23/04/2026
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় কর্তৃক নিম্নোক্ত বিষয়সমূহে সহকারী শিক্ষক (General, MPO) পদে শূন্যপদের চাহিদা যথাযথ কর্তৃপক্ষের নিকট (NTRCA) প্রেরণ করা হয়েছে।
যেসব প্রার্থীর বৈধ NTRCA নিবন্ধন সনদ ও ইনডেক্স নম্বর রয়েছে, তাঁদেরকে NTRCA-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথাযথভাবে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
🔹 Mathematics
🔹 social science
🔹 Physics
🔹 Biology (botany & zoology)
🔹 Art & Crafts
বিস্তারিত তথ্যের জন্য সংযুক্ত e-Requisition কপি দেখার জন্য অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
Jesmin Sultana
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়
17/04/2026
আজ আমাদের বিদায় দোয়া ও মিলাদ…
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের স্মৃতিগুলো হৃদয়ে নিয়ে নতুন পথে যাত্রা শুরু।
শিক্ষক ও সবার দোয়া চাই—আমরা যেন ভালো কিছু করতে পারি।
16/04/2026
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও মিলাদ মাহফিল আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া করা হয়।
সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা—তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।
14/04/2026
🌸 এসো হে বৈশাখ, এসো এসো 🌸
নতুন দিনের আহ্বানে, পুরাতনের সব গ্লানি মুছে যাক।
আনন্দ, ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে ভরে উঠুক আমাদের প্রিয় বিদ্যালয়।
🌼 বাংলা নববর্ষের এই শুভক্ষণে
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে
সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই
শুভ নববর্ষ ১৪৩৩ 🎉
✨ নতুন বছর হোক সাফল্য, শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা।
শুভ হোক সবার আগামীর পথচলা।
09/04/2026
🎓 এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া-মিলাদ অনুষ্ঠান
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আগামী ১৬-০৪-২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায়
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সকল অভিভাবক, সুধীজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
📍 স্থান: বিদ্যালয় হল কক্ষ
🤲 আসুন, আমরা সবাই মিলে শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করি।
ধন্যবাদান্তে
জেসমিন সুলতানা
প্রধান শিক্ষক
ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়
29/03/2026
ব্রেকিং নিউজ
এস এস সি পরিক্ষায় প্রতি কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা ✅
কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক বা পরীক্ষার্থী যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়।
27/03/2026
বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী রবিবার থেকে আমাদের বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান যথারীতি শুরু হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
— কর্তৃপক্ষ
Jesmin Sultana Fazlur Rahman Fazlu Manik Sarker Mon Islam
26/03/2026
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের।
তাদের অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ।
🕊️ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
🇧🇩 ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় পরিবার
25/03/2026
২৫ মার্চ গণহত্যা দিবস
শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ সালের এই কালরাতে শহীদ হওয়া নিরীহ বাঙালিদের।পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
🕯️ তাদের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতার প্রেরণা।
🇧🇩 ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় পরিবার