28/08/2024
আজকে মডেল স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে
শিবপুরের ৫০ ফ্যামিলিকে ত্রাণ বিতরণ করা হয়।
সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দসহ
মডেল টিমের আহ্বানে সাবেক শিক্ষক হিসেবে
ক্ষুদ্র অংশগ্রহণ।
যতটুকু সম্ভব পাশে থাকার প্রত্যয়ে সবাইকে বিশেষ
করে মডেল স্কুল এন্ড কলেজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাবেক শিক্ষার্থীবৃন্দদের পাশে থাকার
জন্য অনুরোধ করছি।
✅নিবেদক-
মোঃ আমিনুল ইসলাম (রতন)
প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক
মডেল স্কুল এন্ড কলেজ, ছনুয়া
বেরনাইয়া উত্তর বাজার,
মনোহরগঞ্জ,কুমিল্লা।
10/06/2018
*****নিয়োগ বিজ্ঞপ্তি*****
চাঁদপুর জেলার শাহরাস্তি থানার অন্তর্গত #বেরনাইয়া_উচ্চ_বিদ্যালয়(EIIN NO-103966) এ নিম্নবর্নিত পদে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে ।
#পদের_নাম-খন্ডকালীন সহকারী শিক্ষক (ইংরেজী- ০১ জন)
#শিক্ষাগত_যোগ্যতা_ও_অভিজ্ঞতা- বাংলাদেশের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সন্মান/সমমান বা স্নাতোকত্তর ডিগ্রী/সমমান। অভিজ্ঞদের অগ্রাধিকার।
#বেতন_ও_ভাতা- মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তাছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা।
#বয়স- সর্বনিম্ন ২৫ বছর।
#আবেদন_পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর,পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ,জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ ও অভিজ্ঞতা সনদের (যদি থাকে) সত্যায়িত ফটোকপি সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আবেদন পত্র আগামী ৩০শে জুন ২০১৮ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে।
এ,এস,এম ইব্রাহিম খলিল
প্রধান শিক্ষক
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
ডাকঘর- বেরনাইয়া বাজার
পোস্ট কোড- ৩৬২৩
শাহরাস্তি,চাঁদপুর ।
01718190967
*******প্রয়োজনে-01726130769 *******
27/02/2018
এতদ্বারা বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আসছে আগামী ০১•০৩•২০১৮ইং রোজ বৃহস্পতিবার
শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মোট ১৭৫ নম্বরের পরীক্ষা অত্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত
মোঃ আমিনুল ইসলাম রতন
সহকারী শিক্ষক,বিজ্ঞান বিভাগ
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
EIIN- 103966
আদেশক্রমে
প্রধান শিক্ষক
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
বিঃদ্রঃ বেরনাইয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অধ্যয়নরত
পরীক্ষার্থী ব্যতিত, আইডিয়াল,মডেল ও
যাদবপুর স্কুলের পরীক্ষার্থীদের জন্য ।
21/02/2018
#মহান_একুশে_ফেব্রুয়ারী
এর কিছু খন্ডচিত্র .....
25/01/2018
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
স্কাউট টিম.......
03/01/2018
ভর্তি বিজ্ঞপ্তি-২০১৮
এরই মধ্যে জেএসসি ও পিইসি ফলাফল এর পর
ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে .................
আপনিও আপনার সন্তানকে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি)
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে হতে পারেন
গর্বিত অভিভাবক .......
#স্কুলের বিশেষত্বঃ
@অভিজ্ঞ ও সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত এমপিও ভুক্ত
শিক্ষক দ্বারা পাঠদান ।
@এছাড়াও ইংরেজিতে মাস্টার্স, গণিতে অনার্স - মাস্টার্স ও রসায়ন এ অনার্স করা পার্ট টাইম অভিজ্ঞ
তিনজন শিক্ষক দ্বারা পাঠদান।
@চাহিদা অনুযায়ী সরকার কর্তৃক শিক্ষক সরবরাহ এবং কমিটি কর্তৃক পার্ট টাইম শিক্ষক সরবরাহ ।
@প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক দ্বারা মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা।
@বিজ্ঞান গ্রুপ ছাড়াও অষ্টম শ্রেণির মানসম্মত ক্লাসের পাশাপাশি ব্যবহারিকসহ অন্যান্য ক্লাসের উপকরণ ভিত্তিক ক্লাস পরিচালনা ।
@সর্বদা সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটি দ্বারা
পড়াশোনার মান পর্যবেক্ষণ ।
@বেনবেইস এ তথ্য আপডেট কৃত EIIN নম্বর সম্বলিত এমপিও ভুক্ত প্রতিষ্ঠান ।
@রুটিন বহির্ভূত অতিরিক্ত ক্লাস পরিচালনা ।
@প্রয়োজন অনুসারে সন্ধ্যাকালীন কার্যক্রম ।
#অবকাঠামোগত সুবিধাঃ
@পর্যাপ্ত ক্লাসরুম ও শ্রেণী উপকরণ
@খেলার মাঠ ও খেলার সরঞ্জাম
@বিজ্ঞানাগার ও পর্যাপ্ত ল্যাব উপকরণ
@মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ক্যাম্পাস
#সহশিক্ষা কার্যক্রমঃ
@সপ্তাহে একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা
@বিতর্ক ও কুইক কুইজ প্রতিযোগীতা
@সরকারী ও বেসরকারি প্রতিযোগীতামূলক
কর্মকাণ্ডে অংশগ্রহণ
@আছে স্কাউট ও সামাজিক কার্যক্রম
@প্রতিভাবাপন শিক্ষার্থীদের টেলিভিশন প্রোগ্রাম এ অংশগ্রহণ এর সুযোগ
#বৃত্তিঃ
@এছাড়াও সরকারি উপবৃত্তির সুবিধা
@অসচ্ছল শিক্ষার্থীদের ফুল ফ্রি স্টুডেন্টসিপ
@এক্সিম ব্যাংক লিঃ কর্তৃক দীর্ঘমেয়াদী মেধাবৃত্তি
@কমিটি কর্তৃক মেধাবীদের প্রাইজ মানি
@মেধাবী শিক্ষার্থীদের ড.মাহতাব কর্তৃক বিদেশ ভ্রমণের সুযোগ
তাই আর দেরি না করে আপনার সন্তানকে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি করিয়ে মেধাবিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির উন্নতি করার সুযোগ দিন।
30/12/2017
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক পরীক্ষা-২০১৭ এর
ফলাফল প্রকাশিত হয়েছে ।
ফলাফল নোটিশ বোর্ডে......
30/12/2017
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি-২০১৭
এর ফলাফল .......
27/12/2017
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
কর্তৃক আয়োজিত
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
২০১৭
তারিখ - ২৮▪১২▪২০১৭ইং
রোজ - বৃহস্পতিবার
সময় - সকাল ১০.০০ টায়
স্হান - নবনির্মিত অডিটরিয়াম,
বেরনাইয়া উচ্চ বিদ্যালয়
16/12/2017
#বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের
বিজয় দিবস উদযাপনের কিছু
স্হিরচিত্র.......
05/11/2017
#আজ নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
অদ্য বেলা ২ঘটিকায় অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ফলাফল নিরীক্ষণ শেষে সিনিয়র শিক্ষকদের হাতে তুলে দেন ।
অতঃপর কৃতকার্যদের তালিকা পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব সামসুল হক স্যার ।
বিঃদ্রঃ ফলাফল নোটিশ বোর্ডে পাওয়া যাবে ।