Math Expert

Math Expert

Share

গণিত শিখি,গণিত ভীতি দূর করি!!

Export Promotion Bureau of Bangladesh 30/09/2022

চলমান_৫০টি_নিয়োগ_বিজ্ঞপ্তি -

০১। #রপ্তানি_উন্নয়ন_ব্যুরোঃ
পদসমূহঃ ১৯টি ক্যাটাগরীতে ৪৯টি পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ০২-১০-২০২২ থেকে ৩১-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://epb.teletalk.com.bd

০২। #সমাজসেবা_অধিদফতরঃ
পদসমূহঃ ০২ ক্যাটাগরীতে ৩০৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০২-১০-২০২২ থেকে ২৩-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://cspb.teletalk.com.bd

০৩। #বাংলা_একাডেমিঃ
পদসমূহঃ ৬৮ ক্যাটাগরিতে ১৮০টি পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ২৫-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bacademy.teletalk.com.bd

০৪। #বাংলাদেশ_পল্লী_বিদ্যুতায়ন বোর্ডঃ
পদসমূহঃ ১৮ ক্যাটাগরির পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ০৬-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://brebr.teletalk.com.bd

০৫। #বাংলাদেশ_সড়ক_পরিবহন কর্তৃপক্ষঃ
পদসমুহঃ ০৭ ক্যাটাগরির ৬৪টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০২-১০-২০২২ থেকে ১৫-১১-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://brta.teletalk.com.bd

০৬। #বাংলাদেশ_বিদ্যুৎ_উন্নয়ন বোর্ডঃ
পদের নামঃ ০৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১১-১০-২০২২ থেকে ৩১-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bpdb.teletalk.com.bd

০৭। #বাংলাদেশ_সরকারী_কর্ম_কমিশনঃ
পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরিতে নন ক্যাডার
পদ সংখ্যাঃ ১০৭টি।
আবেদনের সময়সীমাঃ ২০-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd

০৮। #কক্সবাজার_উন্নয়ন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ৩৫ ক্যাটাগরির পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের বর্ধিত সময়সীমাঃ ১৬-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://coxda.teletalk.com.bd

০৯। #খুলনা_উন্নয়ন_কর্তৃপক্ষঃ
পদসমুহঃ ১৬ ক্যাটাগরির পদ।
সর্বোচ্চ বয়সসীমাঃ ২৫-০৩-২০২০ ইং তারিখ অনুসারে।
আবেদনের সময়সীমাঃ ১৩-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://kda.teletalk.com.bd

১০। #নিউক্লিয়ার_পাওয়ার_প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডঃ
পদসমূহঃ বিভিন্ন গেডের ৫৬৪টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://npcbl.teletalk.com.bd

১১। #প্রাণিসম্পদ_অধিদপ্তরঃ
পদসমূহঃ ০৩ ক্যাটাগরিতে ৫২টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৯-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://job.dls.gov.bd

১২। #বাংলাদেশ_নৌবাহিনীঃ
পদসমূহঃ বেসামরিক (কারিগরী) - ১৬৭টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-১০- ২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://bndcp.teletalk.com.bd

১৩। #সমাজকল্যাণ_মন্ত্রণালয়ঃ
পদসমূহঃ ০৪ ক্যাটাগরির ২০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৯-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://msw.teletalk.com.bd

১৪। #রুরাল_পাওয়ার_কোম্পানী লিমিটেড (আরপিসিএল) - নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডঃ
পদসমূহঃ ০৬ ক্যাটাগরির ৩৭টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৯-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://rnpl.teletalk.com.bd

১৫। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটঃ
পদসমূহঃ ০৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-১০-২০২২ ইং।
অনলাইনে আবেদনঃ http://birtan.teletalk.com.bd

Export Promotion Bureau of Bangladesh

Photos from Math Expert's post 07/08/2022

বিভিন্ন চাকরি পরীক্ষায় চলে আসা ৯ম-১০ম শ্রেণীর উচ্চতর গণিত বোর্ড বইয়ের বিভিন্ন প্রশ্নের সমাধান।।

(সংগৃহীত)

Photos from Math Expert's post 27/05/2022

আজকের ৪৪ তম বিসিএস পরিক্ষার সমাধান..🖤

Photos from Math Expert's post 27/05/2022

আজকে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন

24/03/2022

⭕সামনের সকল চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই গুরত্বপূর্ণ💜
🇧🇩 🏅 স্বাধীনতা পদক-২০২২ 🏅 🇧🇩
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
✍️✍️✍️✍️Joykoly Job

24/03/2022

বিসিএস যাদের লক্ষ্য, তারা প্রশাসন ক্যাডার প্রাপ্তদদের ৯টি প্রশ্নের উত্তর জেনেই শুরু করুন প্রস্তুতি,,,,,,,,,,,

১. কতটুকু সময় ধরে পড়তে হবে?

উত্তর: পরীক্ষার ৪-৫ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। দৈনিক ৭-৮ ঘণ্টা পড়াশুনা করতে হবে। বিসিএস নিয়ে সিরিয়াসলি চিন্তা করে থাকলে অন্য জায়গায় মনোযোগ দেওয়া বাদ দিন! চাকরিতে যুক্ত থাকলে, সম্ভব হলে ছেড়ে দিন। ছাড়তে না পারলে অন্তত দৈনিক ৭-৮ ঘণ্টা সময় পড়াশুনার জন্য বের করুন।

২. কোচিং করব কি করব না?

উত্তর: যারা প্রথমবার বিসিএস পরীক্ষা দেবেন বা যারা একান্তই নিজে নিজে পড়ার একটা ব্যবস্থা করতে পারছেন না, তারা কোচিং নিয়ে চিন্তা করতে পারেন। চাকরির সাথে যুক্ত হলে পড়ার জন্য সময় বের করাটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারেন।

৩. কীভাবে পড়াশুনা শুরু করতে হবে?

উত্তর: আপনি যে বিষয়ে বেশি দুর্বল সে বিষয়টা আগে ধরুন। দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করুন। সাহায্যের প্রয়োজন হলে পরিচিত অভিজ্ঞজনদের কাছে সাহায্য নিন।

৪. গ্রুপ স্টাডি করব কি করব না?

উত্তর: গ্রুপ স্টাডি করার সুযোগ থাকলে অবশ্যই করবেন। ফ্রেন্ড সার্কেলদের নিয়ে বা ছোট-বড় ভাই-বোনদের নিয়ে গ্রুপ স্টাডি শুরু করুন। ইদানিং অনেকেই ফেইসবুকে গ্রুপ স্টাডি করে থাকেন। পদ্ধতি জেনে নিয়ে সময় ও টপিক নির্দিষ্ট করে প্রতিদিন গ্রুপ স্টাডি করা যেতে পারে।

৫. গ্রুপ স্টাডি করে কী লাভ?

উত্তর: গ্রুপ স্টাডির লাভগুলো নিম্নরূপ:

ক. বারবার অনুশীলন করে নিজেকে ঝালাই করে নেওয়া যায়

খ. বই-পুস্তকে থাকা ভুলগুলো শুধরিয়ে নেওয়া যায়

গ. পড়াশুনায় আগ্রহ বাড়ে

তবে কাজের চেয়ে কথা বেশি হলে গ্রুপ স্টাডিতে সময় অপচয় হতে পারে। তাই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

৬. গাইড বইয়ের সবটাই কি পড়তে হবে?

উত্তর: বিসিএস পরীক্ষার রয়েছে বিশাল বড় সিলেবাস। বিসিএস-এ সবটা পড়া কারো পক্ষেই সম্ভব না। এখানে কেউ ১০০% প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায় না! তাই বিসিএস-এ কী কী পড়তে হবে এটা জানা যেমন আবশ্যক তেমনি কী কী বাদ দিতে হবে এটা জানাও আবশ্যক! বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলেই এ বিষয়ে ধারণা পেয়ে যাবেন।

৭. গণিত ও ইংরেজিতে ভালো করার উপায় কী?

উত্তর: এ প্রশ্নের উত্তর আপনি ছোটকাল থেকেই শুনে আসছেন। প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় এ দুটো সাবজেক্টকে দিন। এভাবে একমাস নিজেকে অনুশীলনে-চর্চায় ঝালাই করে নিন। পূর্বের ‘আপনি’ আর একমাস পরের ‘আপনি’র মাঝে তফাৎ খুঁজুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।

৮. পড়াশুনায় মন বসানো যায় কীভাবে?

উত্তর: আপনার যদি শুধু পরীক্ষার আগের রাতে পড়ার অভ্যাস থাকে তাহলে কোনো পরীক্ষার আবেদনই বাদ রাখবেন না। সবখানেই অ্যাপ্লাই করুন আর ধুমসে পরীক্ষা দিন। দেখবেন পড়ায় আগ্রহ বেড়ে গেছে! আগ্রহ বেড়ে গেলে তা কন্টিনিউ করুন। পড়াশুনা কিন্তু নিয়মিত করবেন। মাঝে থেমে গেলে চলবে না। তাহলে আবার পড়াশুনায় আগ্রহ কমে যাবে। যে চাকরি আপনি এতগুলো বছর আরামে করবেন তার জন্য না হয় এই কটা দিন কষ্ট করলেন!

৯. আমাকে দিয়ে কি বিসিএস হবে?

উত্তর: হবে! Nothing is impossible! মনে রাখুন, বিসিএস কেবল মেধা যাচাইয়ের পরীক্ষা না, এটা ধৈর্য যাচাইয়েরও পরীক্ষা। ধৈর্য ধরে পড়াশুনা চালিয়ে যান। আপনার যা আছে তাকেই ধার দিয়ে দিয়ে তীক্ষ্ণ করে তুলুন। প্রথমবার না হোক, পরেরবার আপনার জয় শুনিশ্চিত! জয় হবেই আপনার।

-সংগৃহীত

11/03/2022

আজকের কাস্টমস এর প্রশ্ন।

Photos from Math Expert's post 11/03/2022

♦️আজ অনুষ্ঠিত সমন্বিত ৫ ব্যাংকের (২০১৮) অফিসার (ক্যাশ) পরীক্ষার প্রশ্নপত্র।

11/03/2022

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর।
অফিস সহায়ক পদের পরিক্ষার প্রশ্ন।
তারিখঃ ১১-৩-২২।

08/03/2022

সরকারি চাকুরির বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম, শ্রেণীকরণ, অন্যান্য ভাতা ও সুবিধাদি
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

সরকারি চাকুরির বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম, শ্রেণীকরণ, অন্যান্য ভাতা ও সুবিধাদি বাংলাদেশের শিক্ষিত প্রজন্মের যে বিষয়ে সবার আগ্রহ বেশি সেটি হচ্ছে সরকারি চাকুরীজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
কিন্তু বর্তমান সময়ে সরকারি চাকুরী পাওয়া সোনার হরিন পাওয়ার মতো। ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে একটি চাকুরি পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। সরকারি যেকোন চাকুরি পাওয়ার আশায় মানুষ ব্যাপক প্রতিযোগীর সম্মুখীন হয়।

সরকারি জব এখন গ্রেডের উপর চলে আগে যেটা ৪ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এখন ২০ গ্রেডে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে।

যেমন আগে যেটা প্রথম শ্রেণী ছিল বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী হলো ১০ম গ্রেড শুধু ১০ম গ্রেডই দ্বিতীয় শ্রেণী। ১১-১৬ তম গ্রেড তৃতীয় শ্রেণীর এরপর ১৭-২০ তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণী।

১থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেনীর কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার। এদের নিয়োগের সময় সরকারী গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। তার উপরে আছে সচিব / মূখ্য সচিব।

পিএসসি কর্তৃক নিয়োগকৃত ২৭ ধরণের চাকুরিকে ক্যাডার এবং পিএসসি কর্তৃক নিয়োগকৃত অন্যান্য সরকারী চাকুরীকে নন ক্যাডার জব বলা হয়।

নন ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণী এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণী বলা হয় ক্যাডার আর নন ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন,যা নন ক্যাডার গণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বচ্চো গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।

বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার জেনারেল ( পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিকাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।

জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকুরি করতে পারেন, কিন্তু টেকনিকাল ক্যাডারে চাকুরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন , এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারী ডাক্তার হয়ে চাকুরি
করতে পারবেন না।

এদের চেনার উপায় হল, সরকারী যে কোন অফিসে ৪ ধরনের স্টাফ থাকে। যার মধ্যে রয়েছে ক্যাডার, তার নীচে কর্মকর্তা তার নীচে কর্মচারী। এদের মাঝে ১ম, ২য় এদের গেজেটেড কর্মকর্তা বলা হয়। ৩য় শ্রেনীর যারা তারাও হল কর্মকর্তা। ৪র্থ শ্রেনীর যারা তারা হল কর্মচারী।

প্রথম শ্রেণী মানেই নূন্যতম ৯ম গ্রেড আর দ্বিতীয় শ্রেণী কেবল ১০ম গ্রেড। আর সকল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক (Assistant Director) প্রথম শ্রেণীর বাংলাদেশ ব্যাংক এর এডি না সব এডিই প্রথম শ্রেণীর।

পুলিশের এস আই দ্বিতীয় শ্রেনীর এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক
দ্বিতীয় শ্রেনীর।

প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেনীর এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেনীর।

অফিস সহায়ক চতুর্থ শ্রেনীর যার স্কেল ৮,২৫০ যেমন প্রাইমারি স্কুলের পিওন।

চলুন জেনে নেওয়া যাক কোন গ্রেডে কত বেতন ও সরকারি ভাতা রয়েছে।

সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা আর সর্বোচ্চ ৭৮ হাজার টাকা সুপারিশ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন পেশ করা হয়েছে।

২০টি গ্রেডে পেশ করা পে কমিশনের সুপারিশে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা সুপারিশ করা হলেও, এই স্কেলের বেতন ভাতাসহ অর্থের পরিমাণ দাঁড়াবে ১ লাখ ৪০ হাজার টাকা।

একইভাবে সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা সুপারিশ করা হলেও সব মিলে দাঁড়াবে ২০ হাজার ১০ টাকা।

প্রথম স্কেলে বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে মূল বেতনের ৫০ শতাংশ বা ৪০ হাজার টাকা। এর পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, ডোমেস্টিক এইড ভাতা ৩ হাজার টাকা, উৎসব ভাতা ১৩ হাজার ৩৩ টাকা, আপ্যায়ন ভাতা ৩ হাজার টাকা ও শিক্ষা ভাতা ২ হাজার টাকা করা হয়েছে।

একইভাবে সর্বনিম্ন স্কেলের বাড়ি ভাড়ার জন্য সুপারিশ করা হয়েছে ৫ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সন্তানের শিক্ষা ভাতা ২ হাজার টাকা, ধোলাই ভাতা ১৫০ টাকা ও টিফিন ভাতা ৩০০ টাকা।

অন্যান্য ভাতা ও সুবিধাদি

বাড়ি ভাড়া: ৪৫ হাজার টাকা ও এর উর্ধ্বে ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ২৮ হাজার টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ২৩ হাজার টাকা ও সর্বোচ্চ ৩৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ২১ হাজার টাকা ও সর্বোচ্চ ৩২ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫ শতাংশ হারে কমপক্ষে ১৯ হাজার টাকা ও সর্বোচ্চ ২৮ হাজার টাকা।

মূল বেতনের ২৫ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য ৬০ শতাংশ হারে কমপক্ষে ২০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ১৬ হাজার টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ১৩ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০ শতাংশ হারে কমপক্ষে ১১ হাজার ৫০০ টাকা।

১৩ হাজার টাকা থেকে ২৪ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ১০ হাজার টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার ৫০০ টাকা।

জেলা শহরের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে কমপক্ষে ৮ হাজার টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে কমপক্ষে ৭ হাজার ২০০ টাকা।

১২ হাজার ৯৯৯ পর্যন্ত ঢাকা মেট্টোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার ৫০০ টাকা।

চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৬৫ শতাংশ হারে কমপক্ষে ৬ হাজার।

জেলা শহরের জন্য মূল বেতনের ৬০ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার ৫০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৫৫ শতাংশ হারে কমপক্ষে ৫ হাজার।

♥চিকিৎসা ভাতা♥

মাসে কমপক্ষে ১ হাজার ৫০ টাকা। অবসরভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা ১ হাজার ৫০০ টাকা। ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ২ হাজার ৫০০ টাকা। এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দূর্ঘটনা বীমা এবং জীবন বীমাসহ সরকারি চাকুরিজীবীর জন্য বীমা স্কিম চালু করা।

♥যাতায়াত ভাতা♥

দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে ১০ নাম্বার থেকে ১৬ নাম্বার গ্রেডে চাকরিজীবীদের ক্ষেত্রে যাতায়াত ভাতা মাসে ৩৬০ টাকা সুপারিশ করা হয়েছে।

♥গাড়ির সুবিধা♥

সার্বক্ষণিক গাড়ির সেবার জন্য প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের জন্য নগদায়নের বিষয়টি চালু রাখা। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে ৩ নং গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ৪র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে।

♥শিক্ষা সহায়ক ভাতা♥

সকল শ্রেণীর চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে ১ হাজার টাকা, ২ সন্তানের জন্য ২ হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে এক্ষেত্রে বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ সুপারিশ প্রযোজ্য হবে না।

♥টিফিন ভাতা♥

মাসে টিফিন ভাতা ৩০০ টাকা। তবে যে সব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠান দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না।

♥উৎসব ভাতা♥

সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে ২টি উৎসব ভাতা দেয়ার সুপারিশ করা হয়েছে।

♥শ্রান্তি ও বিনোদন ভাতা♥

সকল শ্রেণীর চাকরিজীবীকে বর্তমান প্রচলিত প্রতি তিন বছরের স্থলে ২ বছর অন্তর ১৫ দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসাবে সুপারিশ করা হয়েছে।

♥ধোলাই ভাতা♥

৪র্থ শ্রেণীর চাকরিজীবীদের জন্য ধোলাই ভাতা মাসে ১৫০ টাকার সুপারিশ করা হয়েছে।

♥কার্যভার ভাতা♥

কার্যভার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে ২ হাজার ৫০ টাকা উন্নীত করা।

♥গৃহকর্মী ভাতা♥

গৃহকর্মী ভাতা অপরিবর্তীত আছে।

♥পোশাক পরিচ্ছদ সুবিধা♥

প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রদানের সুবিধা চালু রাখার সুপারিশ করা হয়েছে।

♥পাহাড়ি ও দুর্গম ভাতা♥

পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাহাড়ি ভাতা পুনঃনির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে হাওড়-বাওড়, দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা।

♥আপ্যায়ন ভাতা♥

মন্ত্রিপরিষদ সচিব ও মূখ্য সচিব ৩ হাজার টাকা, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার ৫০০ টাকা, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২ হাজার টাকা, যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের ১ হাজার ৫০০ টাকা সুপারিশ করা হয়েছে।

♥ভ্রমণ ভাতা♥

বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন সড়ক পথে ১০০ কি.মি. পর্যন্ত ১০ হাজার টাকা, ১০১ থেকে ২০০ কি.মি. পর্যন্ত ১৫ হাজার ৫০০ টাকা, ২০১ থেকে এর বেশি কি.মি. হলে ২০ হাজার টাকা ভ্রমণ ভাতার সুপারিশ করা হয়েছে।

♥বিশেষ ভাতা♥

বাংলাদেশ পুলিশ, র‌্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এসএসএফ ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষভাতা বেতন কাঠামোর পরিপ্রেক্ষিতে সমন্বয় করা যেতে পারে।

♥অবসর ভাতা ও অন্যান্য সুবিধা♥

পেনশনযোগ্য চাকরিকাল প্রথম গ্রেড থেকে ১৬ গ্রেড পর্যন্ত পর্যায়ক্রমে পেনশনযোগ্য চাকুরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর পর্যন্ত পেনশনের হার গ্রেড অনুযায়ী ২০ শতাংশ থেকে গ্রেড অনুযায়ী ৯০ শতাংশ সুপারিশ করা হয়েছে।

বাধ্যতামূলক সমর্পিত ৫০ শতাংশ পেনশনের ক্ষেত্রে আনুতোষিকের হার ৫ বছর থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত প্রতি ১ টাকায় ২৭৫ টাকা থেকে শুরু করে ২৩০ টাকা সুপারিশ করা হয়েছে।

চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে চাকরিকাল ২৫ বছর থেকে ২০ বছরে পুনঃনির্ধারনের সুপারিশ করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের জন্য জীবন, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা প্রবর্তন। সরকারি চাকুরিজীবীদের জন্য পে-কমিশনে এ বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়েছে।

♥আবাসন ও গৃহ নির্মাণ ঋণ♥

সরকারি চাকরিজীবীদের জন্য ঋণের পরিমাণ গ্রেড অনুযায়ী ১২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা গৃহ ঋণ দেয়ার সুপারিশ করা হয়েছে।

এক্ষেত্রে সুদের হার হবে ব্যাংক রেটে ৫ শতাংশ। এর পাশাপাশি জেলা পর্যায়ে খাস জমি চিহ্নিত করে সরকারি চাকরিজীবীদের আবাসনের জন্য প্রকল্প গ্রহণ করা।

৮ম থেকে ১ম গ্রেড স্কেলের কর্মকর্তাদের ২০ জনের জন্য ১০ কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি ২০ জনের জন্য ৮ কাঠা প্লট দেয়ার সুপারিশ করা হয়েছে।

সমৃদ্ধ সোপান ব্যাংক স্থাপন

সরকারি চাকরিজীবীদের জন্য সমৃদ্ধ সোপান ব্যাংক স্থাপনের সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা মহানগরীতে বসবাসরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মৃত্যুর পর দাফনের জন্য বেশ কয়েকটি স্থানে কবরস্থান নির্মাণের সুপারিশ করা হয়েছে।

আর্থিক সংশ্লেষ

বেতন কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত বাড়ি ভাড়ার জন্য আগামী অর্থ বছরে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে ৪৯ কোটি ৪০ লাখ ১১ হাজার টাকা।

চিকিৎসার জন্য ৯৯৮ কোটি টাকা, শিক্ষা সহায়ক ভাতার জন্য ১ হাজার ২৫০ কোটি ৪২ লাখ, যাতায়াত ভাতার জন্য ৩৭ কোটি ৬৯ লাখ, উৎসব ভাতার জন্য ১৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকা, শ্রান্তি বিনোদনের জন্য ৫৭১ কোটি ৩৩ লাখ টাকা, টিফিন ভাতা ১৫৪ কোটি টাকা, দুর্গম ভাতা ৮৩ কোটি ৭৯ কোটি টাকা, পেনশনাদির জন্য ৩৭ কোটি ৮৯ লাখ ৭২ হাজার টাকা, অবসরভোগী চিকিৎসা ভাতার জন্য ৬৪৬ কোটি ১৪ লাখ টাকা।

অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ১৭ হাজার ৪৬৪ কোটি টাকা প্রয়োজন হবে।

প্রতিবেদনে কর রাজস্ব বাড়ানোর বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে- বিলাসবহুল পণ্য, বিভিন্ন ধরনের পানীয় দ্রব্যের উপর ক্রয়হার বাড়ানো। একই সঙ্গে বিড়ি, সিগারেট ও তামাকের উপর বর্ধিতহারে কর বাড়ানো।

এছাড়াও আয়করের আওতা সম্প্রসারণ করা ও কর ফাঁকি দেয়ার বিষয়টি কার্যকর পদক্ষেপ নেয়া।

প্রতিবেদনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী ও বিশেষায়িত চাকরিধারীদের জন্য বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে। লোকসানি প্রতিষ্ঠান লাভজনক না হলে সেগুলো বিরাষ্ট্রীয়করণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের জন্য পৃথক বেতন কাঠামো ও ব্যাংক বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেডের সংখ্যা জাতীয় বেতন পে-কমিশনের প্রস্তাবিত ১৬টির কম বা বেশি না হওয়াই ভাল বলে মনে করে কমিশন।

গবেষণা কাজে নিয়োজিত বিশেষায়িত চাকরিজীবীদের জন্য বেতন কাঠামো আলাদা রাখা।

মূল্যস্ফীতি ও ভোক্তা সম্পর্কে কমিশন দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখার জন্য প্রাইস কমিশন গঠনের সুপারিশ করেছে।

Photos from Math Expert's post 05/02/2022

১৯৪৭-৭১ সালে পর্যন্ত সংক্ষিপ্ত নোট, শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।
সংগৃহীত

20/01/2022

#আজকে_৪৩_তম_বিসিএস_প্রিলিতে
যারা উত্তীর্ণ হয়েছেন--রিটেনে তাদের জন্য সংবিধানের মিনিমাম ২০ নাম্বারের প্রশ্ন আউট করে দিলাম।যারা ৪৪ প্রিলি. দেবেন,তারা নোটটি কাসুন্দি মেখে খেয়ে ফেলবেন।কমনের চৌদ্দগোষ্ঠীসহ কমন আসবে।

Written by,
Ekarash Chowdhury Ekram

সংবিধানের ১১ ভাগ যেভাবে ১ লাইনে মনে রাখা যেতে পারে—

পরি মনি আসবে নিমতলীর বাজার সংশোধন করতে।

ব্যাখ্যাঃ

প=প্রজাতন্ত্র(১ম ভাগ)
রি=রাষ্ট্র পরিচালনার মূলনীতি(দ্বিতীয় ভাগ)
ম=মৌলিক অধিকার (তৃতীয় ভাগ)
নি=নির্বাহী বিভাগ(চতুর্থ ভাগ)

আ=আইন বিভাগ(৫ম ভাগ)
বে-বিচার বিভাগ(৬ষ্ঠ ভাগ)
নি=নির্বাচন(৭ম ভাগ)
ম=মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক(৮ম ভাগ)

বা=বাংলাদেশ কর্ম কমিশন(৯ম ভাগ)
জা=জরুরী বিধানবলী(৯ম ক ভাগ)
সংশোধন=সংবিধান সংশোধন(১০ম ভাগ)

একাদশ ভাগ হচ্ছে 'বিবিধ'

এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে—বাংলাদেশ সংবিধানের ভাগ গুলো লেখ।

খুব মজা নিয়ে আপনার ১১ ভাগ শেখা হয়ে গেল।
এবার এ ১১ ভাগের ব্যাখ্যা আরও সহজে মনে রাখার কৌশল।


প্রথম ভাগ(প্রজাতন্ত্র)

মাত্র ১ লাইনে যেভাবে প্রথম ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখা যেতে পারে—

ফর্সা রাজের নাপা খাওয়া বাতিল ও অযোগ্য

ব্যাখ্যাঃ

ফ-প্রজাতন্ত্র(১)
র্সা-সীমানা (২)
রা-রাষ্ট্রীয় ধর্ম (২ক)
রা-রাষ্ট্রভাষা(৩)

জে-জাতীয় সংগীত[৪(১)], জাতীয় পতাকা[৪(২)],
জাতীয় প্রতীক[৪(৩)]
জে-জাতির পিতার প্রতিকৃতি(৪ক)

র-রাজধানী (৫)
না-নাগরিকত্ব(৬)
পা-সংবিধানের প্রাধান্য (৭)
বাতিল-সংবিধান বাতিল,স্থগিত করা ইত্যাদি (৭ক)

অযোগ্য-সংবিধানের মৌলিক বিধানগুলো সংশোধন অযোগ্য(৭খ)

এখান থেকে রিটেন পরীক্ষায় প্রশ্নটি আসবে
এভাবে—বাংলাদেশ সংবিধানের প্রজাতন্ত্রের
মূলনীতি আলোচনা কর।

দ্বিতীয় ভাগ(রাষ্ট্র পরিচালনার মূলনীতি)

টেকনিক:নীতি বাদ না দিয়ে সমাজের মানবরা নিরপেক্ষ থেকে কানার মুক্তির প্রয়োজনে গ্রামে বেতনছাড়া জনকেরিকে পরিবেশ উন্নয়নের জন্য সুযোগের অধিকার দিয়ে সরকারি কর্তব্যে নির্বাহী করেছে।কিন্তু পরে সংস্কৃতির নির্দশনে শান্তি আসল।
:

ব্যাখ্যা:

নীতি-মূলনীতিসমূহ (৮ অনুচ্ছেদ)

বাদ-জাতীয়তাবাদ (৯)

সমাজের-সমাজতন্ত্র ও শোষণমুক্তি(১০)

মানবরা-গণতন্ত্র ও মানবাধিকার(১১)

নিরপেক্ষ থেকে- ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
(১২) [৩১,৩২,৩৫ রিটেনে আসছে]

কানার-মালিকানার নীতি (১৩)

মুক্তির-কৃষক ও শ্রমিকের মুক্তি
(১৪) [২৮ তম রিটেনে আসছে]

প্রয়োজনে-মৌলিক প্রয়োজনের ব্যবস্থা(১৫)

গ্রামে-গ্রামীণ উন্নয়ন ও কৃষি-বিপ্লব(১৬)

বেতনছাড়া- অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা(১৭)

জনকেরিকে-জনস্বাস্থ্য ও নৈতিকতা
(১৮)

পরিবেশ উন্নয়নের-পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন(১৮ক)

সুযোগের-সুযোগের সমতা(১৯)
[২৮ তম রিটেনে এসেছে]

অধিকার দিয়ে-অধিকার ও সরকারী কর্মচারীদের
কর্তব্য
(২০)

সরকারি কর্তব্যে-নাগরিক ও সরকারি কর্মচারীদের
কর্তব্য(২১)

নির্বাহী-নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের
পৃথকীকরণ(২২)

সংস্কৃতির-জাতীয় সংস্কৃতি(২৩)
[৩১ তম রিটেনে এসেছে]

সংস্কৃতির-উপজাতি,ক্ষুদ্র জাতিসত্তা,নৃ-গোষ্ঠি
সম্প্রদায়ের সংস্কৃতি (২৩ক)

নিদর্শনে-জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি(২৪)

শান্তি-আন্তর্জাতিক শান্তি,নিরাপত্তা ও সংহতির
উন্নয়ন।

"দ্বিতীয় ভাগ" থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে—
রাষ্ট্র পরিচালনার মূলনীতি" সংবিধানের আলোকে
ব্যাখ্যা কর।(৩০ তমতে এ প্রশ্ন আসছিল)

রিটেনে প্রশ্নটি যেভাবে আসতে পারে—

বাংলাদেশ সংবিধান কতবার সংশোধন করা হয়েছে এবং কী কী?

যেভাবে মনে রাখবেন,

We 3p Zia,Shattar,Ershad took islam 2 times.Despite 30 women date shabuddin in the national parliament.
কিন্তু এ প্রেম ১০ বছর পর বাতিল হয়ে জাতীয় সংসদে চলে যায় নারীদের আসন রক্ষায়।

ব্যাখ্যাঃ

W=War (যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা)

e=emergency (জরুরি অবস্থা জারির বিধান)

3= তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে পঞ্চগড়ের বেরুবাড়ি ছিটমহল হস্তান্তর।

P=president(রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা)

Zia= রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈধতাদান।

Shattar=বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় বৈধ করা হয়।

Ershad= এরশাদের সামরিক শাসনের বৈধতাদান।

Islam=রাষ্ট্রধর্ম ইসলামের প্রবর্তন।

2 times= রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর করে দুই মেয়াদে নির্ধারণ।

30 women= সংসদে ৩০ জন সংরক্ষিত মহিলা আসন ১০ বছরের জন্য সংরক্ষণ।

Shabuddin= অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের স্বপদে ফিরে যাওয়ার বিধান।

National Parliament=সংসদীয় শাসন ব্যবস্থার প্রবর্তন।

(প্রে)ম= তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা (প্র)বর্তন।

১০ বছর= ১০ বছরের জন্য ৪৫ টি সংরক্ষিত নারী আসন প্রবর্তন,প্রধান বিচারপতির বয়স ৬৫-৬৭ এবং পিএসসির চেয়ারম্যানের বয়স ৬২-৬৫ বছর।

বাতিল= তত্ত্বাবধায়ক সরকাল বাতিল।

জাতীয় সংসদ=বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে অর্পণ।

নারীদের আসন=২৫ বছর পর্যন্ত নারীদের ৫০টি আসন কেউ কমাতে পারবে না।
~সংগ্রহীত

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chandpur