B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association

B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association

Share

B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association is the association of former students of B.R.

Haji Abdul Ahad Adarsha High School, Faridganj, Chandpur.

16/12/2025

স্বাধীনতা যুদ্ধের মহান এই সংগ্রামে জীবন বিলিয়ে দেওয়া সকল বীরদের জানাই শ্রদ্ধা।

11/11/2025

প্রিয় বিদ্যাপীঠ বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় 💚

03/11/2025

সকলের পরিচিত মুখ জনাবা মমতাজ বেগম অদ্য সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জীবদ্দশায় যিনি বি আর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এছাড়া মানুষের সেবা মুখী অসংখ্য কাজে তিনি নিজেকে নিবেদিত রেখেছেন।

আল্লাহ তায়ালা তিনার কল্যাণ মুখি ভালো কাজগুলো কবুল করুন এবং ভুল-ত্রুটি ক্ষমা করুণ।

মরহুমার জানাজা অদ্য বাদ যোহর নামাজের পর অনুষ্ঠিত হবে।

16/08/2025

পুরনো দিনের বন্ধুরা কই? আসো নতুন করে যুক্ত হই।
ভিজিট এবং রেজিস্ট্রেশন করুন www.bralumni.org

14/08/2025

রেজিষ্ট্রেশন বাবত সংগৃহীত অর্থ অনুদান তহবিলে যুক্তকরণ প্রসঙ্গে।

13/08/2025

🏫 বি.আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন

❓ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কী?

অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন, যার মূল উদ্দেশ্য—
• প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বজায় রাখা।
• বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান।
• বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান।



🎯 মিশন (Mission)

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করে শিক্ষা, সংস্কৃতি, মানবতা ও সমাজসেবায় সচেতন ও গঠনমূলক ভূমিকা পালন।



🌟 ভিশন (Vision)

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং বিশ্বব্যাপী প্রাক্তনদের মধ্যে একটি দৃঢ় ও স্থায়ী বন্ধন সৃষ্টি।



📌 শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা
★ শিক্ষাবৃত্তি প্রদান – মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা।
★ পেশাগত পরামর্শ – ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তনরা বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
★ জরুরি সেবা তথ্য – পরিবহন, অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যায়।
★ সামাজিক কার্যক্রম – পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো অ্যালবাম ও ভিডিও প্রকাশ, দরিদ্র-দুঃস্থদের সহায়তা ইত্যাদি।
★ ঐতিহ্য ও সুনাম রক্ষা – বিদ্যালয়ের মান ও ঐতিহ্য ধরে রাখা।
★ যোগাযোগের সেতু – প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন।



👥 সদস্য হওয়ার প্রক্রিয়া

🔗 ভিজিট করুন: www.bralumni.org
* "সদস্য হোন” সবুজ বাটনে ক্লিক করুন।
* ফরম পূরণ করে সাবমিট করুন।
✅ আবেদন গৃহিত হলে ই-মেইলে কনফার্মেশন পেয়ে যাবেন।

12/08/2025

🔴 বিশেষ বার্তা

অনেকেই ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে Sign Up করেছেন। হয়তো তারা ভেবেছেন তাদের মেম্বারশিপ রেজিষ্ট্রেশন হয়েছে!

মেম্বারশিপ আবেদন করতে www.bralumni.org ব্রাউজ করার পর হোমপেজের নিচের দিকে 🔴 লাল চিহ্নিত "সদস্য হোন" সবুজ বাটনে টার্চ করে অথবা মেনুবারের "মেম্বারশিপ আবেদন" মেনুতে গিয়ে আপনার তথ্য দিয়ে সাবমিট করুন। (অবশ্যই লাল চিহ্নিত তথ্য দিয়ে পূরন করতে হবে।

📨 আবেদন সাবমিট হলে আপনাকে-মেইলে নিশ্চিত করা হবে।

11/08/2025

এসো খুঁজে নেই পুরনো বন্ধুকে।

11/08/2025

আমাদের ১ম আজীবন সদস্য আলমগীর ভাই।
যারা সদস্য হয়েছেন সবাইকে অভিনন্দন।

সদস্য হওয়ার জন্য ভিজিট করুন www.bralumni.org
হোমপেজের নিচের দিকে "সদস্য হোন" বাটনে টার্চ করে আবেদন করুন।

08/08/2025

📢 আমাদের এসোসিয়েশনের ওয়েবসাইট প্রস্তুত!
প্রকাশের জন্য এখন শুধু সময়ের অপেক্ষা…

🖋 কেন রেজিস্ট্রেশন জরুরি?
🔹 এক প্ল্যাটফর্মে সকল সদস্যের তথ্য
🔹 যোগাযোগ, আপডেট ও কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ
🔹 আমাদের বন্ধনকে আরও দৃঢ় করা

📷📹 আপনিও অংশ নিন প্রচারণায়!
ছবি, ভিডিও বা লেখা—যেভাবে পারেন শেয়ার করুন আমাদের ওয়েবসাইটের প্রয়োজনীয়তা ও রেজিস্ট্রেশনের গুরুত্ব।

👉 চলুন, সবাই মিলে নবউদ্যমে এগিয়ে আসি।
ওয়েবসাইটের প্রচারনা করি।

Photos from B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association's post 04/08/2025

আমাদের এসোসিয়েশন এর ওয়েব সাইট প্রস্তুত। পর্যবেক্ষণ চলছে। খুব শ্রীঘ্রই উন্মোচন করা হবে।
আপনারা রেজিষ্ট্রেশন এর জন্য প্রস্তুত আছেন তো?

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bhaterhod-Rustompur, Faridgonj
Chandpur
3652