22/06/2025
একটি শোক সংবাদ
মুন্সী আজিম উদ্দিন কলেজের পদার্থ বিজ্ঞানের সিনিয়র প্রভাষক জনাব মোহাম্মদ মাহাবুব আলম আর আমাদের মাঝে নেই। চলে গেলেন না ফেরার দেশে। তিনি আজ সকাল ৬.৩০ মিনিটে চাঁদপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মাহাবুব স্যারের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
24/05/2025
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার একটি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিকনির্দেশনা মূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো।
প্রজ্ঞাপনে উল্লেখিত শপথ বাক্য হলো, ‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।
আ-মি-ন।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠান শপথ শিক্ষার্থী
22/05/2025
একটি জরুরী বার্তা
কিছু দিন যাবত আমাদের ইন্ধুরিয়া উচ্চ বিদ্যালয়ের আসে পাশের রাস্তায় কিছু মাস্ক পরা বহিরাগত লোক দের আনাগোনা বেড়েই চলছে।
তাদের দ্বারা ইভটিজিং থেকে শুরু করে স্কুলের শিক্ষার্থীদের মারধর ব্ল্যাকমেল ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে এবং তা প্রতিনিয়ত বেড়েই চলছে।
এমতবস্থায় স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান ও আশেপাশের এলাকার মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি যে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন এবং বহিরাগতদের স্কুলের আশেপাশের রাস্তায় দেখলে তাদের প্রতিহত করুন।
সবাইকে ধন্যবাদ ❤️