01/12/2025
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সেক্যুলারিজম গ্রহণ করতে পারে। কিন্তু যদি কোনো মুসলমান ঈমান এবং ইসলাম হৃদয়ে লালন করে, তার দ্বারা সেকুলারিজম সরকার গঠন করা সম্ভব না।
চাঁদপুর কওমি সংগঠনের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে আমীরে মজলিস
29/11/2025
আগামীকাল সকলে স্ববান্ধব আমন্ত্রিত।
আগে আগে চলে আসবেন কিন্তু।
নচেৎ জায়গা পাবেন না।
CHANDPUR - চাঁদপুর
19/11/2025
আগামী ৩০ নভেম্বর চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে সীরাতুন্নবী সা. সম্মেলন। সকলে স্ববান্ধব আমন্ত্রিত।
17/11/2024
আগামী ৩০ নভেম্বর চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে হাসান আলী মাঠে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন সকলে সবান্ধব আমন্ত্রিত।
26/10/2024
কালেমা খচিত কালো পতাকা নিয়ে পুলিশের ব্রিফিংয়ের সময় পুলিশের পাশে কালবেলার সন্তোষ শর্মার কাজটা কী?
01/09/2024
৫ আগষ্ট ২০২৪ এর একটি স্মৃতিচারণ।
৫ আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।
এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়।
একটা পর্যায়ে বলে, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।
তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।
অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।
একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।
আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।
আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।
তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।
কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।
31/08/2024
এশিয়ার শ্রেষ্ঠ শায়খুল হাদীস। যাঁকে দারুল উলূম করাচির উস্তাদ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য স্বয়ং মুফতি শফি সাহেব রহ. এর পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। সেই মানুষটিও আজ পানিবন্দী অনেকদিন। নিজ প্রতিষ্ঠানের কামরা থেকে থেকে কলাগাছের ভেলায় চড়ে তিনি মসজিদে যাচ্ছেন জুমু পড়াতে।
তিনি আমাদের সেরেতাজ শায়খুল হাদীস ওয়াল আদীব আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব হাফি.
মুহতামিম ও শায়খুল হাদীস ওলামা বাজার মাদ্রাসা ফেনী
24/08/2024
যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তারা শিশু খাদ্যের দিকেও নজর দিন। গুড়া দুধ, চিনি, সাবুদানা ইত্যাদিও নিন।
22/08/2024
অবশেষে কুমিল্লার বুড়িচং বুরবুড়িয়া এলাকায় গোমতির বাঁধও ভেঙে গেছে। প্রচন্ড ব্যাগে প্লাবিত হচ্ছে। এ অঞ্চলবাসীকে উদ্ধারে স্বেচ্ছাসেবী ভাইরা এগিয়ে আসুন প্লীজ!
সবাই ফেনী, নোয়াখালীর দিকে না যেয়ে কিছু স্বেচ্ছাসেবী ভাই কুমিল্লা বুড়িচং এর দিকে চলে আসুন! এই এলাকার মানুষ জনও এলাকা ছাড়ার জন্য প্রস্তুত ছিলেন না।
যথা সময় তাদের উদ্ধার করা না গেলে বহু প্রাণ ঝরে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন।
22/08/2024
ফেনির জামিয়া রশিদিয়া মাদরাসার দ্বিতীয় তলায়ও পানি উঠে গেছে। ৩য় ও ৪র্থ তলা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অসংখ্য নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ আশ্রয় নিয়েছে এখানে।
04/08/2024
আপনি কি কখনও ভেবেছিলেন এত কুখ্যাত হয়ে উঠবেন? এত কুলাঙ্গার হয়ে উঠবেন? এক জীবনে কত অভিশাপ মানুষ সহ্য করতে পারে।
আজ বাংলার আকাশে বাতাসে আপনার উপর অভিশাপ আর আর্তনাদের আহাজারি ভেসে বেড়াচ্ছে।
কা'বার গিলাফ ধরে মহামহিম আল্লাহর কাছে আপনার ধংস কামনা করছে মানুষ।
ভাবা যায়, মানুষ আপনাকে কতটা ঘৃণা করে! কতটা নিকৃষ্ট আপনি।
নাউযু বিল্লাহ।
যেদিন আপনি শাপলা চত্তরে গণহত্যা চালালেন,এবং পরদিন সংসদে দাঁড়িয়ে অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে বললেন ,এরা রং মেখে শুয়ে ছিল।বিশ্বাস করেন সেইদিন আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। হাজারও আলেম উলামা ,ছাত্রসমাজ আপনাকে বদদোয়া করেছিলেন।এগুলো বৃথা যায়নি।
একটা দেশের মেরুদণ্ড আপনি ভেঙে দিয়ে উন্নতির গল্প শোনাচ্ছেন জাতিকে। ছিঃ, লজ্জা আপনার নেই, নির্লজ্জ, বেহায়া,নিকৃষ্ট আপনি।
আপনার ভয়াবহ পরিণাম দেখার জন্য এই জাতি মুখিয়ে আছে।