24/11/2024
বিজ্ঞপ্তি
একাদশ শ্রেণির (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ)বাংলা প্রথম পত্রের নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে এবং এনসিটিবি কর্তৃক বাংলা প্রথম পত্রের নতুন সংস্করণের বই মুদ্রণ করা হয়েছে। শিক্ষার্থীদের নতুন বই সংগ্রহের নির্দেশ দেয়া হইল।
অধ্যক্ষ
22/06/2024
চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও অভিভাবকগনের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী ২৬ জুন বুধবার সকাল ১০টা থেকে সকল শ্রেনী কার্যক্রম চলবে। - অধ্যক্ষ।
03/05/2024
চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ৪ মে রোজ শনিবার দেশে চলমান তাপ দাহের কারনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রতিষ্ঠান বন্ধ থাকিবে। আগামী ৫ মে রোববার যথারীতি শ্রেনী কার্যক্রম চলবে।- অধ্যক্ষ।
26/10/2023
চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সম্মানিত সদস্য জনাব ওমর ফারুক পাটোয়ারী সাহেবের পিতা আজ সন্ধ্যা ৭.৩০ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ উনাকে জান্নাত বাসি করুন। আমিন। - অধ্যক্ষ
08/09/2023
আগামীকাল ৯/৯/২৩ বেলা ১.৩০ চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ বনাম শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যকার "ক" অঞ্চলের ফাইনাল খেলা গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। চাঁদপুর এম এ খালেক স্কুল এর খেলোয়াড়দের বেলা ১১.৩০ ঘটিকায় নিজ স্কুলে উপস্থিত থাকার জন্য বলা হলো। - অধ্যক্ষ।
07/06/2023
প্রচন্ড তাপদাহের কারণে সরকার আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। কাজেই আগামীকাল এর পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো। রবিবার থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।-অধ্যক্ষ।
05/04/2023
অভিনন্দন!
নুসরাত জাহান
কুমিল্লা বোর্ডে এইচএসসি -২০২২ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন।
বন্ধুর পথ অতিক্রম করে লক্ষ্য অর্জনে আশীর্বাদ রইল।