার দু রাক'আত সুন্নাত দুনিয়া ও তার মধ্যে অবস্থিত সব কিছুর চেয়েও উত্তম।
◇ তার কুরআন তিলাওয়াতে ফেরেশতাগন উপস্থিত থাকেন। [إن قرآن الفجر كان مشهودا]
হে আমার সম্মানিত ভাই, কেউ কোনো বিশেষ চরিত্রে অভ্যস্ত হলে, তার মৃত্যুও সে অবস্থাতেই হবে। আর যে, যে অবস্থায় মৃত্যু বরণ করে, তার পুণরোত্তানও সে অবস্থায় হবে।
অতএব, তুমি যদি এ ম্যাসেজটি পড়ে সে অনুযায়ী কাজ করো, তাহলে তার সাওয়াব পাবে। আর যদি তা প্রচারের মাধ্যমে অন্যদের উপকৃত করো, তাহলে সাওয়াব দ্বিগুণ হবে ইন শা' আল্লাহ্।
# সৌজন্যে : من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة গ্রুপ।
#জানতে_দোষ_নেই
→১) গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।
→২) পিঁপড়া শশা অপছন্দ করে। পিঁপড়ারউপদ্রবে শশা ব্যবহার করে দেখতে পারেন।
→৩) ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে গরম পানিতে লবন ব্যবহার করতে পারেন।
→৪) কাপড়ে চুইংগাম ? কীভাবে দূর করবেন ? চিন্তার কোন কারন নেই। কাপড়কে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চুইংগামের গুষ্টি শুদ্ধ দূর হবে।
→৫) সাদা কাপড়কে আরো সাদা করতে চান ? গরম পানিতে লেবুর টুকরা দিয়ে
১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।
→৬) কাপড়ে কালি পড়ে গেছে ? চিন্তার কারন নেই। টুথ পেস্ট ঢেলে দিন। ভালো করে শুকান। তারপর ধুয়ে ফেলুন।
17/12/2017
৪০ লাখ সওয়াব পাওয়া যায় যে দোয়া পাঠে আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি একা, তার কোনো শরিক নেই। একক উপাস্য, একাই, অমুখাপেক্�...
ISLAM is complete code of life.
03/10/2016
হযরত ওমর (রা.) এর খেলাফতকালে যেভাবে মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেলো একজন যুবক ও তার সংশ্রিষ্ট কিছু সত্য ঘটনা.......(পড়ুন ও শেয়ার করুন)
12/08/2016
কোরআনে বর্ণিত তীন ফলের চাষ বাংলাদেশে শুরু........(শেয়ার করুন)
একটি লাভজনক ব্যবসা
মদীনার বাগানগুলোর মধ্যে এক ইয়াতীম ছেলের একটি বাগান ছিল। তার বাগানের সাথে লাগোয়া বাগানের মালিক ছিলেন আবু লুবাবা নামের এক লোক। সেই ইয়াতীম ছেলেটি নিজের বাগান বরাবর একটি প্রাচীর দিতে গিয়ে দেখল, প্রতিবেশীর একটি খেজুর গাছ সীমানার মধ্যে পড়ে যাচ্ছে। ছেলেটি তার প্রতিবেশীর কাছে গিয়ে সমস্যার কথা বলে সীমানার খেজুর গাছটি কিনতে চাইলো যাতে প্রাচীরটি সোজা হয়। কিন্তু প্রতিবেশী আবু লুবাবা কোনভাবেই রাজী হচ্ছিল না।
কোন উপায় না পেয়ে সেই ইয়াতীম রাসুলুল্লাহ্ ﷺ এর কাছে গিয়ে পুরো ঘটনা বুঝিয়ে বললো। আল্লাহর রাসুল ﷺ ডেকে পাঠালেন আবু লুবাবাকে। সে মসজিদে নববীতে আসলে নবী করীম ﷺ সেই খেজুর গাছটি অর্থের বিনিময়ে হলেও ইয়াতীম ছেলেটিকে দিয়ে দিতে অনুরোধ করলেন।
আবু লুবাবা যথারীতি রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এক পর্যায়ে তাকে বললেন, "তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব।"
বিস্ময়কর হলেও আবু লুবাবা তারপরেও সেই খেজুর গাছ দিতে রাজী হলো না। রাসুলুল্লাহ্ ﷺ এই পর্যায়ে চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশী তিনি ﷺ তাকে আর কী বলতে পারেন!
উপস্থিত সাহাবীদের মধ্যে সাবিত (রাঃ)ও ছিলেন। তিনি আবু দাহদাহ নামে পরিচিত ছিলেন। মদীনায় তাঁর খুব সুন্দর একটি বাগান ছিল। প্রায় ৬০০ খেজুর গাছ ছাড়াও একটি মনোরম বাড়ি ও একটি পানির কুয়া ছিল সেখানে। মদীনার সব বড় ব্যবসায়ীদের কাছে আবু দাহদাহ (রাঃ) এর বাগানটি সুপরিচিত ছিল। তিনি স্বপরিবারে সেখানে বসবাসও করতেন।
আবু দাহদাহ (রাঃ) হঠাৎ রাসুলুল্লাহ্ ﷺ -এর কাছে গিয়ে বললেন, 'হে আল্লাহ্'র রাসুল ﷺ ! আমি যদি আবু লুবাবার কাছ থেকে ঐ খেজুর গাছটি কিনে এই ইয়াতীমকে দিয়ে দেই, তাহলে আমিও কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবো?' রাসুলুল্লাহ্ ﷺ বললেন, "হ্যাঁ, তোমার জন্যও জান্নাতে খেজুর গাছ থাকবে।" আবু দাহদাহ (রাঃ) সাথে সাথে আবু লুবাবাকে বললেন, 'আপনি আমার সেই সম্পূর্ণ বাগানটি গ্রহণ করে সেই খেজুর গাছটি আমাকে দিয়ে দিন।'
আবু লুবাবা 'দুনিয়াবী' এই বিনিময় বিশ্বাস করতে পারছিল না! হুঁশ ফিরলেই সে বলল, 'হ্যাঁ আমি আপনার খেজুর গাছের বাগানটি গ্রহণ করলাম। বিনিময়ে আমার সেই খেজুর গাছটি আপনাকে দিয়ে দিলাম।'
হযরত আবু দাহদাহ (রাঃ) সেই মূহুর্তেই খেজুর গাছটি ইয়াতীম ছেলেটিকে উপহার হিসাবে দিয়ে দিলেন। তারপর রাসুলুল্লাহ্ ﷺ এর দিকে তাকিয়ে বললেন, 'হে রাসুলুল্লাহ্ ﷺ ! এখন আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হলাম'? রাসুলুল্লাহ্ ﷺ বললেন, "আবু দাহদাহ'র জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে।"
বর্ণনাকারী হযরত আনাস (রাঃ) বলেন, এ কথাটি রাসুলুল্লাহ্ ﷺ এক, দুই বা তিনবার বলেননি; বরং খুশী হয়ে বারবার বলেছেন।
শেষে আবু দাহদাহ (রাঃ) সেখান থেকে বের হয়ে সদ্য বিক্রি করে দেয়া সেই বাগানে ফিরে গেলেন। বাড়ির দরজায় এসে স্ত্রীকে ডাক দিলেন তিনি, 'হে উম্মে দাহদাহ! বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আসো। আমি দুনিয়ার এই বাগান বিক্রি করে দিয়েছি'। তাঁর স্ত্রী বললেন, 'আপনি কার কাছে এটি বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটি কিনে নিয়েছে?'
আবু দাহদাহ (রাঃ) বললেন, 'আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি'। তাঁর স্ত্রী বললেন, 'আল্লাহু আকবার! হে আবু দাহদাহ! আপনি অবশ্যই অত্যন্ত লাভজনক একটি ব্যবসা করেছেন'।
[মুসনাদে আহমাদ, হাদীস ১২৫০৪
15/06/2016
রমজান মাসে স্বামী-সংক্রান্ত মাসায়ালা.............
13/06/2016
সৌদি আরবে জিন পাহাড়ে গাড়ি স্টার্ট না দিলেও একাই উপর দিকে উঠে যায়, টেনে টেনে রাসূল (সৈ.) রওজার দিকে নিয়ে যায়, এর কারণ ও রহস্য সম্পর্কে বিস্তারিত দেখুন ভিডিওসহ এবং শেয়ার করুন....
28/05/2016
ইসলামি দিক্ষা পাওয়া সুন্দরী তরুণীর গল্প...........
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chandpur
3600