মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।

Share

শুধু শিক্ষা নয়! "সু-শিক্ষাই জাতির মেরুদন্ড!! আমার স্কুল আমার অহংকার!!

25/06/2026

অর্ধবার্ষিক/প্রাকনির্বাচনী পরিক্ষার সংশোধিত ও পরিবর্তিত সময়সূচী।

25/06/2026

বিদ‍্যালয়ের এই চমৎকার ভিডিটি ধারন করেছে আমাদের এক শুভাকাঙ্খী।
ধন‍্যবাদ এতো সুন্দর করে আমাদের বিদ‍্যালয়কে তুলে ধরার জন‍্য❣️!!

24/06/2026

“স্কুল–কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা”

সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে ১৬ জুলাই শেষ হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মঙ্গলবার (২৩ জুন) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা আগামী ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।

তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা ১ জুলাই, বুধবার শুরু হবে এবং ১৬ জুলাই, বৃহস্পতিবার শেষ হবে।

এ নির্দেশনা সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

তথ‍্য সূত্র- Daily Jugantor

18/06/2026

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

18/06/2026

“প্রাথমিক ও মাধ্যমিকে চালু হচ্ছে নতুন দুই বিষয়”

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ এবং ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ নামে আরও দুটি নতুন বিষয় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু সনদনির্ভর না রেখে নৈতিক মূল্যবোধ, সামাজিকতা, সৃজনশীলতা, ক্রীড়া, সংস্কৃতি ও কর্মমুখী দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে সরকারের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে সমতা, ন্যায্যতা এবং সুযোগের সমবণ্টন নিশ্চিত হবে। শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে এনে দেশের প্রতিটি শিশুর জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার এমন শিক্ষা ব্যবস্থা চায়, যা শুধু পরীক্ষার ফলাফল বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা, পারিবারিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলবে। এ লক্ষ্যেই দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে দেশব্যাপী ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন, ইনোভেশন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং কর্মজীবনমুখী দক্ষতা গড়ে তোলাই এসব উদ্যোগের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি অষ্টম শ্রেণি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা হবে।

তিনি বলেন, শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শেখার সুযোগ বাড়ানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে।

Copied from: https://rtvonline.com/

09/06/2026

এর আগে শিক্ষামন্ত্রীর বরাতে এই ভূয়া সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে…..

28/05/2026

"একটি শোক বার্তা"

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক
ফাহমিদা আক্তার মুন্নী মেডাম অদ্য বিকাল ৫:০০ ঘটিকায় উনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় পরিবার- গুণী এই শিক্ষিকার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Photos from মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।'s post 20/05/2026

“উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ”

বদলিজনিত কারণে মতলব উত্তর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. আশরাফুল আলমের অত্র উপজেলায় আজ ছিল শেষ কর্মদিবস। এ উপলক্ষ্যে তিনি আজ মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এক বিদায়ী সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন।

উল্লেখ্য, গত ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশের মাধ্যমে জনাব মো. আশরাফুল আলমকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় বদলি করা হয়।

বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।

পরিশেষে স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে তিনি বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের সঙ্গে স্থিরচিত্রে অংশগ্রহণ করেন।
মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব মো. আশরাফুল আলমের কর্মজীবনের সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

Photos from মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়।'s post 20/05/2026

“বিদ‍্যালয় পরিদর্শনে সভাপতি”

প্রথম বারের মত বিদ‍্যালয় পরিদর্শনে এসেছেন নবনির্বাচিত এডহক কমিটির সম্মানিত সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জনাব রহমত উল্ল‍্যাহ। পরিদর্শনে এসে তিনি বিদ‍্যালয়ের সার্বিক পরিস্থিতি সহ শিক্ষার্থী ও শিক্ষকদের নানান খোজখবর নেন।

পরিদর্শনকালে তিনি একাডেমিক ভবন সহ বিদ‍্যালয়ের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

এছাড়াও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন সহ প্রতিযোগিতামূলক শিক্ষা কৌশল প্রণয়নের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে আধুনিক শিক্ষাব্যবস্থায় আরো বেশি মনোযোগী হওয়ার জন‍্য সকল শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

ছবি- মতলবের খবর এর সৌজন্যে।

19/05/2026

“মতলব উত্তরে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন”

‘নিজের ভুমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি' এই স্লোগানে ভূমিসেবা সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, বর্তমানে ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। যারা অফিসে গিয়ে কাজ করতে না চান তারা ঘরে বসেই সকল কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

এসময় মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি- সহকারী কমিশনার(ভূমি) রহমত উল্লাহ তার বক্তব্যে ভূমির সকল অনলাইন সেবা ও ভূমি আইনের বিস্তারিত তুলে ধরেন। অনলাইনে সেবা পেতে যেকোন জটিলতা সম্মুখীন হলে ভূমি অফিসের হটলাইনে যোগাযোগ করবেন। আর ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিন সেবা প্রদান করা হবে। সকলে সেবা মেলায় আসবেন ভূমি সেবা গ্রহণ করবেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয় সচেতন নাগরিক ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে।

১৯ থেকে ২১ মে পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।

তথ‍্য- @মতলবের খবর
(আংশিক সংযোজিত ও সম্পাদিত)

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Shujatpur Bazar Matlob North Chandpur
Chandpur
3640

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00