Vhijan

Vhijan

Share

i want to introduce myself with everyone.

15/07/2025

আয়াতুল কুরসি (সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত) কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। এর অনেক ফজিলত ও বরকত রয়েছে। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যেতে মৃত্যু ব্যতীত অন্য কোনো বাধা থাকে না।

11/07/2025

শুভ রাত্রি

06/07/2025

শুভ সন্ধ্যা

03/07/2025

শুভ দুপুর

30/06/2025

আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন—

আল্লাহ্ যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন তিঁনি জিবরাঈলকে ডেকে বলেন—আল্লাহ্ অমুক বান্দাকে ভালবাসেন, তাই তুমিও তাকে ভালবাসো। কাজেই জিবরাইল (আ.) তাকে ভালবাসেন। অতঃপর জিবরাঈল (আ.) আসমানে এ ঘোষণা করে দেন যে, আল্লাহ্ অমুক বান্দাকে ভালবাসেন, তোমরাও তাকে ভালবাসো। তখন তাকে আসমানবাসীরা ভালবাসে এবং পৃথিবীবাসীদের মধ্যেও তাকে গ্রহণীয় করা হয়

সহিহ বুখারী (৭৪৮৫)

10/04/2020

#কম্পিউটার_বিষয়ক_৫৫টি_প্রশ্ন
-
১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকিন।
২) আধুনিক কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ।
৩) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল-ENIC.
৪) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত- হাইব্রিড কম্পিউটার।
৫) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান- মাইক্রোসফট।
৬) কম্পিউটার জগতের কিংবদন্তি হলেন- বিল গেটস।
৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যবাকাস।(চীনে তৈরী)
৮) কম্পিউটারের বুদ্ধিবিবেচনা নেই।
৯) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার- IBM 1620.
১০) ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসে কম্পিউটার- UNIVAC.
১১) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
১২) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন- এপসন কম্পানি। (১৯৮১ সালে)
১৩) HAL 9000 হল একটি অত্যাধুনিক কম্পিউটার।
১৪) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে- প্রসেসর।
১৫) উইলিয়াম ইংলিশ প্রথম মাউস তৈরী করেন।
১৬) কম্পিউটারের ইনপুট ডিভাইস হল- কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
১৭) আউটপুট ডিভাইস হল- মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
১৮) OCR হল Optical Character Recognition.
১৯) চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
২০) OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
২১) MICR এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়।

২২) IBM কোম্পানীকে বিগব্লু বলা হয়।

২৩) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

২৪) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে মাদার বোর্ড বলে।

২৫) মাইক্রো কম্পিউটারকে PC বলা হয়।

২৬) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল- সুপার কম্পিউটার।

২৭) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে।

২৮) প্রথম মাইক্রো কম্পিউটার হল- এ্যাপেল।

২৯) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কী বোর্ড।

৩০) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল- কৃত্রিম বুদ্ধিমত্তা।–
৩১) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল- হার্ডওয়্যার ও সফটওয়ার।

৩২) কম্পিউটার হার্ডওয়ার হল কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।

৩৩) কম্পিউটার ভাইরাস হল- এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।

৩৪) বিজয় অভ্র হল- বাংলা লেখার সফটওয়ার।

৩৫) ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
RAM হল Random Access Memory. কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
৩৬) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে- ইন্টারনেট।

৩৭) মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন- গুগল

৩৮) WWW হলো- World Wide Web.

৩৯) ১ বাইটে বিটের সংখ্যা ৮।

৪০) মডেম হলো ইন্টারনেটের সংযোগ মাধ্যম।

৪১) ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024।

৪২) E-mail হলো ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম।

৪৩) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে- ১৯৬৪ সালে।

৪৪) CPU হলো Central Processing Unit.

৪৫) হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।

৪৬) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয়- পরমানু শক্তি কেন্দ্র।

৪৭) 3G বলতে বুঝায়- Third Generation.

৪৮) প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- অ্যাডা অগাষ্টা।

৪৯) কম্পিউটার বেশি সুবিধাজনক পুনরাবৃত্তি কাজের জন্য।

৫০) UNIX হলো একটি অপারেটিং সিস্টেম।

৫১) কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।

৫২) ক্যাসপারস্কি হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

৫৩) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.

৫৪) কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড।

৫৫) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি।।

28/01/2018

দশটি সুন্দর হাদিস

হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন,দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না।আর পুণ্য ব্যতীত কোনো কিছুই আয়ুকে বৃদ্ধি করতে পারে না এবং কৃত পাপ ব্যতীত কোনো কিছুই ব্যক্তিকে জীবিকা থেকে বঞ্চিত করে না।(ইবনে মাজাহ)

_____

২.

অনুবাদঃ

হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,আমি জান্নাতে প্রবেশ করলাম অতঃপর সেখানে কুরআন পাঠ করতে শুনলাম।আমি জিজ্ঞেস করলাম,এ ব্যক্তি কে?ফেরেশতাগণ বললেন,হারেসা ইবনে নোমান (রাঃ)।তাই রাসূলুল্লাহ (স) বললেন,পুণ্যের প্রতিফল এরূপই,নেক কাজের বিনিময় এমনই।সে তার মায়ের সাথে সকল মানুষের তুলনায় সর্বোত্তম আচরণ করত।(শরহে সুন্নাহ ও বায়হাকী শোয়াবুল ঈমান গ্রন্থে বর্ণনা করেছেন)।অপর এক বর্ণনায় আছে,আমি জান্নাতে প্রবেশ করলাম-এর স্থলে,আমি ঘুমালাম এবং নিজেকে জান্নাতে দেখলাম।

_____

৩.

অনুবাদঃ

হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন,পিতার সন্তুষ্টির মধ্যেই প্রতিপালকের সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির মধ্যেই প্রতিপালকের অসন্তুষ্টি নিহিত।(তিরমিযী)

_____

৪.

অনুবাদঃ

হযরত আবু দারদা(রাঃ) হতে বর্ণিত,একদা এক ব্যক্তি তাঁর নিকট আসল।অতঃপর বলল,আমার স্ত্রী আছে এবং আমার স্নেহময়ী মা তাকে তালাক দেয়ার জন্য আমাকে আদেশ করেছেন(এখন আমি কি করতে পারি?)।তখন আবু দারদা(রাঃ) তাকে বললেন,আমি রাসূলুল্লাহ (স) বলতে শুনেছি,পিতা হলেন জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা।অতঃপর যদি তুমি ইচ্ছা কর,তবে এ দরজাকে রক্ষণাবেক্ষণ কর,অথবা বিনষ্ট কর।(তিরমিযী ও ইবনে মাজাহ)

_____

৫.

অনুবাদঃ

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছি যে,সে সম্প্রদায়ের ওপর আল্লাহ তায়ালার রহমত নাযিল হবে না যাদের মধ্যে রয়েছে আত্নীয়তার সম্পর্ক ছিন্নকারী।(বায়হাকী,শোয়াবুল ঈমান)

_____

৬.

অনুবাদঃ

হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,উপকার করে খোঁটাদানকারী,পিতা-মাতার অবাধ্য এবং সর্বদা মদ্যপানকারী ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবে না।(নাসায়ী ও দারেমী)

_____

৭.

অনুবাদঃ

হযরত আবু উমামা (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,এক ব্যক্তি রাসূলুল্লাহ(স)-কে বলল,হে আল্লাহর রাসূল!পিতামাতার তাদের সন্তানের ওপর কি অধিকার আছে?রাসূলুল্লাহ (স) বলেছেন,তারা দু’জন তোমার জান্নাত ও জাহান্নাম।(ইবনে মাজাহ)

_____

৮.

অনুবাদঃ

হযরত আবু বাকরাহ (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ(স) বলেছেন,প্রত্যেক পাপ আল্লাহ তায়ালা যতটুকু ইচ্ছা ক্ষমা করেন;কিন্তু মাতাপিতার অবাধ্যতা ক্ষমা করেন না।কেননা আল্লাহ তায়ালা এর শাস্তি পৃথিবীতেই তার মৃত্যুর পূর্বে তাকে প্রদান করবেন।(বায়হাকী)

_____

৯.

অনুবাদঃ

হযরত সাঈদ ইবনে আস (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,বড় ভাইয়ের অধিকার ছোট ভাইয়ের ওপর,যেমন পিতার অধিকার সন্তানের ওপর।(বায়হাকী,শোয়াবুল ঈমান)

_____

১০.

অনুবাদঃ

হযরত জারীর ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত।তিনি বলেন,রাসূলুল্লাহ (স) বলেছেন,যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না,আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন না।(বুখারী ও মুসলিম)

15/01/2018

পেশাব ও পায়খানার দোয়া
পেশাবখানা বা পায়খানায় ঢুকার সময় এই দোয়াটি পড়বে –
بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ
উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসী ওয়াল খাবায়িস।
পেশাবখানা বা পায়খানা থেকে বের হওয়ার সময় নি¤েœাক্ত দুআ পড়বে-
غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ.
উচ্চারণ ঃ গুফরানাকা আল হামদু লিল্লাহিল্লাযি আযহাবা আননিল আযা ওয়া আফানী।

24/09/2017

ভারতের অপর নাম India কেন?
আমেরিকাকে ইংরেজিতে America বলে।
জাপানকেও ইংরেজিতে Japan ই বলে।
ভুটানকেও ইংরেজিতে Bhutan ই বলে।
শ্রীলংকাকেও ইংরেজিতে Sri Lanka ই বলে।
বাংলাদেশকেও ইংরেজিতে Bangladesh ই বলে।
নেপালকেও ইংরেজিতে Nepal ই বলে।
শুধু তা'ই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানকেও
ইংরেজিতে Pakistan বলে।
তবে একমাত্র ভারতকেই ইংরেজিতে India বলা হয়
কেন??
India শব্দটা কোথা থেকে এসেছে ৯৯% মানুষেরই
তা অজানা হবে।





Oxford Dictionary এর ভাষ্যানুযায়ী.....
INDIA এর মিনিং নিম্নরূপ....
I, ইসলাম।
N, নে।
D, দি।
I, ইস মূলক কো।
A, আজাদী।
অর্থাৎ ইসলাম নে ইস মুলক কো আজাদী দি।
( ইসলামই এই দেশকে স্বাধীনতা দিয়েছে। )
এই হল India এর মিনিং।



অনুবাদ
সালাহুদ্দিন আয়্যুবী।

21/07/2017

দরিদ্রতা আসে সাত জিনিসের
কারণেঃ
১। তাড়াহুরা করে নামায পড়ার
কারণে !
২। দাঁড়িয়ে প্রশ্রাব করার কারণে !
৩। প্রশ্রাব করার জায়গায় অজু করার
কারণে !
৪। দাঁড়িয়ে পানি পান করার
কারণে !
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে !
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে !
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ
করার কারণে !
সচ্ছলতা আসে সাত জিনিসের
কারণেঃ
১। কুরআন তেলাওয়াত করার কারণে ।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে ।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার
কারণে ।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার
কারণে ।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার
কারণে ।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের
সাথে সদাচরণ করার কারণে ।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায়
সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার
কারণে ।
আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান
করুক
# আমিন ।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Chandpur
3600