Chandpur Polytechnic Institute Rover Scout Group

Chandpur Polytechnic Institute Rover Scout Group

Share

Welcome to our Chandpur Polytechnic Institute Rover Scout Group

Please Contact for any Help:
Nafisur Rahman Tamim
Senior Rover Mate
CDPIRSG
+8801312713207

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 11/05/2026

বিদায় মানেই শেষ নয়, নতুন পথচলার শুরু...

​চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদ্য দীক্ষা প্রাপ্ত রোভার সহচর মো: তানভীর হাসান বদলিজনিত কারণে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে চলে যাচ্ছেন। বিদায়ের এই ক্ষণে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট ইউনিটের পক্ষ থেকে ভালোবাসা ও স্মৃতির স্মারক হিসেবে তাকে একটি 'রোভার স্কার্ফ' উপহার দেওয়া হয়।

​নতুন ক্যাম্পাসে তানভীরের পথচলা আরও সাফল্যময় এবং সুন্দর হোক। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট পরিবারের শুভকামনা সবসময় তোমার সাথে থাকবে।

​"একবার স্কাউট, চিরকাল স্কাউট!" ⚜️

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 09/05/2026

🌟 Celebrating Excellence in Scouting! 🌟

​We are absolutely thrilled and immensely proud to extend our heartiest congratulations to the newly elected representatives of Bangladesh Scouts, Chandpur District Rover!

​We proudly recognize:

- Newly elected Girl-in Senior Rover Mate Representative.

- Newly elected Senior Rover Mate Representative.

​Your commitment, hard work, and dynamic leadership have brought honor to our community. We are confident that you will both serve with distinction and continue to inspire the youth through the values of Scouting.

​Best wishes for a successful tenure from:

Chandpur Polytechnic Institute Rover Scout Group

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 06/05/2026

আজ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আউটরিচ ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে।

উক্ত ক্যাম্পেইন প্রোগ্রামে শৃঙ্খলতার কাজে নিয়োজিত ছিলো চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

যখনই ডাক হবে মানবতার,
তখনই আমরা স্কাউট, এগিয়ে সবার।

02/05/2026

📣 চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপে সহচর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২০২৫–২৬ সেশনের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুযোগ ✨

📅 সময়কাল:
০৩ মে ২০২৬ থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত চলবে ফর্ম বিতরণ ও সহচর সংগ্রহ ক্যাম্পেইন (সপ্তাহব্যাপী)।

📍 ফর্ম সংগ্রহের স্থান:
রোভার স্কাউট ডেন (নিচতলায় অডিটোরিয়ামের পশ্চিম পাশে)

রোভার স্কাউটিংয়ের মাধ্যমে গড়ে তুলো নেতৃত্ব, শৃঙ্খলা ও সেবার মানসিকতা।

📞 যোগাযোগ:
Nafisur Rahman Tamim
সিনিয়র রোভার মেট
📱 +8801312-713207

MD Nazrul Islam
রোভার মেট
📱 +8801609-006378

👉 দেরি না করে আজই সংগ্রহ করো তোমার সহচর ফর্ম!

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 30/04/2026

নতুন পথচলার অঙ্গীকারে, সেবার চেতনায় এগিয়ে চলা ✨
গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

নতুন রোভারদের শপথ গ্রহণের মাধ্যমে শুরু হলো দায়িত্বশীলতা, নেতৃত্ব ও মানবসেবার এক অনন্য যাত্রা।
সবার জন্য শুভকামনা—সততা, শৃঙ্খলা ও সেবার মানসিকতায় গড়ে উঠুক আগামীর পথ ⚜️

28/04/2026

"শব্দ দূষণ বন্ধ করুন,
নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তুলুন।"

শব্দ দূষণ একটি নীরব ঘাতক। অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে আমাদের শ্রবণশক্তি নষ্ট করে , হৃদস্পন্দন বাড়ায় এবং শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে ।

তাই আসুন বিনা প্রয়োজনে হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স ব্যবহার বা জনসমাগমে অতিরিক্ত আওয়াজ সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকি । আপনার আমার এই সম্মিলিত সচেতনতা ও একটু প্রচেষ্টাই পারে "শব্দ দূষণ" থেকে পৃথিবীর মানুষ ও প্রাণীকূলকে মানসিক ও শারীরিক ক্ষতির ভয়াবহতা থেকে রক্ষা করতে।

22/04/2026

তথ্য চিত্রে বাংলাদেশ স্কাউটস

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 20/04/2026

অদ্য ২০.০৪.২০২৬ ইং তারিখ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬। উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়
কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করায় পুরষ্কার গ্রহণ করেছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্য #ইকরামুল_হক ও কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত টেলেন্ট হান্ট এ পুরস্কার গ্রহন করে সদস্য #মোতাল্লি_ইবনে_মোজাম্মেল।

উভয়ে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মানিত অধ্যক্ষ ও চঁ.প.ই রোভার স্কাউট গ্রুপের সভাপতি মহোদয় জনাব প্রকৌশলী উজ্জ্বল দাশ গুপ্ত এর হাত থেকে পুরস্কার গ্রহন করেছে। আমরা তাদের উত্তোরত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।

#বাংলাদেশস্কাউট

14/04/2026

“নতুন বছরের আলোয় আলোকিত হোক মানবতা, সেবা আর ভ্রাতৃত্বের বন্ধন।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
শুভ হোক প্রতিটি দিনের পথচলা, গড়ে উঠুক একটি সুন্দর ও সচেতন সমাজ। 🌸”

#পহেলা_বৈশাখ #বাংলা_নববর্ষ #নববর্ষ১৪৩৩ (বছরটা চাইলে আপডেট করবেন)

Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 03/01/2026

যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়।

গত বুধবার ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ২০২৪-২০২৫ সালের দায়িত্ব প্রাপ্ত সিনিয়র রোভার মেট, রোভার মেট এবং সহকারী রোভার মেটদের বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয়। সেই সাথে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী রোভার সদস্যরা হলো:
#মো: রবিউল আউয়াল
সিনিয়র রোভার মেট

#মো: শাহরিয়ার হোসেন ইপ্তি
রোভার মেট

#আব্দুল্লাহ আল ফাহিম
রোভার মেট

#মো: শামিম হোসাইন
রোভার মেট

#আব্দুল্লাহ আল শাওন
রোভার মেট

#আহসান হাবিব জুবায়ের
রোভার মেট

#জিলানী হোসেন
সহকারী রোভার মেট

#মো: রেদওয়ান খান
সহকারী রোভার মেট

#মো: শাহেদ গাজী
সহকারী রোভার মেট

আমরা আপনাদের ভুলবো না, আপনারা থাকবেন আমাদের হৃদয়ে।



Photos from Chandpur Polytechnic Institute Rover Scout Group's post 09/03/2025

আজকে নতুন সহচর দের প্রথম সাপ্তাহিক ক্রমিটিং এর কিছু খন্ডিত চিত্র

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kachua
Chandpur
3630